বুকের মরুভূমে এঁকে যায় অহরহ
কিসের সঙ্কেত কে জানে?
নরম মরমে হানা দিওনা মহাকাল
মগ্ন চোখদুটো চলে গেছে দুরে
কেড়ে নিয়ে অযুত স্বপ্ন-ঝাঁক
লবণাক্ত সূক্ষ্ম স্রোতধারা
এঁকেবেঁকে মিশে গেছে কবেই
অগ্নিগর্ভা মেডিটেরেনিয়ানে...
ম্যাগিলান-কম্পাস ধার করে দেখো
একা একা খুঁজে চলি অবিরাম
সোনালী ফুলেল চঞ্চল সৌরভে আঁকা
একজোড়া অযতন আলতার দাগ...
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



