ডেনমার্কের পেপারে প্রকাশিত কার্টুন নিয়ে একটা বিশাল কেচাল শুরু হয়েছে,
আমি অনেকক্ষন ধরে খুজছি কাটূন গুলো, না দেখে বলা যাচ্ছে না আপত্তিকর কিছু আছে কি না, মধ্যপ্রাচ্যের মানুষজনের বিবেচনার উপর আমার আস্থা তলানির পর্যায়ে,
আমার প্রশ্ন হলো মোহাম্মদকে নিয়ে কার্টুন করা যাবে না কেনো। আমি বাকি সব ধার্মের লোকদের নিয়ে কার্টুন দেখছি, আদম হাওয়া, মুসা, ইসা, শয়তান, ইশ্বর সবাই যদি কার্টুনিস্টদের লক্ষ্য হতে পারে , যদি মুসলিম সন্ত্রাসী আর আরবের শেখেরা বিষয়বস্তু হতে পারে , তবে মোহাম্মদের জন্যে ব্যাতিক্রম হবে কেনো?
আমি জানি না কেনো তবে আমি ছোটো থেকে শুনছি আলী ওমর আবুবকর সবার প্রতিকৃতি থাকলেও মোহাম্মদের ছবি আকানো পাপের পর্যায়ে পরে,
আমি নিশ্চিত নই, তবে মিশরে মোহাম্মদকে নিয়ে একটা কার্টুন তৈরি হয়েছে, পুর্ণ দৈর্ঘ্য ছবি, সেটা নিয়ে এমন তোলপাড় হয় নি বিধায় আমার ধারনা মোহাম্মদকে সন্ত্রাসী হিসেবে চিত্রায়িত করাটা একটা উপলক্ষ হতে পারে।
মুসলিমদের কি রসবোধ কম? শিল্পবোধ কম? ওরা কি মানুষ প্রজাতির বাইরের কিছু, নাকি মুসলিমরা দিন দিন রামগারুড়ের ছানা হয়ে যাচ্ছে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


