somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সচিন মেসিরা যদি ইসলাম গ্রহন করতো !!

২১ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন ইসলাম প্রিয় মানুষের সাথে কথপকথন –
: সচিন মেসি যদি ইসলাম ধর্ম গ্রহন করতো এবং বুঝতো তাহলে ইসলামের প্রসার অনেক ঘটতো।
:তাই নাকি?
: বিশ্বে সবচেয়ে ক্রমবর্ধমান ধর্মটি হচ্ছে মুহম্মদ (সা) প্রচারিত ইসলাম ধর্ম।
: হুম
: কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহন করছে তারাই অভিযোগ করছে যদি তারা মুসলিমদের এহেন অবস্থায় দেখতো ইসলাম গ্রহনের পূর্বে তাহলে সম্ভবত তা গ্রহন করতে চাইতো কিনা সন্দেহ। তারা পড়ে জেনে বুঝে তারপর ইসলাম গ্রহন করেছে। আর আমাদের মত মুসলিমরা সব গোয়ার।

একজন ইসলাম ধর্মে ধর্মান্তরিত হওয়া মানুষের কথা বলছি। শ্রী দুর্গাপ্রসাদ দেশমুখ (ভারত) পরবর্তীতে মুসলিম নাম নেন দাউদ খান। আগ্রার জনপ্রিয় হিন্দী দৈনিক ‘হিন্দু সেনানী’ পত্রিকার প্রধান সম্পাদক ছিলেন।

তিনি বলেন, “ইসলামে দীক্ষিত হওয়ার পর আমাকে কি ধরনের সামাজিক অসুবিধার সম্মুখীন হতে হবে এটা আমি বুঝি। ইতিমধ্যেই চারদিক থেকে হুমকি আসতে শুরু করেছে। কয়দিন আগেও যারা সমীহ করে কথা বলত, আজ তারা যেন অপরিচিত হয়ে গেছে। কিন্তু তাতে কিছু আসে যায় না। আমার ইসলাম গ্রহন কোন আকস্মিক হুজুগের ব্যাপার নয়। অনেক পড়াশোনার পরই আমি ইসলামের ছায়াতলে এসে আশ্রয় লাভ করার সিদ্ধান্ত গ্রহন করেছি। ”

তাকে প্রশ্ন করা হয়েছিল কেন তিনি ইসলাম গ্রহন করলেন? এ সম্পর্কে এক সাক্ষাতকারে তিনি বলেন,

“আমি বিশ্বাস করি, বর্তমান ভারতে সর্বাপেক্ষা বেশি বিপন্ন মনুষ্যত্ব। একটা ঘৃণ্য জাত্যাভিমানের যাতাকলে পিষ্ট হয়ে এদেশের দুই-তৃতীয়াংশ মানুষ দ্রুত নিশ্চিত ধ্বংসের পথে অগ্রহর হচ্ছে। এ লোকগুলি নিম্নবর্ণের হরিজন নামে পরিচিত। এরা নিজেদের হিন্দু ধর্মের অনুসারী রূপে পরিচিত করেও নিম্নতম ধর্মীয় অধিকার থেকে বঞ্চিত। মন্দিরে প্রবেশ করে আরাধ্য দেবতার পায়ে একটা ফুলের অর্ঘ্য নিবেদন করার অধিকার থেকেও এরা বঞ্চিত। ফলে সাংস্কৃতিক দিক দিয়েও এরা এমন এক পর্যায়ে অবস্থান করছে যে, অনেক ক্ষেত্রে জীবনকে সুন্দরভাবে উপলব্ধী করার সুযোগ থেকেও এরা বঞ্চিত।

আমি সচেতনভাবেই বিশ্বাস করি যে, এ অগনিত অসহায় জনগোষ্টীকে একমাত্র ইসলামই মুক্তি দিতে পারে। আমি লক্ষ্য করেছি, হরিজনদের মধ্যে যারা খ্রিষ্টধর্ম গ্রহন করেছিল, এক-দুই পুরুষ অতিক্রান্ত হয়ে যাওয়ার পরও ওদের সেই অচ্ছুৎ পরিচয় দূর হয়নি। মানসিক দিক দিয়েও ওরা খুব একটা উন্নত হতে পারেনি। বরং একটা হীনমন্যতা বোধে তাড়িত হয়েই ওরা এখনও অনেকটা অপাংক্তেয় জীবন যাপন করতে বাধ্য হচ্ছে।

অপরদিকে ইসলামী সমাজ যে কোন জনগোষ্টি থেকে আগত তাদের একজন মুসলমান ভাইকে সমমর্জাদায় বুকে জড়িয়ে ধরতে দ্বিধা করে না। ইসলামে দীক্ষিত হওয়ার সঙ্গে সঙ্গে তাদের পূর্ব পরিচয় যেন বিলুপ্ত হয়ে যায়। যদি কারও মনে সংশয় থাকে, তবে মিনাক্ষীপুরম গিয়ে দেখে আসতে পারেন। ১৯৮১ খ্রিষ্টাব্দে সেখানে যারা ইসলামে দীক্ষিত হয়েছিলেন, আজ তাদের দেখলে, তাদের আচার প্রত্যক্ষ করলে বিশ্বাস করতে কষ্ট হবে যে, এ লোকগুলিই মাত্র ৫/৬ বছর আগে জীবনে অচ্ছুৎ রূপে গ্রহন হত।”

তিনি আবেগ জড়িত কন্ঠে বলেন, “বিশ্বাস করুন, আমি দীর্ঘ চিন্তা-ভাবনা এবং সবকিছু দেখা-শোনার পরই ইসলামে দীক্ষিত হয়েছি। কালেমা পাঠ করার পর থেকেই আমি মনে যে নতুন বল এবং উত্তাপ অনুভব করছি, সেটা প্রকাশ করাই হবে আমার প্রধান কাজ। আমি আমার মত লক্ষ লক্ষ মানসিক দ্বিধাগ্রস্থ বুদ্ধিজীবীর কাছে ইসলামের দাওয়াত তুলে ধরতে চাই।

বর্তমান ভারতীয় মুসলিম সমাজের সর্বাপেক্ষা বড় সমস্যা হচ্ছে শক্তিশালী তথ্য মাধ্যমের অভাব। আমি এ ময়দানের একজন কর্মী। তাই আমার অভিজ্ঞতা আপাতত মুসলমানদের এ প্রয়োজনটুকু মিটানোর ক্ষেত্রেই নিয়োজিত করতে চাই। ইতিমধ্যেই আমার মনে এ বিশ্বাস দৃঢ়মূল হয়েছে যে, মহান আল্লাহ তাঁর দ্বীনের জন্য কিছু কাজ করার তওফীক আমাকে অবশ্যই দিবেন।”
সর্বশেষ এডিট : ২১ শে নভেম্বর, ২০১৩ বিকাল ৩:৫৪
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দুই পৃথিবী

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৩৫


দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।... ...বাকিটুকু পড়ুন

যে পথে তুমি গেলে

লিখেছেন আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯

যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!

জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন

=মন কর রব সাদা ফুলের মত= ছB ব্লগ

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৪

এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন!!!!!

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১০ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭



আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ... ...বাকিটুকু পড়ুন

সময়ের পরিক্রমায়.....

লিখেছেন আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০

আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন

×