somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ধ্বংসস্তূপে কতজন আটক কেউ জানে না

২৫ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তিনটি অংক। আশঙ্কা হলো প্রথম অংক দুটি কেবলই বাড়ছে। আসলে বাড়ছে লাশের সংখ্যা। এর শেষ কোথায় কেউ জানে না। কখন শেষ লাশটি ‍উদ্ধার করা হবে তাও অজানা। অন্যদিকে ভেতরে আটকেপড়া জীবিতদের আহাজারি আর কান্না যে হাহাকারের জন্ম দিয়েছে তার শেষ পরিণতি কী- কেউ বলতে পারছে না। কত লোক চাপা পড়েছে তার সঠিক হিসাব নেই। আহত উদ্ধার করা হয়েছে ১৫শ’রও বেশি। সেনাবাহিনীর একজন ঊর্ধতন কর্মকর্তা বিদেশী গণমাধ্যমকে জানিয়েছেন, এখনো এক থেকে দেড় হাজার লোক নিখোঁজ রয়েছেন।
সাভারের রানা প্লাজা ধসের মতো মনুষ্যসৃষ্ট ভয়াবহতা এদেশবাসি আর দেখেনি। এর মধ্যে চলছে স্বরাষ্ট্রমন্ত্রীর রসিকতা। দেশজুড়ে সাধারণ মানুষের ক্ষোভকেও তোয়াক্কা করছেন না তিনি। নিজের অনুমাননির্ভর মন্তব্যে অটুট তিনি। অনলাইনে একজন বলেছেন এটি রাষ্ট্রীয় রসিকতা।
সাধারণ মানুষের বক্তব্য হলো স্বরাষ্ট্রমন্ত্রী রসিকতা করতেই পারেন। কিন্তু এই লাশের মিছিলের শেষ পরিণতি কী তা কেবল জানে যারা স্বজন হারিয়েছেন।
উদ্ধার কাজ চলছে
সাভারের রানা প্লাজা ধসের ঘটনার উদ্ধার কাজ চলছে। উদ্ধার কাজ শেষ হবে কবে কখন তা নিশ্চিত করে বলতে পারছেন না কেউ। তবে সাধারণ মানুষের সহানুভূতি, ভালোবাসা সবাই আছে চাপাপড়া হতভাগাদের সঙ্গে।
এদিকে বুধবার উদ্ধার করা মৃত্দেহ থেকে দুগন্ধ বের হচ্ছে। তাই কর্তৃপক্ষ মৃতদেহ গুলো ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো সিদ্ধান্ত নিয়েছে।
এদিকে নবীনগর থেকে আমিনবাজার ব্রিজ পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে।
বহু মানুষ এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন। ধ্বংসস্তূপের ভেতর থেকে আটকে পড়া মানুষজনের চিৎকার শোনা যাচ্ছে। অনেক মহিলা, পুরুষ তাদের বের করার জন্য আকুতি জানিয়ে চিৎকার করছেন। অনেকে অক্সিজেনের অভাবে শ্বাসকষ্টের কথা বলছেন।
কিন্তু ইট, লোহা আর কংক্রিটের স্তূপে এমনভাবে তারা আটকে রয়েছেন, উদ্ধারকর্মীরা কোনো নিরাপদ রাস্তা খুঁজে পাচ্ছেন না।
সন্ধ্যার পর মূলত স্থানীয় মানুষজন আর আটকে পড়া মানুষজনের আত্মীয় স্বজনরাই বিভিন্নভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। বিভিন্ন ফাঁক-ফোকর দিয়ে আটকে পড়া লোকজনদের খাবার, পানি, এমনকি অক্সিজেনও দেয়া হচ্ছে।
দুর্ঘটনাস্থল থেকে দমকল বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আলী আহমেদ খান স্থানীয় সময় বিকেল পাঁচটার দিকে বলেছেন, এখন পর্যন্ত ভবনটি থেকে ৮০টি মৃতদেহ বের করা হয়েছে। মৃতের সংখ্যা বাড়বে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
খান বলেন, ভেঙে পড়া ভবনের ভেতর এখনও অনেকে জীবিত রয়েছেন। "এই মূহুর্তে জীবিতদের বের করে আনার ওপরেই আমরা গুরুত্ব দিচ্ছি।"
তবে কত লোক ঠিক আটকে রয়েছেন, সে সম্পর্কে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারছেন না। যেহেতু ভবনটিতে তিনটি পোশাক কারখানা ছিল, তাই আটকে থাকা লোকজনের সংখ্যা কয়েকশ হতে পারে বলে উদ্ধারকর্মীরা ধারনা করছেন।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×