somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঐশীর বয়স ১৯, সুমীর ১১

০৩ রা সেপ্টেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আর চিকিৎসকদের পরীক্ষায় ঐশীদের বাসার গৃহকর্মী খাদিজা খাতুন সুমীর বয়স পাওয়া গেছে ১১ এর মতো।

চিকিৎসকদের এই প্রতিবেদন মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পৌঁছেছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকতা উপপরিদর্শক গাফ্ফারুল আলম।

বাবা-মায়ের হত্যাকারী সন্দেহে ঐশীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করায় পুলিশের পক্ষ থেকে এই পরীক্ষার ব্যবস্থা করা হয়।

গত ১৬ অগাস্ট রাজধানীর চামেলীবাগের ফ্ল্যাটে এসবি পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী স্বপ্না বেগমের ক্ষতবিক্ষত লাশ পায় পুলিশ।

তার আগের দিন বাড়ি থেকে বেরিয়ে যাওয়া ঐশী ১৭ অগাস্ট পুলিশের কাছে ধরা দেন। এরপর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ।

পুলিশ বলছে, হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে ঐশী। আর তার চাপে বাধ্য হয়ে সুমী এ কাজে সহযোগিতা দিয়েছে।

অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের ‘ও’ লেভেলের শিক্ষার্থী ঐশীর বয়স বিদ্যালয়ের নথি অনুযায়ী ১৮ বছরের কম হওয়ায় তাকে রিমান্ডে নেয়ার মাধ্যমে শিশু আইন লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ‘অপ্রাপ্তবয়স্ক’ ঐশীকে রিমান্ডে নেয়ার সমালোচনা করেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমানও।

এই সমালোচনার মধ্যে গত ২০ অগাস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের কাছে ঐশীর বয়স পরীক্ষার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা। হাকিম তানবীর আহমেদ ওই আবেদন মঞ্জুর করায় পরদিন ঐশীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় গোয়েন্দা পুলিশ। সেখানে প্রায় এক ঘণ্টা ঐশী ও সুমির বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন চিকিৎসকরা। সমালোচনার কারণে রিমান্ড শেষে তাদের পাঠানো হয় গাজীপুরের কোনাবাড়ি কিশোরী উন্নয়ন কেন্দ্রে।

এদিকে মামলার তদন্ত কর্মকর্তা আবু আল খায়ের গত ২৯ অগাস্ট ঐশীর জন্মসনদ আদালতে দাখিল করেন, যাতে বলা হয় ‘ও’ লেভেলের এই ছাত্রীর বয়স ১৮ বছরের বেশি।

খুলনার একটি ক্লিনিকের জন্মসনদ সম্বলিত ওই আবেদন যাচাই করে ঢাকা মহানগর হাকিম আনোয়ার ছাদাত গাজীপুরের কিশোরী উন্নয়ন কেন্দ্রে থাকা ঐশীকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ওই আদেশের ভিত্তিতে কিশোরী উন্নয়ন কেন্দ্র থেকে ঐশীকে প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগারে এবং সেখান থেকে কাশিমপুর মহিলা কারাগারে পাঠানো হয়। সুমীকেও সেখানেই রাখা হয়েছে।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গণজাগরণের ১৩ পেরিয়ে আজও অনিশ্চিত বাংলাদেশ ‼️ প্রজন্মের ভুল পথে চলা .....!

লিখেছেন ক্লোন রাফা, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৫:৪৫


গণজাগরণ মঞ্চের শুরুটা খুবই অকল্পনীয় ছিল/ ব্লগারদের অতি ক্ষুদ্র একটি অংশ হঠাৎ করেই ডাক দিয়েছিলো। মহান মুক্তিযুদ্ধের শহীদদের বিচার সঠিকভাবে বাস্তবায়ন করা সংকটের কারণেই ছিলো এই জাগরণ।আমারও সৌভাগ্য... ...বাকিটুকু পড়ুন

জামাত কি আদতেই বাংলাদেশে রাজনীতি করার অধিকার রাখে?

লিখেছেন এমএলজি, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৮:৫৯

স্পষ্টতঃই, আসন্ন নির্বাচনে প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি এবং জামাত। দুই পক্ষের কর্মীরা মাঠ পর্যায়ে যেমন সক্রিয়, একইভাবে ফেইসবুকেও সরব।

বিএনপি'র কিছু কর্মী বলছে, জামাত যেহেতু ১৯৭১-এ স্বাধীনতার বিরোধিতা করেছিল, তাই,... ...বাকিটুকু পড়ুন

আল্লাহ্‌কে কীভাবে দেখা যায়?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:২৩

যে কোন কিছু দেখতে হলে, তিনটি জিনিসের সমন্বয় লাগে। সেই জিনিসগুলো হচ্ছে - মন, চোখ এবং পরিবেশ। এই তিন জিনিসের কোন একটি অকেজো হয়ে গেলে, আমরা দেখতে পারি না। চিন্তা... ...বাকিটুকু পড়ুন

শতরুপা

লিখেছেন মোঃ ফরিদুল ইসলাম, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৬:৫২

তুমি কি কোন স্বপ্ন রাজ্যের পরী?
কিভাবে উড়ো নির্মল বাতাসে?
ঢেড়স ফুলের মতো আখি মেলো-
কন্ঠে মিষ্টি ঝড়াও অহরহ,
কি অপরুপ মেঘকালো চুল!
কেন ছুঁয়ে যাও শ্রীহীন আমাকে?
ভেবে যাই, ভেবে যাই, ভেবে যাই।
তুমি কি কোন... ...বাকিটুকু পড়ুন

ভূমি-দেবতা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৪৩


জমিজমা নিয়ে দ্বন্দ্বে ভাইয়ে ভাইয়ে
মারামারি-কাটাকাটি-খুনোখুনি হয়;
শুধু কি তাই? নিজের বোনকে ঠকিয়ে
পৈতৃক সম্পত্তি নিজ নামে করে লয়।
অন্যদের জমির আইল কেটে নিয়ে
নিজেরটুকু প্রশস্ত সময় সময়;
অন্যদের বাড়ি কব্জা- তাদের হটিয়ে
সেখানে বানায় নিজেদের... ...বাকিটুকু পড়ুন

×