somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তসলিমা নাসরিনের চিন্তার নিদারুন সঙকীর্ণতা

১৬ ই নভেম্বর, ২০১৩ রাত ১০:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারীর কোমোলত্ব আর অসহায়ত্ব আর অন্যদিকে পুরুষের কামুকত্ব আর প্রভুত্ব এই বৃত্ত থেকে তসলিমা বের হতে পারেননি। তাসলিমা নাসরিন নারীকে নারী ভাবতে রাজিনা। আর পুরুষ মানেই জানোয়ার। পুরুষমানেই কামুক। ঠিক এইখানে আল্লামা শফীর সাথে তাসলিমার মিল আছে ।
নারী দেখলেই পুরুষ ঝাঁপিয়ে পড়বে। অতএব নারীকে মেকানিজমড করতে হবে, কন্ট্রোলড করতে হবে। একজন মানুষ যদি জানোয়ারের মতো বিপরীতলিংগকে দেখা মাত্রই যৌনকাতর হয়ে আগ্রাসী হয়। তবে মানুষের যে বিবেক রয়েছে, মননশীলতা রয়েছে, চিন্তাশীলতা রয়েছে তার সাথে পশুর ফারাক রইলো কোথায়। আল্লামা শফীর ভয়, নারী দেখলেই পুরুষ ঝাঁপিয়ে পড়বে, না হয় সে পুরুষ নপুংসক। কী বিকারগ্রস্থ চিন্তা ।তসলিমারও সে রকম ভয়। কী নিদারুন মনোবৈকল্য ।

তারা চিন্তা করতে পারেননি- মানুষ পশু না। মানুষ জানোয়ার না।তার বিবেকবোধ রয়েছে, তার আত্মশুদ্ধি রয়েছে ।

তাসলিমা পুরুষকে সবসময় প্রতিদন্ধী হিসাবে দেখেছেন।স্ত্রী যখন স্বামীর কল্যান কামনা করে প্রার্থণা করে তাসলিমার সেটা ভালো লাগেনি। কেনরে ভাই, এইপুরুষ তো কারো ভাই হতে পারে, কারো সন্তান হতে পারে।পুরুষ স্বামী কারো ভাই, কারো ভ্রাতা।মায়ের স্নেহচুম্বন কি সন্তানের মাথায় আশীর্বাদ হতে পারেনা। ঘরে না ফেরা ভাইয়ের প্রতি কি বোনের ব্যাকুলতা থাকতে পারেনা। বিদেশে থাকা কারো কল্যান কামনায় কোনো মাতা, ভগ্নি, চাচী,দাদী কি একটি বিনিদ্র রাত পার করতে পারেনা।

আর তসলিমার চিন্তায় নারী মানেই স্ত্রী। স্বামীর সেবাদাসী। যৌনপুতুল। আর কিছুনা। নারী নারীত্ব নিয়ে আর পুরুষ পুরুষত্ব নিয়ে থাকলে সমস্যা কোথায়? আর নারী পুরুষ দুজনের মাঝেই থাক মনুষত্ব। তাহলেইতো হয়।

নারীর নারীত্ব নিয়ে কোনো সংকীর্ণতা, কোনো অপ্রাপ্তি, কোনো হীনমন্যতা থাকারতো কিছুই নেই। পৃথিবীতে সবচেয়ে মধুরতম শব্দ হলো"মা"। এই মা তো একজন নারীই। পৃথিবীতে মা'য়ের চেয়ে মর্যাদাবান, মা'য়ের চেয়ে সম্মান, মা'য়ের চেয়ে গৌরবের, এর চেয়ে মহিমান্বিত রুপ তো আর অন্য কিছুতেই নেই। নারী'ই সেই মায়ের স্থান দখল করে আছে। এই সহজ জিনিসটা ভাবতে তাসলিমার সমস্যা কোথায়।

নারী যখন বধু হয়। আমার সবচেয়ে আদরের ছোটবোন স্বামীর সাথে ঘর করতে বিদেশ পাড়ি দিলো। অনেকদিন পর ওদের সাথে দেখা। ছোটবোনের বৃদ্ধ শশুড় চেয়ারে বসতে যাবে। দেখলাম, ছোটবোন দৌড়ে আসছে বাবা বাবা বলে। উনি চেয়ারে বসার আগেই ছোটবোন চেয়ারের ওপর হাত পেতে দিয়ে বললো- বাবা এখানে বসোনা।

আমি ওকে বললাম- কীরে । এরকম দৌড়ে আসার কী হলো। ছোটবোন বললো- বাবাতো ভালো করে শুনতে পায়না। আর চেয়ার ভিজা। তাই চেয়ারটা আগে মুছে দেই। তারপর বাবা বসবে।

এরকিছুদিন পর দেশ থেকে ওর শশুড় বিদেশ ফিরবে। আমি ওনার সাথে আছি। উনি প্রচুর শুটকি মাছ কিনছেন। বললাম, খালু । এতো শুটকি মাছ কার জন্য কিনবেন?
উনি হেসে বললেন- আমার দুটি বিড়ালের বাচ্চা আছেনা। ওদের জন্য।
দুটি বিড়ালের বাচ্চা হলো ওনার দুই ছেলের বউ।

এই যে অকৃত্তিম স্বর্গীয় পারিবারিক ভালোবাসা-তাসলিমা এটা পানওনি। চেষ্টাও করেননি, একবার চেয়েও দেখেননি।

আপনি আস্থিক হোন, নাস্তিক হোন। এটা আপনার নিজস্ব পছন্দের ব্যাপার। কিন্তু প্রকৃতির বিরুদ্ধে আপনি যেতে পারেননা। প্রকৃতিই নারীকে নারী বানিয়েছে, পুরুষকে পুরুষ বানিয়েছে। নারী ছাড়া পুরুষ চলতে পারেনা, পুরুষ ছাড়া নারী না। এখানে পারষ্পরিক প্রতিদন্দ্বী ভাবার কিছুই নেই। মানুষের জীবন নামক গাড়ী নারী-পুরুষের সমান্তরাল লাইনের উপর দিয়েই বয়ে যাবে। এর বিরুদ্ধে গেলে প্রকৃতির নিজস্ব শৃঙখলা নষ্ট হবে।
পুরুষকে প্রতিদন্দ্বী হিসাবে দাঁড় করিয়ে নারীবাদীত্ব নিয়ে পড়ে থাকা হলো চিন্তার নিদারুন সঙকীর্ণতা। নারীকে নারীহিসাবে, মা হিসাবে, স্ত্রী হিসাবে , বোন হিসাবে দেখনু। দেখবেন মনে শান্তি পাবেন। মানসিক অস্থিরতা দূর হয়ে যাবে।
২২টি মন্তব্য ২২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×