একজন মাতালের স্বরুপঃ
অল্প ড্রিংক করলে- কথা অগোচালো হবে।
ড্রিংকের পরিমাণ আরেকটু বাড়লে- কোনো অর্থবহ কথা বলতে পারবেনা।
পরিমাণ যদি আরেকটু বাড়ে-আগের কথার সাথে পরের কথার কোনো মিলই থাকবেনা।
যখন মাতাল ড্রিংকের পরিমাণ আরো বাড়িয়ে দিবে-চিন্তাশক্তি একেবারেই হ্রাস পাবে। যা বলবে তা সত্য-মিথ্যা, বানোয়াট বলবে।
একেবারে ঝানু মাতাল-এমন আজে বাজে কথা বলবে, নিজের কথায় যে অন্যরা লজ্জা পাচ্ছে- তার কোনো খেয়াল থাকবেনা।
পাঁড় মাতাল-নিজের আচরণে অন্যের যে কোনো ক্ষতি হচ্ছে তাও বুঝবেনা।
বদ্ধ মাতাল- এ অবস্থায় যেকোনো ধরণের অনিষ্ট কাজ করলেও তার বোধোদয় হবেনা।
আমাদের তথাকথিত রাজনীতিবিদদের সাথে মাতালের এখানেই পার্থক্য যে উনারা মাতাল না হয়েই উপরের সবগুলো কাজই করেন।
(আমার কিছু বন্ধু যারা দেশের কল্যাণেই আসলে রাজনীতি করেন। আমাকে ফেসবুকে ম্যাসেজে বলছেন-এভাবে বলা ঠিক হয়নি। আমি বিনীত ভাবে আপনাদের বলছি- আমি কিন্তু " তথাকথিত" শব্দটি ব্যবহার করেছি।)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

