somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিক্ষিত মা-বাবা ও সুশিক্ষিত সন্তান

০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১২:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দশ সন্তানের এক জননী, যিনি পরম স্নেহ ও মমতায় তাঁর ৬ কন্যা ও ৪ পুত্র সন্তানদের লালন করেছেন। আজ তারা তাদের অবস্থানে মোটামুটি সফল।
সফল একারণেই বলছি তারা সকলেই সুশিক্ষিত (৪ পুত্র এবং ৩ কন্যা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট বাঁকী ৩ কন্যাদের ১ জন SSC আর ২ জন HSC পাশ করেছেন)। চার পুত্র সকলেই চাকুরীজীবী।কন্যা সন্তানদের যারা চাকুরী করতে চেয়েছেন তারা একই সাথে গৃহিনী ও চাকুরীজীবী আর যারা চাকুরী করতে চাননি তারা শুধুই গৃহিনী। একটি কথা উল্লেখ্য যে দশ সন্তানের প্রত্যেকেই হাইস্কুল পর্যন্ত গ্রামের স্কুলেই লেখাপড়া করেছে।

দশ সন্তানের এই জননী প্রায় ৫০ বছর আগে ২য় বা ৩য় শ্রেনী পর্যন্ত প্রত্যন্ত গ্রামের স্কুলে লেখাপড়া করেছেন।সংসারের নানা কাজের ব্যস্ততার মাঝেও প্রত্যেক সন্তানের ২য় শ্রেনী পর্যন্ত লেখাপড়া তিনিই শিখিয়েছেন। আর এই দশ সন্তানের জনক ছিলেন সরকারী প্রাইমারী স্কুলের একজন হেড মাস্টার যিনি গ্রামের স্কুলে ৭ম বা ৮ম শ্রেনী পর্যন্ত লেখাপড়া করে গুরু ট্রেনিং নিয়ে শিক্ষকতা শুরু করেন (১৯৮৫ সালে অবসর গ্রহন করেন)।
দশ সন্তানের এই জনক উত্তরাধিকার সূত্রে পাওয়া সামান্য জমি ও তাঁর জীবনের স্বল্প উপার্জন দিয়ে সংসার চালিয়েছেন এবং কিছু জমিও কিনেছিলেন যা পরবর্তীতে বিক্রি করে সন্তানদের উচ্চ শিক্ষার খরচ যোগানো হয়েছিল। সন্তানদের উচ্চ শিক্ষার খরচ যোগাতে জমি বিক্রি করতে তিনি মোটেও কার্পণ্য করেননি।

এতক্ষন দশ সন্তানের যে জননী ও জনকের কথা বললাম তাঁরা আমার মা-বাবা। আমি তাঁদের সর্বকনিষ্ঠ সন্তান ও পুত্র। আমার বাবা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন ২০০৬ সালে। মা আমাদের মাঝে আজও বর্তমান।

এই কথাগুলো বলে আমাদের পরিবার নিয়ে গর্ব করার কোনো উদ্দেশ্যই আমার নেই। তবে হ্যাঁ- আমি গর্ব করি আমার মা-বাবাকে নিয়ে যাঁরা অতি সামান্য সনাতন শিক্ষায় শিক্ষিত হয়েও শিক্ষার গুরুত্ব অনুধাবন করতে পেরেছিলেন এবং যতদুর পেরেছেন স্বয়ং নিজেরাই তাঁদের সন্তানদের লেখাপড়া শিখিয়েছেন।

আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য দুইটি-
একঃ
আমাদের দেশে আজ আধুনিক শিক্ষায় শিক্ষিত অনেক মা-বাবা আছেন যারা তাদের শিশু সন্তানদের শিক্ষার জন্য গৃহ শিক্ষক দিচ্ছেন, খরচ দিচ্ছেন আর তার পরই তাদের দায়িত্ব শেষ মনে করছেন। ফলে একটা সময় পর সন্তানের শিক্ষার ব্যাপারে খরচ যোগানো ছাড়া আর কোনো খবর রাখেন না তারা। ফলে সন্তানেরা বিপথগামী হয়ে পড়ে যার খবরাখবর প্রায়ই পত্রিকা মাধ্যমে আমরা জানতে পাই। কম বয়সের বাচ্চারা মা-বাবার কাছ থেকে যা কিছু শিখতে পারে তা আর কার কাছ থেকে শেখা সম্ভব? সন্তানদের প্রাথমিক শিক্ষা দেওয়াটা আজকের মা-বাবাদের জন্য কি খুবই কষ্টসাধ্য ও সময় সাপেক্ষ ব্যাপার?

দুইঃ
শিক্ষার শক্তি বা মর্যাদা কতখানি!!! যে মা-বাবা তা অনুধাবন করতে পারেন তাঁরা শত কষ্টেও সন্তানের শিক্ষার পথের সব বাধা দূর করার চেষ্টা করেন। আর মা-বাবা শিক্ষিত হলে সন্তানের শিক্ষার গুরুত্ব ও শিক্ষার শক্তি সম্পর্কে সহজেই তাঁরা বুঝতে পারেন।
আমদের দেশে আজও শিক্ষার হার খুব বেশি না। ফলে জাতি হিসাবে আমরা আজও পুরোপুরি শিক্ষিত হতে পারিনি। জাতি হিসাবে শিক্ষিত হতে হলে দরকার সুশিক্ষিত সন্তান আর তা হতে পারে যদি মা-বাবা শিক্ষিত হন এবং যতদুর সম্ভব নিজেরাই নিজেদের সন্তানদের সুশিক্ষায় শিক্ষিত করেন। তা হলে আশা করা যায় প্রায়ই আমরা পত্রপত্রিকায় তরুণ প্রজন্ম সম্পর্কে যে অনাকাংখিত সংবাদ পড়ে থাকি অদুর ভবিষ্যতে তা আর পড়তে হবেনা।

পরিশেষেঃ
আমি এ উদ্দেশ্যেই আমার মা-বাবা ও আমাদের পরিবারের কথা বলেছি যে আমাদের দেশে আমার মা-বাবার চেয়ে অনেক অনেক শিক্ষিত মা-বাবা আছেন যাঁদের কাছে দেশ অনেক অনেক বেশি শিক্ষিত সন্তান আশা করে যারা আমাদের দেশটাকে অনেক উঁচু স্থানে নিয়ে যাবে।












সর্বশেষ এডিট : ০৯ ই জানুয়ারি, ২০১০ রাত ১:১৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×