somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রথম প্রেম

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোট্ট মেয়ে লিসা খেলা করছিল নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে। খেলতে খেলতে হঠাৎই ওর চোখে পরলো সামনের ঝোপঝোড়ে পরে থাকা একটা ছবির দিকে। তারই প্রায় সমবয়সী সোনালী কোঁকড়া চুল আর বুদ্ধিদীপ্ত দুটো চোখের এক ছেলের ছবি এটি। খেলতে খেলতে সে ছবির ছেলেটাকে অনেকক্ষণ ধরে দেখলো তারপর সারা পার্কের এদিক সেদিক অনেকই খুজলো। খুজে না পেয়ে শেষে সে ছবিটা তার বাসায় নিয়ে গেল। ছবিটা সে তুলে রাখলো তার প্রিয় জিনিসে ঠাসা এক স্যুটকেসের পকেটে।
কেটে গেল অনেকগুলো বছর। লিসা এখন হান্টার বেলভ্যু স্কুল অব নার্সিং-এর মাস্টার্স অব নার্সিং প্রাকটিস প্রোগ্রামের গ্রাজুয়েট। কর্মজীবন শুরু করেছে বিশ্বখ্যাত এমএসকে ক্যান্সার হাসপাতালে। অত্যন্ত দায়িত্বশীল, কর্মঠ, মেধাবি, বিনয়ী ও উচ্চশিক্ষিতা হওয়ায় হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তাসহ সকলেই সমিহ করে চলেন লিসা’কে।
হাসপাতালের চিকিৎসক শিল্ড চমৎকার লোক। অনকোলজিষ্ট শিল্ড হিসেবে পরিচিত। হাসিখুশী আর আড্ডাবাজ। যখন তাকে কেউ ডক্টর শিল্ড বলে ডাকেন তখন হেসে বলে ওঠেন ‘ আমি চিকিৎসা বিজ্ঞানের সাধারন গ্রাজুয়েট এখনো পিএইচডি শেষ করিনি, তাছাড়া আমি ভারতীয় নই আর আমার হাসপাতাল থেকে আমি মোটা অংকের পারিশ্রমিক নেই।’
[ভারতীয় উপমহাদেশের লোকজন চিকিৎসকদের বা ফিজিশিয়ানদের ডক্টর বলতেই অভ্যস্হ। শোনা যায় বৃটিশ শাসনামলের প্রারম্ভে চিকিৎসাকে যারা পণ্য বা ব্যবসা হিসাবে গ্রহন না করে শুধুমাত্র জনসেবার ব্রত গ্রহন করবে, মানুষের স্বাস্হ্য সেবায় যারা নিজেদের উৎসর্গ করবে তারা এলোপ্যাথিক হোক আর হোমিওপ্যাথিক হোক এমনকি তারা গ্রাজুয়েটও না হয়ে ডিপ্লোমাধারী হলেও তাদের পিএইচডি অর্জন করার মত সন্মানসূচক ডক্টর বলে সম্বোধন করা যেত।]
লিসা এক সময় টের পেল অজান্তেই কখন যেন শিল্ড নামের লোকটার প্রেমে পরে গেছে। কিন্তু শিল্ডতো একজন ইহুদী। ইহুদী বিয়ে করা খৃষ্টানদের জন্য অতি জঘণ্য মহাপাপ।
কফির টেবিলে একদিন শিল্ড যখন লিসার কাছে জানতে চাইলো তার কোন প্রেমিক আছে কিনা লিসা বিনয়ের সাথে জানালো তার কোন প্রেমিক নেই, তবে ভীষণ ভালো লাগা একজন মানুষ আছেন যদিও সে মানুষটি জানেনা সে কথা। লিসাও শিল্ডের কাছে জানতে চাইলো তার কোন প্রেমিকা আছে কিনা; শিল্ড জানালো তার কোন প্রেমিকা নেই, তবে ভীষণ ভীষণতর ভালো লাগা এক নারী আছেন যদিও সে নারী জানেনা এ-কথা।
লিসার ভালোলাগা মানুষটির নাম জানতে চাইলে আগে শিল্ডের ভীষণ ভালোলাগা নারীর নাম বলতে হবে লিসা আর শিল্ডের এই দরকষাকষিতে শেষে নিষ্পত্তি হলো সান্ধ্য কফি পর্বে দুজনে দুজনার ভালোলাগা মানুষের নাম একটা কাগজের ভাজে লিখে নিয়ে আসবে।
যথাসময়ে দুজনেই উপস্হিত টেবিলে। শিল্ড ভাবলো ইহুদী হওয়ার অপরাধে হয়তো লিসা কক্ষনো তার নাম লিখবে না হয়তো অন্য কারো নাম লিখে এনেছে, এর চেয়ে বরং তার ভালোলাগা নারীটি যে লিসা সেটা তাকে জানিয়ে বিদায় নেয়াই শ্রেয়। লিসাও ভাবছিলো এতবড় স্বনামধন্য অনকোলজিষ্ট কি আর তার মত………….
যথারীতি কফি এলো। কফি খেতে খেতে দুজনেই জটিল এক রোগীর রোগজটিলতা বিষয়ের আলাপচারিতায় জড়িয়ে পরলো। লিসা এক সময় লক্ষ্য করলো, শিল্ড তার হাতের মুঠোয় রাখা ভাজ করা কাগজটা দলামুচরা করে পাশে ডাস্টবিনে ছুরে ফেলে দিলো। এই প্রথম বিরক্তিভরে লিসা শিল্ডকে দেখিয়ে নিজ হাতে থাকা কাগজটা দলেমুচরে সেই একই ডাষ্টবিনে ফেললো।
-লিসা, আমার ভালো লাগা নারীটি হলে তুমি।
-শিল্ড, আমার ভালো লাগা মানুষটি যে গো তুমি।
লিসা আর শিল্ডের মধুযামিনীর ছুটি শেষ হতে আর দুদিন বাকী। শিল্ড লিসার ছোট্ট বেলার খেলনাগুলো নিয়ে রসিকতা করছিল। স্যুটকেসের পকেট থেকে বেরিয়ে এলো সোনালী কোঁকড়া চুল আর বুদ্ধিদীপ্ত আট নয় বছরের এক ছেলের ছবি। যে ছবিটার কথা লিসা ভুলেই গিয়েছিল।
-এ ছবিটা কার লিসা?
-ও আমার প্রথম ভালোলাগা প্রথম প্রেম।
মৃদু হেসে শিল্ড বললো:” এই ছবিটা আমি নয় বছর বয়সে হারিয়ে ফেলেছিলাম।”
সর্বশেষ এডিট : ২৮ শে ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ১:২৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

নতুন ভোরের গান

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭


নতুন ভোরের গান



কষ্টের দিন পেরিয়ে এবার
আসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।

নষ্ট স্মৃতির আড়ষ্টতা
ঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।



ভ্রষ্ট পথের আঁধার কেটে
ভোর... ...বাকিটুকু পড়ুন

ব্লগে চার বছর একদিন হয়ে গেল । কি আশ্চর্য!

লিখেছেন সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭

অবজ্ঞা

তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত-গায়েব-গুম এবং পিওর ও শিওর লাভ

লিখেছেন সামছুল আলম কচি, ৩১ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:১৬


৭ মাসে বাংলাদেশে ১৫ হাজার শিশু নিখোঁজ !!!
এমন রোমহর্ষক, চমকে যাওয়া এবং অন্তরে কাপুনি ধরানোর মতো তথ্য বা কথা বার্তার কোনও মানে হয় ??!!
গরীব পরিবারের শিশুদের কথা বাদ দেই-এ... ...বাকিটুকু পড়ুন

সরকারী অফিসারদের বেতন বাড়ানোর সিদ্ধান্তকে সাধুবাদ জানাই

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে আগস্ট, ২০২৬ রাত ৮:০০

দেশের গুরুত্বপূর্ণ কাজগুলো সরকারী অফিসারদের হাত ধরেই হয়। সেজন্যে, এই পদগুলো যোগ্য মানুষদের হাতে যাওয়া প্রয়োজন। কিন্তু, সমস্যা হচ্ছে, গত কয়েক দশকে দেশের টপ ট্যালেন্টদের বেশির ভাগই কোনক্রমেই সরেকারী অফিসার... ...বাকিটুকু পড়ুন

টাই চাই

লিখেছেন তানভীর রাতুল, ০১ লা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৩১

সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে: অদ্য হইতে কোনো সরকারি বা বেসরকারি কার্যালয়ে ও সর্বসাধারণের জন্য উন্মুক্ত স্থানে টাই ও বেল্ট পরিধান দণ্ডনীয় অপরাধ। কারণ ব্যাখ্যা করা হয়েছে একবাক্যে: "কর্মক্ষেত্র ও যত্রতত্র... ...বাকিটুকু পড়ুন

×