পাতাঝরা শিরিষের মাঝরাত এখানে এখন
ক্ষয়ে গেছে পান্ডুর চাঁদের আধেক
মহাকালে উড়ে চলা আলস্য গলুইয়ে
লাশ হয়ে পড়ে আছি বহুদিন
বহুরাত অন্ধ তারার ছায়ে কালপুরুষের তীর
নির্ভিক পেরিয়েছে বুকের দেয়াল
কখনো তাকাও যদি অতীতে আবার
দেখো কালো জলে স্বেচ্ছায় ভ্রান্ত মাস্তুল
প্রশান্তীয় ঘূর্ণিপাকে ডুবতে চলেছে যেন
অদ্ভুত সমর্পনে, নিমগ্ন অবলিলায়...
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



