প্যাচাল
২১ শে ফেব্রুয়ারি, ২০০৭ ভোর ৬:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বছর খানেক ধরে বন্ধ ঘর ।খুলতেই ভ্যাপসা গন্ধ ।আস্তে করে জানলাটা খুলে দিলাম ।প্রচন্ড বাতাস । আলো আসছে । ভালই ঘরটা ।একজন থাকার জন্যই উওম । ছয়তলার ছাদে একটা ঘর তাতেই উঠে এসেছে ।এখন শুধু ক্লাস করার চিন্তা । বিকালে বসে বইয়ের পাতা উলটাছিল ।হঠাৎ চোখ গেল সামনের বাসাটায় । মেয়েটা গাছে পানি দিচ্ছে । মেয়েটা তাকাতেই অনেকটা ভুল করে হাত নেড়ে বসলাম । সাথে সাথে সুন্দর একটা হাসি ফ্রি পাওয়া গেল । শেষ বিকালের ঝলমলে রোদ মেয়েটার মুখে এসে পরছিল ।দারুন তো । সন্ধ্যার পর নিচের রুম থেকে কয়েকজন এল ।তাস খেলবে মানা করে দিলাম ।ওদের সামনেই খোলা জানলার দিকে চোখ চলে গেল কয়েকবার ।পেলাম না তাকে । ওরা সবাই চলে গেল যাওয়ার আগে একজন শুধু বলল জেনেশুনে ভুল করনা ।মানে কি ?
এক মাস কেটে গেল ।প্রতিদিন মেয়েটার সাথে দেখা হয় ।মেয়েটা শুধুই হাসে । কিছু একটা লিখে দেখালো বুঝতে পারলাম না ।ইতি মধ্যে নিচতলার ভাইয়ারা অনেকবার সাবধান করে দিল ।কিন্তু মন যে মানে না । অতি কষ্টে মেয়েটাকে বললাম দেখা করতে । কয়েকদিন পর মেয়েটা এল আমার সামনে । শাড়ি পরায় আগের থেকে অনেকবড় লাগছে । কিছুক্ষন তাকিয়ে থেকে নাম জানতে চাইলাম । সমস্ত হাসি মিলিয়ে গেল মেয়েটার মুখ থেকে ।শুধু করুণ চোখে তাকিয়ে থাকা ।হাতের মুঠ থেকে একটা কাগজ বাড়িয়ে দিয়েই চলে গেল । সেখানে শুধু লিখা আমি কথা বলতে পারিনা । স্তব্ধ হয়ে গেলাম । রাতেই প্রচন্ড জ্বর চলে এল ।পরদিন বিকালে মেয়েটা ছাদে এলনা তারপরের দিন ও না ।এবার তোমার সামনে যাবার সময় এসেছে ।যাব আর বলব তুমি যেমন হও না কেন আমি তোমাকেই ভালবাসব .............
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
রাজীব নুর, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:৫৪

সময় তখন ১৯৫০ সাল।
অলকা থাকে আমেরিকার ফারগো নামক শহরে। খুবই ছোট শহর। শহরটি ছবির মতন সুন্দর। শীতের সময় প্রচণ্ড শীত পড়ে। এলিন নামের এক বৃদ্ধার কাছ থেকে অলকা দুই রুমের...
...বাকিটুকু পড়ুনহারানো আকাশে আমার ক্যানভাসে
.........................................................................

সেই জগতে আমার ছিলো আঁকিবুকি চকখড়িতে,মন ভেসে যেত মেঘের ভেলায় সোনালী সেই দিনগুলিতে।
একটা সকাল, একটা বিকেল গোল্লাছুটের ধুলোবালি,
চিবুড়ি আর লুকোচুরি খেলা, স্মৃতির পাতা নয়কো খালি।
সুনীল...
...বাকিটুকু পড়ুনগানঃ হাল্লাজের কাপড়
গানের লিংকঃ https://on.soundcloud.com/Vctd83PVm40VJ64T16

১) ৩৬ জুলাইয়ের আন্দোলনকে অনেকে আম্রেকিয়া আর শিবিরের প্ররোচনায় হয়েছে বলে প্রচার করেন। আমার প্রশ্ন, আম্রিক্যা ও শিবির কাউকে কাউকে হয়তো 'ভাড়া' করে থাকতে পারে,...
...বাকিটুকু পড়ুন
হুমায়ূন আহমেদের একটা গল্প ছিল তাদের মাকে নিয়ে। তাদের মেঝ ভাই জাফর ইকবাল তখন আমেরিকার নিউ ইয়র্ক শহরে থাকেন। তাদের মা ছেলের কাছে বেড়াতে গিয়েছেন। বিকেলে তিনি একা একা...
...বাকিটুকু পড়ুন
আদিতে ছিল প্রশ্ন
অন্ধকার আকাশের তলে দাঁড়িয়ে মানুষ
চেয়ে দেখেছিল নক্ষত্রের দিকে
মনে তার জেগেছিল বিস্ময়
কে জ্বালালো এই দীপ
কেন ঘোরে পৃথিবী, কেন নামে বৃষ্টি
কেন জন্ম, কেন মৃত্যু
কেন এই অনন্ত চলা?
উত্তর ছিল না হাতে
ছিল...
...বাকিটুকু পড়ুন