somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

রূপক অতপর বাস্তবে রুপান্তর

১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

টাইগার নামের এক ভাই প্রচুর খেমতা তার। এলাকার লোকজন তার উপর চরম ক্ষেপা। কেননা তার অত্যাচারে নিষ্পেষিত সাধারন মানুষ। একদিন কি হলো? টাইগার ভাইয়ের চাকুরী হয়ে গেলো পুলিশে। ঠিক পুলিশে না পুলিশের সাহায্যকারী হিসেবে। ইংরেজিতে বলা হয় অক্সিলিয়ারী ফোর্স। এলাকার লোকজন তো আরো মহা বিরক্ত। এবার না জানি টাইগারের কি রুপটাই তাদের দেখতে হয়।

দেশে বিদ্রোহ বিক্ষোভের মাত্রা বেড়ে যাওয়ায় হিমশিম খেতে হচ্ছিলো সরকারকে। সরকার তাই সিদ্ধান্ত নিলো সাধারন মানুষকে সাথে নিয়ে সেই বিদ্রোহ দমন করবে। এই নিমিত্তেই তারা কিছু ফোর্স নিয়োগের জন্য প্রজ্ঞাপন জারি করলো।

সেই ফোর্সে অসংখ্যা টাইগার যুক্ত হলো। তারা চালাতে থাকলো বিদ্রোহীদের উপর স্টিম রোলার। বিতর্কিত হতে থাকলো সরকার কেননা টাইগারদের ঠিকমত বাদ বিচার না করেই চাকুরীতে বহাল করেছে। আর পরিস্থিতি এমন যে তাদের বিরুদ্ধে এ্যাকশন নেবারও কোন সুবিধাজনক সময় ছিলো না তখন।

এদিকে এই ফোর্সকে ঈমানদারীর সাথে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানায় কিছু রাজনীতিবীদ এবং সেটা তারা করে থাকে দেশের কল্যানের স্বার্থেই। বিদ্রোহ কঠিন পর্যায়ে পৌছায়। বাহিরের আমদানী করা বিদ্রোহীরাও যুক্ত হয় দেশীও বিক্ষোভকারীদের সাথে। অনেক ত্যাগ তিতিক্ষার বিনিময়ে শেষ মেষ সরকারের পতন ঘটে।

এবার শুরু হলো সরকারের ভিতরে যারা বিদ্রোহকে দমন করতে অন্যায় অত্যাচার নির্যাতন করেছে তাদের বিচার এবং যারা তাদেরকে সাহায্য করেছে তাদেরও। অর্থাৎ টাইগাররাও এবার শেকল পড়তে যাচ্ছে।

কিন্তু হলো কি টাইগারদের যারা বলেছিল তোমরা ঈমানের সহিত দায়িত্ব পালন করো তাদেরই বিচার শুরু হলো। যারা অত্যাচার নির্যাতন করলো তারা মাফ পেয়ে গেলো কি এক অজানা কারনে।

এখন প্রশ্ন উঠা স্বাভাবিক, আইনের মাধ্যমে সৃষ্ট কোন বাহিনীকে সঠিকভাবে অর্পিত দায়িত্ব পালন করার কথা জানানোর পর সেই বাহিনীর কোন সদস্য যদি কোন অপরাধ করে তার জন্য যিনি এই আহ্বান জানিয়েছিলেন তিনি কি ঐ অপরাধের জন্য দায়ী হতে পারেন? না। ধরুন, বর্তমান পুলিশ বাহিনী এটি আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত একটি বাহিনী এবং পুলিশের প্রধান আই,জি সাহেব যদি এই পুলিশদের সঠিকভাবে দায়িত্ব পালন করতে বলেন এবং পরবর্তীতে ঐ পুলিশের কোন সদস্য যদি কাউকে ক্রস ফায়ারে বা নির্যাতনের মাধ্যমে হত্যা করে তাহলে এই অপরাধের জন্য আই,জি সাহেবের বক্তৃতাকে দায়ী করা যাবে কি? অবশ্যই না।

প্রসঙ্গত, রাজাকার অর্ডিন্যান্সের কোথাও রাজাকারদের মানবতাবিরোধী অপরাধ করার ক্ষমতা দেয়া হয়নি, অধিকারও দেয়া হয়নি বরং আইনের ভাষ্য অনুযায়ী তাদের দায়িত্ব ছিল আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকা। এরূপ বাহিনীকে ঈমানদারীত্বের সাথে অর্পিত দায়িত্ব পালন করতে বলেছিলেন তৎকালীন জামায়াতের কিছু নেতা। এটা কি কোন অপরাধ হতে পারে? যদি এর কোন সদস্য কোন অপরাধ করে তার জন্য সংশ্লিষ্ট সদস্যই দায়ী হবে, যিনি তাকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে আহ্বান জানিয়েছিলেন তিনি দায়ী হতে পারেন না। কিন্তু দায়ী করা হচ্ছে তাকে, যে তাদের সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য আহ্বান জানিয়েছিলেন।

এভাবেই চলছে আমাদের বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারকার্য। ভবিষ্যতে জাতি যখন জানতে পারবে এভাবে বিচারকার্য পরিচালনা হয়েছে, মাফ পাবে না কেউই।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৫:৩৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

পাহাড়ের ওপারে অপেক্ষা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১১


-একটি অসমাপ্ত প্রেমের গল্প

শীতের সকাল।

রাঙামাটির পাহাড়গুলো তখন কুয়াশার পাতলা চাদরে মোড়ানো। দূরের পাহাড়ের গায়ে সূর্যের প্রথম আলো এসে পড়েছে। কাপ্তাই লেকের স্থির পানিতে সেই আলো ভেঙে ভেঙে... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×