somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইউরোপের বর্ডারে ফুল ফোটে আর আমাদের বর্ডারে গুলি ফোটে।

২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনাটি ঘটেছিলো ১৭১৪ সালে। নরওয়েজিয়ান ক্যাপ্টেন আর ইংলিশ ক্যাপ্টেনের মাঝে প্রায় বিশ ঘন্টা ব্যাপি একটানা সীপফাইট হয়। গোলাগুলিতে দুপক্ষেরই যুদ্ধজাহাজ বিধ্বস্ত। কিন্তু সবচেয়ে খারাপ অবস্থা হলো- নরওয়েজিয়ান যুদ্ধজাহাজের। তাদের গোলাবারুদ শেষ।
এখন কি করা যায়। নরওয়েজিয়ান ক্যাপ্টেন তাঁর এনভয়কে ইংলিশ জাহাজে পাঠালেন। যুদ্ধে আত্মসমর্পণ করেছেন-সেই খবর জানানোর জন্য নয়। বরং- যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ইংলিশ জাহাজ থেকে কিছু গোলাবারুদ ধার করা যায় কিনা -সেটা জানার জন্য।
ইংলিশ ক্যাপ্টেন নরওয়েজিয়ান এনভয়ের দিকে গরম চায়ের কাপ এগিয়ে দিয়ে বললেন- না সেটা যায়না।

গত তিন দশক ধরে হ্যানস আইল্যান্ডের অধিকার নিয়ে কানাডা আর ডেনমার্কের মাঝে প্রায়ই যুদ্ধ হয়। তবে এটা এক অন্যরকমের যুদ্ধ। কানাডা যখন হ্যানস আইল্যান্ডের অধিকার নেয় তখন তারা সেখানে একটা কানাডা ক্লাবের বোতল রেখে দেয় আর সাইন লাগায় ওয়েলকাম টু কানাডা। আর ড্যানিশরা অধিকার নিলে রেখে দেয় একটা ড্যানিশ স্ন্যাপস। আর লিখে রাখে ওয়েলকাম টু ডেনমার্ক। তিন দশক ধরে এই দ্বীপের অধিকার নিয়ে যুদ্ধ চলছে। কিন্তু কোনো গোলা বারুদ ফোটেনি। শুধু ওয়াইন, জুসের বোতল আর সাইন বিনিময়ই হয়েছে।

ইউরোপিয়রা পুরো দুনিয়া লুঠ করে বেরিয়েছে। জলদস্যু ছিলো। পৃথিবীর কোনো জাতিই সভ্য ছিলোনা। ধীরে ধীরে সভ্য হয়েছে। পৃথিবীর সেরা বিশ্ববিদ্যালয়গুলো এখন ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়া আর কানাডায়। যে জাতির শিক্ষা ব্যবস্থা যত উন্নত সে জাতি তত বেশী সভ্য। শিক্ষা দীক্ষায় সভ্য বলে এরা মানুষের সাথে ও সভ্য আচরণ করে। শুধু ধনী দেশ বলেই কিন্তু না। পূর্ব ইউরোেপের অনেক দেশগুলোই বেশ গরীব। কিন্তু এই গরীব মানুষগুলো যখন পেটের দায়ে ধনী ইউরোপের দেশগুলোতে প্রবেশ করে তখন গুলি করে মেরে ফেলেনা। দু দেশের দু সীমান্তে পা রেখে এরা জমিয়ে আড্ডা মারে। এদের সীমান্তে ফুল ফোটে আর আমাদের বর্ডারে গুলি ফোটে। এরা বিশ্ববিদ্যালয়ে জ্ঞানের চর্চা করে আর আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রাণের ওপর টর্চার করে। সীমান্ত, ক্যাম্পাস দুটোই আজ ভয়ঙ্কর দস্যুদের কবলে।





সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০২০ রাত ১১:২৪
১৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অনুচ্চারিত উত্তর

লিখেছেন ইসিয়াক, ২৯ শে জুন, ২০২৬ ভোর ৬:২০




জীবনের গতিপথ সর্বদাই চলমান। শত বাধা বিপত্তিতে সে থেমে থাকে না। চাইলেও থামানো যায় না।চলছে তো চলছেই ভালো আর মন্দে।

সে সব কত বছর আগের কথা.. সময়ে সবকিছু কত... ...বাকিটুকু পড়ুন

আনন্দ ও শোকে কবিতা সংকলন - অক্টোবর ২০২৫

লিখেছেন বিজন রয়, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ১২:২৫



আনন্দ বিশ্বকাপ ফুটবল!
শোক ভেনেজুয়েলা ভূমিকম্প!!


এই আনন্দ ও শোকে কবিতা সংকলন পোস্ট অক্টোবর ২০২৫! অনেক দেরি হয়ে গেল! হ্যাঁ অক্টোবর ২০২৫ এর সব কবিতা সংরক্ষিত ছিল, কিন্ত সময়ের অভাবে সময়... ...বাকিটুকু পড়ুন

দ্যা বেবি রেসলার ইন দ্যা ডে কেয়ার সেন্টার- নিজের চোখকেও অবিশ্বাস হয় আজকাল .....

লিখেছেন অপ্‌সরা, ২৯ শে জুন, ২০২৬ দুপুর ২:৩৭


বহু বছর ধরে বাচ্চাদের সাথে কাজ করছি। নানা রকম শিশু কিশোর দেখে দেখে চোখ, কান, মাথা, প্রায় অভ্যস্থ হয়ে গেছে। বাচ্চারা বাড়িতে এক, বাড়ির বাইরে খেলার মাঠে বা... ...বাকিটুকু পড়ুন

ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে জুন, ২০২৬ বিকাল ৪:৩২



ভালোবাসার আলো, স্মৃতি জাগানিয়া তুমি !!!

(The Hertiest Light, The Fleeting Memory)



তোমার ছোঁয়ায় থমকে দাঁড়ায় চেনা সময়টুকু,
দূরে গেলেই মেঘের ছায়ায় কাঁদে অবুঝ সুখ।
সুন্দর সেই দিনগুলো যায় ,হুট করে... ...বাকিটুকু পড়ুন

বাংলা ব্লগিং-এ দুই দশক - ধন্যবাদ সামহোয়্যার ইন ব্লগ

লিখেছেন ইফতেখার ভূইয়া, ২৯ শে জুন, ২০২৬ রাত ১০:৫৮


দেখতে দেখতে শেষ পর্যন্ত সামুতে ২০ বছর পেরিয়ে গেল, ব্যক্তিগত একটি মাইলস্টোনও পার করা হলো। এই অনুভূতি মূলত মিশ্র। একদিকে আমি যেমন সামহোয়্যার ইন কর্তৃপক্ষের নিকট কৃতজ্ঞ যে দু'দশক... ...বাকিটুকু পড়ুন

×