somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অরণ্যের মৃত্যুঃ

২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :




যখন জ্ঞান ফিরলো- অসহ্য ব্যথায় কুঁকড়ে উঠছিল তৃণ । চোখমেলে তাকাতে পাড়ছিলনা কিছুতেই। একটু পর মনে হলো, নাকের ডগায় পিঁপড়া বা মাছি জাতীয় কোন প্রাণী পায়চারী করছে। হাত দিয়ে তাড়াতে গিয়ে সে টের পেলো, দু’হাত মাথার দিকে টেনে বাঁধা। চোখ মেলে তাকায় সে। দেখে পা দুটোও, নিচের দিকে টেনে হাতকড়া দিয়ে বাঁধা। কোন কিছুই ঠাহর করতে পারছিনা সে।

এটা কোন জায়গা, কেন সে এখানে এসেছে ইত্যাদি ইত্যাদি ? চারদিকে চোখমেলে তাকিয়ে, এক নজর দেখলো। ছোট্ট রুম, দুইপাশে দুটি ষ্টীলের সিঙ্গেল বেড, তার মাঝখানে আড়াআড়ি পুলিশের হাতকড়া দিয়ে- দুই বেডের পায়ার সাথে হাত ও পা টেনে বাঁধা। ফ্লোরে শুয়ে থাকা অবস্থায় সে নিজেকে আবিষ্কার করলো অবশেষে। যদিও সময়টা রাত না দিন, তা ঠাহর করতে পারল না- কিছুতেই। পায়ের দিকে বন্ধ দরজা, তারপাশে বাথরুম, ডান-বাম দুই দিকে দুটি জানালা ভারী পর্দায় ঢাকা । বাইরে থেকে কোন আলো রুমে ঢোকার উপায় নেই, হিম শীতল অদ্ভুত নিরবতা। মাথার উপর ফ্যান ছিল, কিন্তু ঘুরছিল না, দু’পাশে দুটি এনার্জি বাল্বের আলোয় ছোট্ট রুম জ্বলজ্বল করছিলো। তার পায়ের দিকে মুখ করে দুই বিছানায় দু’জন মানুষ শুয়ে আছে। একজন উল্টোদিকে পাশ ফিরে আছে সম্ভবত ঘুমাচ্ছে, অন্যজন চিত হয়ে শুয়ে মোবাইল নাড়াচাড়া করছে।

যিনি মোবাইল নাড়াচাড়া করছেন, তার মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে তৃণ। গালভর্তি দেড় হাত লম্বা দাঁড়ি, সাদা পাজামা ও লাল টি-শার্ট গায়ে দেয়া বড় বড় চোখ, মস্তান প্রকৃতির-কুচকুচে কালো গায়ের রঙের মানুষটিকে ভীষণ ভয়ঙ্কর দেখাচ্ছিল। একদিকে অসহ্য শারীরিক যন্ত্রণা, অপরদিকে পানির পিপাসায় দম বন্ধ হয়ে আসছিলো। কিন্তু অজানা এক আতঙ্কে, জেগে থাকা দাড়িওয়ালা ভয়ঙ্কর চেহারার লোকটাকে কিছু বলতেও সাহস পাচ্ছিলনা সে। এমন সময় হঠাৎ সে ভয়কংকর লোকটি, তারদিকে তাকায়। কয়েকবার অদ্ভুত অঙ্গ ভঙ্গিমা করে, আবার মোবাইলে মনোযোগ দেয়। ভয়ে আঁতকে আরও চুপসে যায় তৃণ।

চলবে ...
সর্বশেষ এডিট : ২১ শে জুলাই, ২০১৬ রাত ১১:১১
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

×