somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আশুরার দিন কি শুধু নবী দৌহিত্র নিহত হয়েছেন?

১৬ ই নভেম্বর, ২০১৩ বিকাল ৩:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঐদিন ১০ই মহররম হযরত আলী (রা.) এর নয়ন মণি মা ফাতিমার কলিব্জার টুকরা ইমাম হুসাইনের স্বপরিবারের উনিশজন সদস্যসহ তাঁর বাহাত্তর জন অনুসারীকে যে ভাবে ইয়জিদ বাহিনী কর্তৃক নির্মম ভাবে শাহাদত বরণ করতে হয়েছিল কিয়ামত পর্যন্ত বিশ্ব মুসলিমের হৃদয়কে যে ব্যথিত করবে তাতে সন্দেহের কোন অবকাশ নেই। আর তাই মুহররম মাসের আগে, মনে নতুন করে মুসলমানদের হৃদয়ের নিভৃর্তে মুহররমের নির্মম স্মৃতি যেন সকল ঐতিহাসিক ঘটনাকে ম্লান করে দেয়। ঈমানদার মাত্রই এহেন নির্মম ঘটনায় মর্মাহত হবে এবং হওয়াই ঈমানের দাবী।

কিন্তু অপ্রিয় হলেও সত্য, আমাদের কিছু সংখ্যক অজ্ঞ মুসলমান কারবালার হৃদয় বিদারক ঘটনাকে স্মরণ করে নিজেদের মনগরা কিছু কর্মকান্ডে লিপ্ত হয়ে তারা এই দিনের তাৎপর্যকে ক্ষুণ্ণ করে। ঐদিন তারা তাজিয়া তৈরি করে পথে ঘাটে বুক চাপড়িয়ে মাতম করে। ইমাম হুসাইনের কৃত্রিম কবর তৈরি করে অনৈসলামিক ‘কর্মকান্ডে লিপ্ত হয়।

আসলে আশুরার দিনে যারা তাজীয়া তৈরি করে পথে প্রান্তরে নর্তন কুর্দন ও অন্যান্য অনৈসলামিক কমকান্ডের মাধ্যমে ইমাম হুসাইন (রা.) এর স্মৃতি বিজড়িত ঘটনাকে লোক চোখে তুলে ধরতে চায় তা ইসলাম স্বীকৃত নয়।

হযরত নবী করীম (সা.) মদীনা শরীকে হিজরত করে স্থানীয় ইয়াহুদীদের লক্ষ্য করলেন যে, তারা ১০ই মুহরর্মে রোযা রাখছে এবং আনন্দ-উৎসব করছে। হুজুর (সা.) তাদেরকে জিজ্ঞাসা করলেন ‘কী ব্যাপার তোমরা আজকের দিনে রোযা রাখছ কেন?’

উত্তরে, আজকের দিনে আমাদের নবী হযরত মূসা (আ.) ফির আউনের অত্যাচার থেকে নাজাত পেয়েছিলেন আর ফির আউন তার দলবল সহ লোহিত সাগরে ডুবে মরেছিল। আল্লাহর কাছে তারই শোকরিয়া স্বরূপ আজকের দিন আমরা রোযা রাখি।

এ কথা শুনে নবী করীম (সা.) সাহাবীদেরকে বললেন ‘তোমরাও ১০ই মুহররমে রোজা রেখো।’ তবে আমলের দিক দিয়ে এ ব্যাপারে ইয়াহুদীদের বিরোধীতা কর। অর্থাৎ মুসলিম স্বাতন্ত্র বজরায় রেখো আর তা হলো তোমরা দুটি রোযা রেখো একটি ১০ই মুহররম দিনে আর একটি এর আগে বা পরে। (বুখারী মুসলিম ও আবু দাউদ)

স্মর্তব্য, ইসলামের প্রাথমিক যুগে মুহরর্ম মাসের রোযা ছিল ফরজ। পরে মাহে রমযানের রোযা মুসলিম উম্মাহ্র জন্য ফরজ হলে আশুরার রোযা মুস্তাহাবে পরিণত হয়। (মুসলিম শরীফ)

বস্ত্তত : অতীতে আশুরা দিবসে যে সব স্মরণীয় ঘটনা ঘটেছে সেগুলো থেকে আমাদের চোখ বন্ধ রাখা সমীচীন হবে না। কেননা আদিকাল থেকে যুগে যুগে আশুরা দিবসে যে সকল ঐতিহাসিক ঘটনা সংঘটিত হওয়ার কথা বিভিন্ন সূত্রে আমাদের কাছে পৌঁছে তা অস্বীকার করবার অবকাশ নেই। দৃষ্টান্ত স্বরূপ আমরা জেনেছি, আল্লাহ্ রাববুল আলামীন যেদিন আকাশ, বাতাস, পাহাড়-পর্বত, নদী-নালা, জান্নাত-জাহান্নাম, লউহু মাহফুজ ও যাবতীয় সৃষ্টি জীবের আত্মাসৃজন করেন, সে দিনটি ছিল ১০ই মুহররম তথা আশুরা দিবস। শুধু তাই নয় বরং আদম (আ.) এর সৃষ্টি সেই দিন ছিল ১০ই মহররম। হযরত নূহ (আ.) এর জাহাজ ৮০জন সহচর নিয়ে যেদিন নিরাপদে জুদী পর্বতে অবতরণ করেছিল সে দিনটিও ছিল ১০ই মুহরর্ম। এভাবে হযরত ইউসুফ (আ.) এর কুপ থেকে উদ্ধার। আয়ুব (আ.) এর আরোগ্য লাভ, হযরত ইউনুস (আ.) এর মৎস উদর হতে মুক্তি লাভ। মূসা (আ.) এর পরিত্রাণ, হযরত ইব্রাহীম (আ.) নমরুদের অগ্নিকুন্ড থেকে মুক্তি পেয়েছিলেন সে দিনটিতে সে দিনটিও ছিল ১০ই মুহরর্ম।

শুধু কী তাই? বরং ঐদিন অর্থাৎ ১০ইং মুহররমেই হাশর ও কিয়ামত সংঘটিত হবে বলে হাদীসে বর্ণিত হয়েছে।
সর্বশেষ এডিট : ১৬ ই নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:১১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×