somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রানা প্লাজার ঘটনা তেমন কিছু নয়: সুরঞ্জিত

৩০ শে জুন, ২০১৩ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও দপ্তরবিহীনমন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘গত ৩০ বছরের ইতিহাসে রানা প্লাজার ঘটনা তেমন কিছু নয়। এমন ঘটনা ঘটতেই পারে।’
আজ রোববার সকালে জাতীয় গণগ্রন্থাগার মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত এসব কথা বলেন। জাতীয় নেতা এ এইচ এম কামরুজ্জামানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা পরিষদ এ আলোচনা সভার আয়োজন করে।
প্রসঙ্গত ১৯৮৪ সালে ভূপালের দুর্ঘটনার পর সাভারের রানা প্লাজা ধস শিল্প ক্ষেত্রে বিশ্বের সবচেয়ে বড় দুর্ঘটনা। এই দুর্ঘটনায় মৃতের সংখ্যা হাজার ছাড়ায়, এখনো নিখোঁজ আছেন তিন শর মতো শ্রমিক। সাভারে রানা প্লাজা ধসের পর আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে শ্রমিকদের নিরাপত্তা নিয়ে সমালোচনার ঝড় ওঠে। এর পরিপ্রেক্ষিতে সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশি পণ্যের জন্য দেশটির বাজারে অগ্রাধিকারমূলক প্রবেশাধিকারের ওপর স্থগিতাদেশ জারি করে।
সুরঞ্জিত রানা প্লাজা ধসের ইস্যুটিকে ‘তেমন কিছুই নয়’ বলে মন্তব্য করে বলেছেন, রানা প্লাজায় সরকার সর্বাত্মক উদ্ধার তত্পরতা চালিয়েছে। সেনাবাহিনীসহ অন্যান্য বাহিনীকে দিয়ে সরকার উদ্ধার তত্পরতা চালিয়েছে। এ ভবনের মালিক রানাকে গ্রেপ্তার করেছে। আদালতে এর বিচার চলছে। তাই জিএসপি-সুবিধা বাতিলে রানা প্লাজার ঘটনা তেমন প্রভাব পড়েনি। তিনি জিএসপি-সুবিধা বাতিলের জন্য খালেদা জিয়াকে দুষেছেন।
সুরঞ্জিত বলেন, খালেদা জিয়া ‘ওয়াশিংটন টাইমস’-এ যে নিবন্ধ লিখেছে সে কারণেই এটা বাতিল হয়েছে। এটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক স্ট্যান্ডবাজি। দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ‘ওয়াশিংটন টাইমস’-এ নিবন্ধ লেখার জন্য খালেদা জিয়াকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। তিনি বলেন, ‘খালেদা জিয়াকে জাতির কাছে বলতে হবে, “আমি (খালেদা) সম্পূর্ণ প্রতিহিংসাপরায়ণ হয়ে দেশের স্বার্থের বিরুদ্ধে নিবন্ধ লিখেছি। আমি কিংকর্তব্যবিমূঢ়, সংক্ষুব্ধ হয়ে এ কাজ করেছি। আমাকে ক্ষমা করুন”।’
জিএসপি বাতিল হওয়ায় বিএনপিসহ ১৮ দল উত্সব করছে মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, খালেদা জিয়া দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে জয়ী হয়েছেন। তাঁরা গোড়া কেটে আগায় পানি দিয়ে মায়াকান্না করছেন। ক্ষমতার জন্য এ ধরনের কর্মকাণ্ড ইতিহাসের পাতায় কালো অক্ষরে লেখা থাকবে।
নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের উদ্দেশে দপ্তরবিহীন এই মন্ত্রী বলেন, ‘আপনি (ইউনূস) দেশের স্বার্থে সঠিক কাজ করবেন। দয়া করে গ্রামীণ ব্যাংককে বিএনপির ব্যাংক বানাবেন না। কারও পক্ষ হয়ে যাবেন না।’
সংগঠনের সহসভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন ওলামা লীগের সভাপতি ইলিয়াস হুসাইন বিন হেলালী, সংগঠনের সাধারণ সম্পাদক এইচ এম এস চৌধুরী সুজন, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×