somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

খোকন রেজা

আমার পরিসংখ্যান

খোকন রেজা
quote icon
খোকন রেজা
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

স্বাধীনতা

লিখেছেন খোকন রেজা, ০৩ রা এপ্রিল, ২০১৬ রাত ১১:৪৬

স্বাধীনতা হলো রৌদ্রদীপ্ত প্রভাতী আলোর স্বচ্ছতা
বাহান্ন আর একাত্তুরের উর্জস্বিনী প্রাণ প্রমত্ততা।

স্বাধীনতা হলো বজ্রকন্ঠ, আকাশছোঁয়া সুবিশাল এক তর্জনী
অনুপ্রাণনার আরাধনার গণ-ঐক্যের বিস্ময়কর জয়ধ্বনি।

স্বাধীনতা হলো রক্তচোখ আর দাম্ভিকতার উৎসাদন
উথাল-পাথাল গণ-জোয়ারের ঐকতাণের মেলবন্ধন।

স্বাধীনতা হলো মাতৃভুমির, মাতৃদুগ্ধের ঋণ-শোধণ
পিতৃ-স্নেহের মাতৃ-গেহের অন্ধ-প্রীতির প্রতিপোষণ।

স্বাধীনতা হলো কিষাণির প্রতি কিষাণের প্রীতি-ভালোবাসা
মজুরের ঘামে কামারের শানে গড়ে ওঠা কোনো নতুন আশা।

স্বাধীনতা হলো... বাকিটুকু পড়ুন

২ টি মন্তব্য      ১২৪ বার পঠিত     like!

বীরাঙ্গনা বিলাপিনী

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯

জঙ্গইল্যা পাগলা কুত্তাগুলির নাম

আমার অহনো মনে অয়, তয়

হেরা কয় গোলাম আযমের সঙ্গমে-সহবাসে

পয়দা হওয়া দুধেল বাচ্চা হেরা।

হেরা কয় তহনকার আলবদর অহনকার জামাইত্যাশিবির

আমি কই জাত শুয়ারের ছাওয়াল হেরা।



খোদা নাকি মাইনষেরে বানাইছে আঠাইল্যা মাটি দিয়া

আমি কিন্তু নাকে হুইঙ্গাই কইতে পারি হেগোরে পয়দা দিছে... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৮৭ বার পঠিত     like!

তুমিই বিশ্বরাণী

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ বিকাল ৩:০০

আকাশটা নাকি অনেক বড়।
হেসোনা তুমি!
ওরা তোমার হৃৎপিণ্ডটা কখনো দ্যাখেনি।
শুকতারাটাকে ওরা কম্পাসের কাটা বানিয়ে
দিগবিদ্বিক দূরান্তরে কোন দেউড়িটাকে খুজছে জানিনা
ওরা তোমার চোখের তারার ঝলকানিতে জ্বলেনি।

পূর্ণিমা রাতে ওরা সবাই গেয়ে ওঠে
'আজ জ্যোৎস্না রাতে সবাই গেছে বনে'
কি নিরেট মূর্খ, নির্বোধ ওরা!
ওদেরই বা দোষ কি বলো, তোমার ললাটদেশের
রাঙা টিপ যে ওদের চোখেই পরেনি।

জীবনানন্দ... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৫ বার পঠিত     like!

তোমাকে ভালোবেসেছিলাম I Loved You

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৪০

কবিঃ আলেক্সান্ডার পুশকিন Alexander Sergeyevich Pushkin
ইংরেজী অনুবাদঃ Genia Gurarie
বাংলা অনুবাদঃ খোকন রেজা Khokon Reza

এইতো সেদিন তোমাকে ভালোবেসেছিলাম, সম্ভবত আজো
হয়তো সে অনুভবের রেশটা আজো রয়ে গেছে অনেকটা
আমার ভালবাসার ধৃষ্টতাকে তোমাকে অপ্রসন্ন হতে দিওনা
আমিও এখন আর তোমার বেদনশীলতার কারণ হতে চাইনা।

প্রচন্ড ভালোবাসি ওগো; আশাহীনতার বৃত্তান্তকেও মানি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

স্বপ্ন

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:৩৫

[The Dream: Alexander Sergeyevich Pushkin ][Translated By: Khokon Reza]
আলেক্সান্ডার পুশকিন [বাংলা অনুবাদঃ খোকন রেজা]

এইতো সেদিন, এক মনোমুগ্ধকারী স্বপনে
নিজেকে দেখেছিলাম-আমি এক সম্পদশালী মুকুট পরা রাজা;
তোমার আমার প্রণয় অনুরাগে যেন
হৃদয়ের স্পন্দনগুলো হয়েছিল আনন্দ উল্লাসে উতরোল।
আমি গেয়েছিলাম নতজানু হয়ে তোমারই যাদুকরী গান।
কেন হে স্বপন তুমি দীর্ঘায়িত করোনি এ সুখ চীরকাল?
দেবদেবীরাও পারেনি পুরোপুরি... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

প্রথম প্রেম

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫

ছোট্ট মেয়ে লিসা খেলা করছিল নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। খেলতে খেলতে হঠাৎই ওর চোখে পরলো সামনের ঝোপঝোড়ে পরে থাকা একটা ছবির দিকে। তারই প্রায় সমবয়সী সোনালী কোঁকড়া চুল আর বুদ্ধিদীপ্ত দুটো চোখের এক ছেলের ছবি এটি। খেলতে খেলতে সে ছবির ছেলেটাকে অনেকক্ষণ ধরে দেখলো তারপর সারা পার্কের এদিক সেদিক অনেকই খুজলো।... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৮ বার পঠিত     like!

শুভ জন্মদিন

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২১

শুভ কামনা নিরন্তর
তোমার জন্মদিনে
অনাগত আগামী হোক
নন্দি সঞ্জীবনে।

জন্মদিনে ঐকান্তিক
শুভেচ্ছা অফুরান
নৃত্যগীতি ছন্দে ভরুক
জীবন অনির্বাণ।

তোমার মায়ায় তোমার ছায়ায়
রেখো মোদের ঘিরে
আলোর বন্যা নামুক ধরায়
তোমার প্রভাকরে।

বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ১৭০ বার পঠিত     like!

তুমিতো কখনো বলোনি

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:০০

তুমিতো কখনো আমাকে একটি চিঠিও লেখোনি
কাঁচুলিতে লুকানো কাঙ্খিত প্রেম-পত্র আমাকে ছোঁড়োনি-
যেখানে থাকে তিনটি শব্দ শিহরণ জাগানো কাহিনী
'আমি তোমাকে ভালবাসি'।

তুমি যে নিরক্ষর ছিলে সেকথাতো কখনো আমাকে বলোনি
সেকথা জানলে তোমাকে শেখাতে পড়াতে কেটে যেতো আমার দিবসরজনী
তুমিতো কখনো লজ্জানত কম্পিত স্বরেও বলোনি-
'আমি তোমাকে ভালবাসি'।

তুমি যে মূক ও... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৭৭ বার পঠিত     like!

একুশ

লিখেছেন খোকন রেজা, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১২:৫১

একুশ কি একটি সংখ্যাই শুধু
নেই কোন কি এর মানে?
একুশ ভিন্ন পরিচেয় কৃষ্টি
পাবে কি কোথা কোন অভিধানে?

একুশ কি তবে হঠাৎ করে
আয়োজন করা এক কবিতার আসর
একুশ কি তবে জ্বলজ্বলে কোন অনুষ্ঠানের
অভিযোজনের মিলন বাসর?

একুশ কি তবে সন্তানহারা
প্রলাপ বকা মায়ের কাঁদন
নাকি বৃদ্ধার ষোড়শীকালের বাল্যপ্রেমের... বাকিটুকু পড়ুন

০ টি মন্তব্য      ৬৯ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৮৫৮ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ