somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

তুমি আমার ছাগল না।

২৪ শে জুলাই, ২০২০ রাত ৯:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা আফ্রিকার। ঘটেছে বুরুন্ডিতে । এক বক্তা বলেছিলেন- দেশের এমন উন্নয়ন করবেন- শুধু মানুষ না গরু-ছাগল-গাঁধা -ভেড়া পর্যন্ত মানুষের মতো মানুষ হয়ে যাবে। সব কিছুই লাইনে চলে আসবে। এরপর থেকে চাচা রাস্তায় রাস্তায় খুঁজছেন। কিন্তু পাচ্ছেন না।


এক কর্মী এসে চাচাকে বললেন- চাচা ঠিক জায়গায় না খুঁজে নকল জায়গায় খুঁজলে কিছু হবে। কিছুই পাবেন না। আগামীকাল মিটিং এ আসেন। জীবনে যাই খুঁজছেন। তার সন্ধান পাবেন।
চাচা বলেন- সত্যি পাবোতো।
জ্বি চাচা অবশ্যই পাবেন।

চাচাকে শ্রোতার আসনে বসানো হয়।

বক্তা বক্তৃতা শুরু করেছেন।

আশে পাশের অনেকেই চলে গেছে। কেউ ঘুমিয়ে গেছে। শুধু চাচা জেগে আছেন।
বক্তৃতার মণ্চ থেকে বক্তা খুব নজর দিয়ে চাচাকে দেখেন। বক্তা খুশী। অন্ততঃ একজন মানুষ তার বক্তৃতা মনে দিয়ে শুনছে। হবে। হবে। এ জাতির উন্নতি হবে।

বক্তার কোনো কথায় - চাচা মাথা ডানে বায়ে নাড়েন। কোনো কথায় মাথা উপর নিচ করেন।
এভাবে, বক্তার বক্তৃতাও চলছে। চাচার মাথা উপর নিচ- ডানে বায়ে করাও চলছে।
একসময় বক্তার বক্তৃতা শেষ হয়। এখন নিয়ম হলো শ্রোতার সাথে হ্যান্ডশেক করতে হবে। হাস্যমুখে কায়দা করে একটা ছবি তোলতে হবে। সেই ছবি ফেসবুকে পোস্ট করতে হবে। বক্তা হেঁটে হেঁটে স্রোতার দিকে আসতে থাকেন।
চাচাও মাথা ওপর নিচ করতে থাকেন।

চাচা আপনি কে? মাঝে মাঝে মাথা উপর নিচ আবার মাঝে মাঝে মাথা ডানে বায়ে করেন। কারণ কি?

চাচা বলেন- আমি কেউ না। আমি সামান্য একজন কৃষক। কিছুদিন আগে এক বক্তা বলেছিলেন- শুধু মানুষ না। উন্নয়নের ঠেলায় গরু -ছাগল- গাঁধা-ভেড়া পর্যন্ত মানুষ হয়ে যাবে। তাই, মনে করলাম আমার হারানো ছাগলটার মনে হয় উন্নতি হয়েছে। আর, ব্যাটা উন্নত মানুষ হয়ে আমার কাছ থেকে দূরে চলে গেছে।

বিরক্ত বক্তা বলেন- বুঝলাম। তা মাথা উপর নীচ- ডানে বায়ে করার কারণটা কি।

দূর থেকে তোমাকে দেখি। আর বক্তৃতা শুনি। বক্তৃতায় তোমার উত্তেজনা যত বাড়ে -তখনই মনে হয় তুমি আমার সেই হারিয়ে যাওয়া ছাগল। কারণ- আমার ছাগলটারও উত্তেজনা বেশী ছিলো। তখন- মাথা উপর নিচ করি। আবার তোমার উত্তেজনায় যখন একটু ভাটা পড়ে- তখন মনে হয় তুমি আমার সেই হারানো ছাগল না। তখন মাথা ডানে বায়ে করি। এরপর, তুমি যখন- আবার হেঁটে হেঁটে আমার নিকটে আসছিলা। তখন ধরে নিলাম - আসলেই তুমি আমার সেই হারানো ছাগল। মালিকের নিকট ফিরে আসছো। এখন, একেবারে কাছ থেকে তোমাকে দেখে মনে হচ্ছে - আসলে তুমি আমার সেই হারানো ছাগল না। তুমি অন্য কারো ছাগল।
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২০ রাত ১০:৫৬
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ অদৃশ্য পাতায় লেখা ছিল যে

লিখেছেন সামিয়া, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২১



আমি একটা বায়িং হাউসে চাকরি করতাম। তখন জীবনটা খুব সাধারণ ছিল। সকালবেলা অফিস, সারাদিন কাজের চাপ, সন্ধ্যায় বাসায় ফেরা। ভবিষ্যৎ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা ছিল না। বিয়ে নিয়ে তো... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকট ও বিএনপি কি একে অপরের পরিপূরক?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:৩৭


গ্যাস নাই ,বিদ্যুৎ নাই। নিত্যদিনের নানা সংকটে সাধারণ মানুষের জীবনযাত্রা কঠিন হয়ে উঠছে। এভাবে মানুষ বিএনপিকে কতদিন সহ্য করবে? মানুষ সহ্য করতে করতে যখন ধর্যের বাধ সহ্যের বাধ ভেঙ্গে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ সরকারের কাছে সোলার এনার্জি বিক্রি করা কতটা লাভজনক?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৭



যারা আগামী ৬ মাসের মধ্যে বাড়ির ছাদে সোলার সিস্টেম ইন্সটল করবেন, তাঁদেরকে বাংলাদেশ সরকার প্রত্যেক ইউনিট ইলেক্ট্রিসিটির জন্যে ১০.৫০ টাকা করে দিবে। রুফটপে সোলার এনার্জি প্ল্যান্ট বসিয়ে লাভ... ...বাকিটুকু পড়ুন

সম্পর্ক ও আত্মহত্যা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০২ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৪৭



কাউকে আত্মহত্যার ভয় দেখিয়ে বিয়ে করা অথবা আত্মহত্যার ভয় দেখিয়ে অথবা ব্ল্যাকমেইল করে গুরুতর মানসিক ও মনস্তাত্ত্বিক নির্যাতনের মাধ্যমে কাউকে বিয়েতে বাধ্য করা। - বিশ্বের যে কোনো দেশের আইনে... ...বাকিটুকু পড়ুন

২ লাখ কর্মীর খবর ভুয়া - তবে ২৫ টা সাদা হাতি আসছে!

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০২



স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছিলেন, মালয়েশিয়া সেপ্টেম্বর মাস থেকে ধাপে ধাপে ২ লাখ কর্মী নেবে ।

আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে ২ লাখ কর্মী নেবে... ...বাকিটুকু পড়ুন

×