somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আনএথিকাল প্রাকটিস

২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আনএথিকালি সর্ট কাট টু রাইজ খুবই বিপদজনক। যদিও বা এতে খুব সহজেই কোটিপতি হওয়ার সম্ভাবনা প্রচুর। কিন্তু একদিন আপনি বিগ লুজার হবেন। এর থেকে পরিত্রান নেই। সময় আপনাকে ধরবেই। আনএথিকাল কোনো কিছুই পৃথিবীতে গোপন করার সুযোগ নেই। কারণ পৃথিবী গোল । কর্নার না। কোণ থাকলে কোনায় জিনিস লুকানো যায়। গোল জিনিসের ওপর কোনো কিছুই দীর্ঘ সময় লুকিয়ে রাখা যায়না। একসময় তা প্রকাশ পাবেই। আর যখন প্রকাশ পাবে। হিরোর জিরো হতে এক সেকেণ্ডও সময় লাগবেনা। আপনি যতবড় হিরোই হন না কেন-উপরতলা মুহুর্তেই জুতোর তলা হয়ে যাবে। আপনার ফোনে কত জন এমপি, কতজন সচিব, কতজন মন্ত্রীর ফোন লিপিবদ্ধ করা আছে তা আর কোনো কাজে লাগবেনা। হয় দেশ ছাড়তে হবে, না হয় ধরা খেতে হবে, না হয় সারেণ্ডার করতে হবে। এই ধরা দেশেও খেতে পারেন। অথবা দেশের বাইরে। আনএথিকাল প্রাকটিস জীবনে তৈরি করছেন মানেই নিজেই নিজের জন্য একটি কুপ তৈরি করছেন। সেই কুপে পতিত হবেনই। আনএথিকাল জিনিস যত বেশি এডাপ্ট করবেন জীবন তত বেশি মেসডআপ হবে।

আপনার বুদ্ধিমত্তা, আপনার একাডেমিক যোগ্যতা, আপনার মেধার প্রখরতা , আপনার অভিজ্ঞতা এসব কিছুই আপনার জন্য অনেক দরজা মুক্ত করবে সত্য। কিন্তু জীবনের একমাত্র এথিকাল প্রিন্সিপালই সেই দরজা আপনার জন্য মুক্ত করে রাখবে। আর যদি এথিকাল প্রিন্সিপাল না থাকে- এইসব মুক্ত দরজা মুহুর্তেই বন্ধ হয়ে যাবে। আট কোটির মালিক হোন কিংবা আট হাজার কোটি টাকার মালিক তাতে কিছুই আসে যায়না। চোরের মতো লুকিয়ে থাকতে হবে। অথবা চোরের মতো পালিয়ে যেতে হবে। যতই ক্ষমতাবান হোন না কেন। যত নেটওয়ার্কই থাকুক না কেন। এরশাদ হোন, এরশাদ শিকদার হোন, শিকদার ভ্রাতা হোন। তখন আর ত্রাতা পাবেন না। হয় জেলে যেতে হবে, নাহয় মরতে হবে না হয় পালিয়ে যেতে হবে। প্লেনে করে পলায়ন আর বোরখা পরে পলায়ন- যাই হোক।

আনএথিকাল কাজে জড়িত থেকে কোনোদিন আনটাচেবল থাকবেন না- এটা ভুলেও চিন্তা করবেন না। সিচুয়েশন বদলে যেতে এক সেকেন্ডও সময় লাগবেনা। যেভাবেই হোক, যে কোনো পরিস্থিতেই হোক - সমস্যা মিটিয়ে ফেলবো। এটা হলো সেল্ফ মোটিভেশন। এটা চারিত্রিক সত্যায়ন নয়। বিদ্যুৎ বোর্ডের চেয়ারম্যান কিংবা বিদ্যুৎ বোর্ডের মন্ত্রি হয়েও যদি আপনি ইলেক্ট্রিক প্লাগের ভিতর হাত দেন। ধরা খাবেন। কারণ প্লাগ আপনি মন্ত্রি না চেয়ারম্যান সেটা চিনেনা। সে চিনেনা আপনার পদবি, আপনার ক্ষমতা, আপনি কত সম্পদের মালিক। সে শুধু চিনে আপনার শরীর আর ব্লাড। একজেকটলি আনএথিকাল প্রাকটিসও জানেনা- আপনার কত ক্ষমতা, কত পদবি, কত অর্থ আর কত বিত্তের মালিক। ইলেক্ট্রিক প্লাগ আপনাকে সাথে সাথে ধাক্কা দিবে। আনএথিকাল প্রাকটিসের ধাক্কা হয়তো সাথে সাথে আসবেনা। কিন্তু মনে রাখবেন। মিউন ফোর্সের মতো এই ধাক্কা আসবেই। একটু আগে অথবা পরে। আজ না হয় কাল। আর যখন আসবে এই আনএথিকাল প্রাকটিসের ধাক্কা, লুজ কারেকটারের ধাক্কা মুহুর্তেই আপনাকে , আপনার ক্যারিয়ারকে ধ্বংস করে দিবে। তছনছ করে দিবে। অর্জিত সব সম্মান , চেহারার জৌলুস ভসকিয়ে দিবে। শুধু নিজেকে না- নিজের পরিবারের সম্মানও ধুলোয় মিশিয়ে দিবে। অর্থের কাছে অতিরিক্ত ক্ষমতা তোলে দেয়া যেমন ভয়ঙ্কর। আন এথিকাল প্রাকটিসের মাধ্যমে অর্থ বানানো তাই আরো বেশি ভয়ঙকর।

অন্যদিকে, এথিকাল প্রিন্সিপালের উপর ঠিকে থাকলে প্রমোশন হবেনা, বিত্ত হবেনা, দামী বাড়ি গাড়ি হবেনা, জীবনের গ্রু হয়তো শ্লো হবে। কিন্তু এই শ্লো গ্রুএর ভিতরেই জীবনের এমন এক মহামূল্যবান ইস্পাত ফাউন্ডেশন তৈরি হবে। চারিত্রিক ভিত এতো বেশি মজবুত হবে। যা কেউ সহজে ঠলাতে পারবেনা, নড়াতে পারবেনা, ভাঙগতে পারবেনা। হয়তো সাময়িক সমস্যা হবে। কিন্তু হাজারো সমস্যা শেষে এই এথিকাল মানুষগুলোই চুড়ান্ত বিজয়ীর বেশে বের হয়ে আসবে।
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৩১
৯টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অপারেশন ইকারুস: কুয়ালালামপুরের ছায়া সম্রাট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৭ ই জুন, ২০২৬ দুপুর ১২:৩৫



বালির নীল দিগন্ত
ইন্দোনেশিয়ার বালি দ্বীপের একটি নির্জন পাথুরে সৈকত। ভারত মহাসাগরের বিশাল নীল ঢেউ আছড়ে পড়ছিল তীরে। সমুদ্রের ঠিক ওপরের একটি আধুনিক কাঁচের... ...বাকিটুকু পড়ুন

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×