নেহাতই ব্যক্তিগত দৃষ্টিকোণ থেকে এ ব্লগ লিখছি।
রাজনীতি আর সমাজনীতির বোদ্ধা নই, তাই মন্তব্যে অপরিণীতের দোষ থাকতেই পারে। তারপরও সরকারী কর্মকর্তা/চারীদের বিরুদ্ধে মামলা করায় দূদককে যে 'টুপি' পরানোর প্রস্তাবটা দেখলাম, হাস্যকর মনে হচ্ছে। খবর বলছে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, উগান্ডা, ভারত, পাকিস্তান আর শ্রীলঙ্কার দুর্নীতি দমন আইন ঘেঁটে করা হয়েছে এ প্রস্তাব। প্রথম দু'টো ছাড়া বাকি দেশগুলোর আইন নিয়ে আমার বেশ সংশয় আছে। তাছাড়া ঘুষের ফাঁদ সৃষ্টি করে সরকারী পেশাজীবিদের ফাঁসানো যাবে না নাকি! তারচে' ঘুষ নেওয়া যাবে -এ কথাটাই বেশি স্পষ্ট ছিলো না?
জোড়াতালি দেওয়া অকার্যকর আইনে আর কত ঘষামাজা যে আসবে আল্লাহ্ মালুম।
তারপরও বলি, আইন যেমনই হোক, আমরা যেন নিজের বিবেকের নজরদারির রশিটা ঢিলে না করি। তাতেই সব কুল রক্ষা হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


