হুমায়ুন আহমেদ অসাধারণ একজন মেধাবী মানুষ। একাডেমিক দিক দিয়ে, শিক্ষকতার দিক দিয়ে, সাহিত্যের দিক দিয়ে । সব দিক দিয়ে। আর মেধাবী মানুষরাই খুব সহজেই সাধারণভাষায় অসাধারণ কথাগুলো বলতে পারে। আর যাদের মগজ কম তারা শব্দের উপর নানারকমের অত্যাচার করবে, বাক্যকে প্যাঁচাবে। কারণ সে জানে এ ছাড়া তার আর কোনো উপায় নেই।
"আমার সোনার বাংলা,আমি তোমায় ভালোবাসি" -শব্দগুলো একেবারেই সাধারণ। কিন্তু এ লাইনটির গভীরতা এতো বেশী যে এটা আমাদের জাতীয় সংগীত।
একটা গল্প বলি-
একটা বানর ছিলো। সে নানারকমের বাদরামি করে মানুষের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করতো। কিন্তু মানুষ সব সময় হরিণের প্রশংসা করতো। বাদরও চাইলো মানুষ তাকে হরিণের মতো প্রশংসা করুক। হরিণের সাথে তার কথা বলুক। কিন্ত বানরতো আর হরিণ হতে পারবেনা।
তাই, সে হরিণের চলার পথ নিজের বর্জ্য দিয়ে ভরিয়ে রাখতো। বানরের বাঁদরামি বুদ্ধি আর কি। এর কারণ হলো- বিদ্বেষ , আরেক হলো নিজের দৃষ্টি আকর্ষণ করা। ফলে মানুষ বানরের কথা আলোচনা করতে লাগলো। বানরতো মহা খুশী সবাই বানরকে নিয়ে মেতে আছে।
কিন্তু এ আলোচনা ছিলো কিভাবে বানরকে ব্যাপকভাবে ধোলাই দেয়া যায়। যেখানে সেখানে বর্জ্য দিয়ে নষ্ট করার জন্য। এরপর বানরকে আচ্ছামতো ধোলাই দেয়া হলো। এই ধোলাইয়ের পর থেকে বানর একেবারে ঠিক। এখন আর হরিণের পথ বর্জ্য দিয়ে নষ্ট করেনা। বরং গাছ থেকে পাতা ছিঁড়ে দেয়।
যেখানে সেখানে যারা বর্জ্য দিয়ে চলার পথ নষ্ট করে আলোচনায় আসতে চায়-তাদের ঠিক পথে আনতে এর চেয়ে মনে হয় আর ভালো কোনো উপায় নাই।
নিজের মেধা থাকলে নিজের মতো করেই বিকশিত করুন ভাই। চাঁদের সৌন্দর্য্য সহ্য হয়না বলে চাঁদের পানে চেয়ে ইচ্ছেমতো হিসু করেন। কিন্তু মনে রাখবেন এটাতো চাঁদ স্পর্শই করবেনা। বরং সে হিসু নিজের ওপরই পড়বে।
হুমায়ুন আযাদ হুমায়ুন আহমেদকে পছন্দ করতেন না। একবার লিখলেন- হুমায়নু আহমেদ হলেন বাজারী লেখক। আর উনার নাটকগুলো কাজের মেয়েরাই বেশী পছন্দ করে।
এর কিছুদিন পর ঢাকা ক্লাবে হুমায়ুন আযাদ বসে আছেন। হুমায়ুন আহমেদ পাশে গিয়ে বিনীত ভাবে হুমায়ুন আযাদকে বললেন-স্যার, টেলিভিশনে আমার নতুন নাটক "আজ রবিবার" আগামি সপ্তাহ থেকে প্রচারিত হবে। অনুগ্রহ করে আপনার বাসার কাজের মেয়েদের বলবেন- নাটকটি দেখার জন্য। ওরাতো আর পত্রিকা পড়ে জানতে পারবেনা।
এই হলো আমাদের হুমায়ুন। এই হলো আমাদের সাহিত্যের আকাশের পূর্ণিমা দ্বাদশীর চাঁদ। যার আলো বাংলাভাষী প্রতিটি মানুষের হৃদয়কে সুশোভিত করেছে শুধুমাত্র কিছু হিংসুক, আঁতেল পন্ডিত আর কিছু সাহিত্যের ফেরিওয়ালা মূর্খবুদ্ধিজীবী ছাড়া।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

