somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রিয় শিক্ষক

০৯ ই মার্চ, ২০১২ রাত ১২:৪৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



“সংশয়ে সংকল্প সদা টলে
পাছে লোকে টাইন্যা ধরে”।

কামিনী রায়ের “পাছে লোকে কিছু বলে” কবিতার চরণ দু’টো যে আদতে এমনটা নয়, তা আমরা, মানে, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণীর তৎকালীন সব ছাত্ররাই কম বেশী জানতাম। তবুও আমাদের বিঞ্জান শিক্ষক আব্দুল কাদির স্যার বেশ এক প্রকারের অংগ ভংগি করে যখন এ লাইন দু’টো বলতেন তখন কাব্য বিকৃতির কথা কখনো মাথায় আসেনি। বরং তার এই ভিন্ন ধরণের উপস্থাপন যে দ্যোতনার সৃষ্টি করেছিল তা আমাকে পুরোপুরি নতুন ভাবে ভাবতে শিখিয়েছিল। পরের তিনটি বছর তিনি তার নানা কথার মধ্য দিয়ে আমার চারপাশের পরিচিত বিষয়গুলো নিয়ে আমাকে নতুন করে ভাবিয়ে তোলার কাজটা বজায় রেখেছিলেন। আর তাই আজও প্রিয় শিক্ষকের ধারণাটি মাথায় এলে প্রথমেই মনে পরে আব্দুল কাদির স্যারের কথা।

সংকল্প তো স্বপ্নজাত। সেই সপ্ন নিয়েই নতুন করে ভাবতে শিখিয়েছিলেন আব্দুল কাদির স্যার। স্বপ্ন নিয়ে বলতে গেলে তিনি তার নিজের কথা বলতেন। বলতেন তার ছোটবেলার কথা। তিনি জন্মেছিলেন কুমিল্লার কোন প্রত্যন্ত গ্রামের এক গরীব পরিবারে। সেখান থেকেই খুব কষ্টে শিষ্টে তিনি তার লেখাপড়ার কাজটি চালিয়ে ছিলেন। একটা সময় তার থাকার কোন জায়গা ছিলনা, তখন তিনি এক মসজিদের নিচে থেকেছেন। এসব কথা বলে তিনি আমাদের মত উচ্চমধ্যবিত্ত পরিবারের ছেলেদের সাথে তার নিজের শৈশবের তুলনা করে বলতেন, “আমি যদি অমন কষ্টে থেকেও আজ এই দেশের সবচেয়ে নাম করা শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক হতে পারি তবে তোরা যারা এই স্কুলের ছাত্র, যারা আমার বাবা-মায়ের তুলনায় ঢের ধনী বাবা-মায়ের স্বন্তান তাদের স্বপ্ন কি হওয়া উচিত”? তো তার এই ধরনের প্রশ্নে অনেকের চোখে মুখে চাঞ্চল্যের সৃষ্টি হলেও কেউ তখন কোন উত্তর করতে পারেনি। তারপর স্যার নিজেই বলতেন “তোদের তো অনেক বড় বড় স্বপ্ন দেখতে হবে। তোরা হবি ক্যামব্রিস, অক্সফোর্ডের প্রফেসর”। তারপর তিনি ভবিষ্যৎবাণীর মত করে বলতেন, “আগামী বিশ বছর পরে পৃথিবীর চেহারাটা আর এমন থাকবে না, একদম ছোট হয়ে আসবে। তখন সকাল বেলাতে হয়ত তুই অক্সফোর্ডের কোন একটা ডিপার্টমেন্টে লেকচার দিলি, তারপর দুপুরে দিলি কায়রো বিশ্ববিদ্যালয়ে আর শেষে বিকেলের দিকে টোকিওর কোন বিশ্ববিদ্যালয়ে। তোদের স্বপ্ন হওয়া উচিত এমনই বিশাল আর সাথে থাকতে হবে স্বপ্ন পূরণের দৃঢ় সংকল্প”।

স্যারের আরো একটা বেশ মজার কথা ছিল। তিনি প্রায়ই বলতেন “আমি তো আর আমি না। আমি মানেই সেখানে আসংখ্য মানুষের টানাপোড়েন। সেখানে সম্পূর্ণ পৃথিবীর উপস্থিতি। আর এখান থেকেই সৃষ্টি সংশয়ের”। তার এই কথা গুলো কি আমি ঐ সময়েই বুঝতে পেরেছিলাম না কি তা নিয়ে ভাবতে ভাবতে আজ দশ বছর পরে কিছুটা বুঝতে পেরেছি কিংবা আদৌ বুঝেছি কিনা তা আমি জানিনা। তবে এইটুকু বুঝি যে একজন সংকল্পবদ্ধ মানুষের আশেপাশের মানুষগুলো শুধুমাত্র কটূক্তিই করে না সু্যোগ পেলে পেছন থেকে টেনেও ধরে। আর আমার এই বোধি লাভের জন্য আমি যার নিকট চিরকাল ঋণী হয়ে থাকব তিনি আমার প্রিয় শিক্ষক আব্দুল কাদির স্যার।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

অভিনব প্রতারনা - ডিজিটাল প্রতারক

লিখেছেন শোভন শামস, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:১৮



একটি সাম্প্রতিক সত্য ঘটনা।
মোবাইল ফোনে কল আসল, একটা গোয়েন্দা সংস্থার ছবি এবং পদবী সহ। এই নাম্বার সেভ করা না, আননোন নাম্বার। ফোন ধরলাম। বলল আপনার এই নাম্বার ব্যবহার করে... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

আগে নিজেকে বদলে দিন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা এপ্রিল, ২০২৬ সকাল ১১:৪১



"আমার স্বামী সংসারের কুটোটাও নাড়ান না। যেখানকার জিনিস সেখানে রাখেন না। মুজা খুলে ছুঁড়ে যেখানে সেখানে ফেলে দেন। নিজেকে পরিষ্কার রাখতে বারবার ভুল করেন! এতো বছর বিবাহিত জীবন... ...বাকিটুকু পড়ুন

×