somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবার মতো চাইলে পাওয়া যায়‘২৭পর্ব

১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

’পাবার মতো চাইলে পাওয়া যায়‘


’পাবার মতো চাইলে পাওয়া যায়‘
----কিশোর কারুণিক
উপন্যাস-২৭পর্ব
চোখ দুটো জলে ছল-ছল করে উঠল। আমি শ্রাবস্তীর দিকে না তাকিয়েই বাথরুমের দরজার সিটকিনি দিতে গেলাম। কিন্তু সিটকিনি দেওয়া যাচ্ছে না।
“দেখেন খুব খারাপ হবে। আমি আপনাকে ভদ্র ছেলে ভেবেছিলাম। কিন্তু , কিন্তু আপনার ভিতর..!”
এবার শ্রাবস্তীর দিকে তাকালাম। মুখ ঘুরিয়ে নিলাম। আমিও আকটু রেগে গেছি। সিটকিনি তাড়াতাড়ি দেবার চেষ্টা করলাম। শ্রাবস্তী একটি মগ দিয়ে হঠাৎ আমার পিঠে আঘাত করল। শ্রাবস্তীর পানে গরম চোখে তাকালাম বেশ বিশ্রী ব্যাপার । শ্রাবস্তী এবার বড় বালতি তুললো আমাকে মারার জন্য ।
আমি বললাম, “এই, আপনি আমাকে কী ভেবেছেন? খারাপ ছেলে আমি? আপনার প্রতি আমার কামনা জেগেছে? ছিঃ ছিঃ আমি আপনাকে সাহায্য করবার জন্য এসেছিলাম। আপনার প্রতি কোন রূপ মোহ জাগেনি এখনো আমার। আজকের ঘটনা আপনার জীবনের এবক বড় শিক্ষা! আয়না দিয়ে নিশ্চয় মুখ দেখেন? আপনি যে সুন্দরী এক মেয়ে নিশ্চয় আপনি জানেন? আপনি একা, জানেন না আশে-পাশে খারাপ মানুষের সংখ্যা বেশি। আমার ভেতর এমন কী দেখলেন যে আমার সঙ্গে নির্জন এই জায়গায় চলে আসলেন? ঠিক করেন নি, বুঝেছেন! অনেক শিক্ষার এখনও বাকি আছে আপনার।”
শ্রাবস্তী হাউমাউ করে কেঁদে উঠল। হয়তো এমন পরিস্থিতি ওর জীবনে এই প্রথম, নিশ্চয় প্রথম। নিজেকে একটু সংযত করে একটু নরম স্বরে বললাম, “দরজার সিটকিনি দেওয়া যাবে না। আমি ঐ বারান্দায় যাচ্ছি, আপনি সদর দরজার সিটকিনি আটকিয়ে পোশাক চেঞ্জ করে নিন।” বলেই বাথরুম থেকে বের হয়ে এলাম। সদর দরজার কাছাকাছি আসতেই বাথরুম থেকে বের হয়ে শ্রাবস্তী বলে উঠলো,
“ আপনি এখানেই থাকেন, আমার ভয় করছে। আমি বাথরুমেই পোশাক চেঞ্জ করে নিচ্ছি।”
আমি বললাম, “বেশি মাত্রায় কাউকে বিশ্বাস করতে নেই, বুঝলেন।”
আমার হাত কেমন করে যেন শ্রাবস্তীর মাথার উপর উঠে আসল, হয়তো শ্রাবস্তীর মাথায় একটু স্নেহাশীষের হাত বোলাতে। কিন্তু হাত দিতে সংকোচ হওয়ায় হাতটা নামিয়ে নিতে নিতে বললাম, “ভয় নেই। আপনি ড্রেস চেঞ্জ করুন ।” বলে বাইরে চলে আসলাম।
শ্রাবস্তী সদর দরজার সিটকিনি দিতে আসিনি। বাথরুমের দরজা ভেজিয়ে দিয়ে পোশাক চেঞ্জ করছে। আমাকে বেশি মাত্রায় বিশ্বাস করে ফেলেছে শ্রাবস্তী। যা মোটেই ঠিক করছে না। এ যাবত মা ও দিদি ছাড়া আর কোন মেয়ের হাতে মার খ্ইানি। কিন্তু আজ এক অপরিচিত মেয়ের হাতে মার খেতে হলো। খুবই জোরে মেরেছিল বোধ হয়। পিঠটা এখনও ব্যথা করছে। এ কথা কাউকে বলাও যাবে না।



চলবে
সর্বশেষ এডিট : ১১ ই আগস্ট, ২০১৫ রাত ১১:২৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাবধানের মার্ নেই

লিখেছেন ঢাকার লোক, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৩১


নিউ ইয়র্ক থেকে ফিরার পথে নিউ আর্ক্ লিবার্টি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে যখন এরোপ্লেনে উঠে নির্দিষ্ট সীটের কাছে পৌঁছলাম দেখলাম এক প্রৌঢ় ভদ্রলোক জানালার পাশের সিটটাতে অলরেডি বসে আছেন। আইল ও... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:২৫


মার্কিন মাটিতে ‘আত্মঘাতী ভুল’- নাকি বদলে যাচ্ছে হিসাব?

শেখ হাসিনা কি ফিরবেন?
আন্তর্জাতিক রাজনীতিতে কখনো কখনো একটি বৈঠকের চেয়েও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে- কোন বৈঠকটি হলো, কোনটি হলো না এবং কোন... ...বাকিটুকু পড়ুন

সংখ্যা গরিষ্ঠ মুসলিম হিসেবে গর্ব করার কিছু নেই......

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:২৮

আমরা যারা আপাত দৃষ্টিতে হায়েনা নই কিন্তু নিরবে স্বচক্ষে হিন্দুদের সর্বনাশ দেখে যাচ্ছি তারা সবচেয়ে বেশি দায়ী। অথচ বাংলার হিন্দু, বাংলার খ্রীষ্টান, বাংলার বৌদ্ধ, বাংলার মুসলমান, আমরা সবাই বাঙ্গালী-এই বৈষম্যহীনতা... ...বাকিটুকু পড়ুন

অল্প একটু পাশে থেকো

লিখেছেন রানার ব্লগ, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১০



আমাকে খুব বেশি কিছু দিতে হবে না,
এক মুঠো আকাশও নয়,
আচেনা কোনো বিকেলও নয়।

শুধু কখনো কখনো
আমার নির্জন ঘরের দরজায়
টোকা দিয়ে দাঁড়িয়ো, যেন বুঝতে পারি
ফুরিয়ে যাবার বেলা এখনো আসেনি ।

আমাকে প্রতিদিন মনে... ...বাকিটুকু পড়ুন

×