মনের অজান্তে কিংবা জেনেশুনে এক এক করে চুল তুলতে তুলতে বিরাট একটা অংশ খালি করে ফেলা একটি মানসিক রোগ। ‘ট্রাইকোটিলোমেনিয়া’ এমন একটি মানসিক রোগ, যেখানে রোগী নিজেই নিজের চুল টেনে তুলে ফেলে।
ট্রাইকোটিলোমেনিয়া (চুল তোলা রোগ)
এটি এমন একটি মানসিক রোগ, যেখানে রোগী বা আক্রান্ত মানুষটি নিজেই তার চুল টেনে তুলে ফেলে। তুলতে তুলতে একটা বিশাল জায়গা খালি করে ফেলে। বিষয়টি এমন না যে হঠাৎ একদিন বসে একসঙ্গে অনেক চুল তুলে ফেলা। এ কাজটি সে অনেক দিন ধরে করে এবং করতেই থাকে। ইচ্ছা করেও সে অভ্যাস বা কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারে না।
প্রথম প্রথম হয়তো বিষয়টিকে রোগী কোনো সমস্যা মনে করে না। কিন্তু একপর্যায়ে দেখা যায় সে নিজেই এই আচরণ থেকে আর বিরত থাকতে পারছে না। চেষ্টা করলে মনের ভেতরে এক ধরনের অস্বস্তি তৈরি হয়। চুল তোলার পর সাময়িক একটু স্বস্তি ফিরলেও বেশির ভাগ সময়ই সেটা কষ্ট ও অস্বস্তির কারণ হিসেবেই থেকে যায়। বর্তমানে এই রোগটিকে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডারের একটি অংশ হিসেবে ধরা হয়।
অনেকে বলে, চুল তোলার বিষয়ে আক্রান্ত মানুষটি কোনো ব্যথা পায় না। তাদের ব্যথার অনুভূতি কমে যায়। কেউ কেউ এই চুল তোলার ভেতর দিয়ে অন্য টেনশন বা অ্যাংজাইটিকে প্রশমিত করে, এমন কথাও আছে।
কাদের হয়, কখন হয় : নারী-পুরুষ দুজনেরই এ রোগ হতে পারে। তবে তুলনামূলকভাবে মেয়েদেরই বেশি হয়। সাধারণত দেখা যায়, ১২-১৩ বছর বয়সে এ রোগের শুরু হয়। কোনো কোনো ক্ষেত্রে আগেও দেখা দিতে পারে (২-৬ বছর), তবে সেসবের বেশির ভাগই কিছুদিনের ভেতর সেরে যেতে দেখা যায়।
এ রোগের প্রকোপ একই পরিবারের বিভিন্ন মানুষের ভেতরে দেখা যায়। তাই এটিকে বংশগত বলে ভাবা হয়।
কোন কোন জায়গার চুল তুলতে দেখা যায় : মাথার চুল ৭৫ শতাংশ, চোখের পাপড়ি ৫৩ শতাংশ, চোখের ভ্রূ ৪২ শতাংশ, যৌনাঙ্গের ১৭ শতাংশ, দাড়ি ১০ শতাংশ, গোঁফ ৭ শতাংশ, বাহু ১০ শতাংশ, পা ৭ শতাংশ, বুকের চুল ৩ শতাংশ এবং পেটের চুল ২ শতাংশ। কম-বেশি হলেও চিত্রটি প্রায় এ রকমই হয়ে থাকে।
বিশেষ গ্রুপ : এদের ভেতরে একটি গ্রুপ আছে, যারা তুলে ফেলা চুল খেয়ে ফেলে, যা অত্যন্ত ভয়ংকর। পেটের ভেতরে আটকে গিয়ে, গোল্লা পাকিয়ে ইনটেস্টাইনাল অবস্ট্রাকশন করতে পারে। পেটের ভেতরের টিউব বন্ধ হয়ে যেতে পারে। অনেকে চুল তোলার পর কামড়ানোর অভ্যাস আছে, তাতেও ক্ষতি। দাঁতের সব ধরনের ক্ষতি হতে পারে।
চিকিৎসা
সাইকো-এডুকেশন : চিকিৎসার বড় অন্তরায় হলো আক্রান্ত মানুষটি যেহেতু অন্য সব কিছুতেই স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে কোনো অসুবিধা ছাড়াই, তাই তার এ ব্যাপারটি ভেতরে ভেতরে চরম অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। কিছুতেই তারা চিকিৎসার মুখোমুখি হতে চায় না। এমনকি চিকিৎসকের সামনে প্রকাশও করতে চায় না। অনেকে ভাবে, এসবের আবার চিকিৎসা কিসের! তাই পরিবারের লোকজন বা রোগীর মধ্যে এ বিষয়ে গ্রহণযোগ্যতা বাড়ানো প্রয়োজন।
ওষুধ ও সাইকোথেরাপি : অনেকটা ওসিডি-এর মতোই হয়ে থাকে এ রোগের চিকিৎসা। সেরোটোনিন রিপআপটেক ইনহিবিটর ও কগনেটিভ বিহেভিয়র থেরাপি। হ্যাবিট রিভার্সাল থেরাপিও এ রোগের চিকিৎসার জন্য উপকারী।
সুত্র : http://goo.gl/j5CH1q
আলোচিত ব্লগ
চট্টগ্রামের জ্ঞানতাপস আচার্য যোগেশ চন্দ্র সিংহ
সাধনপুরের সন্তান আচার্য যোগেশ চন্দ্র সিংহ যিনি নিজের আলোয় আলোকিত করেছিলেন চট্টগ্রামের শিক্ষা-জগৎ।
কোনো কোনো মানুষের জন্মদিন ইতিহাসের ক্যালেন্ডারে একটি সাধারণ তারিখ হয়ে থাকে। আবার কোনো কোনো মানুষের জন্ম একটি জনপদের... ...বাকিটুকু পড়ুন
জীবনের গল্প- ১০৩

দুইজন বয়স্ক মানুষ আমাদের বাসায় আসেন।
তারা গ্রামে থাকেন। ঢাকা এলে আমাদের বাসায় উঠেন। ঢাকা তারা আসেন চিকিৎসা করাতে। ৫/৭ দিন থাকেন। চিকিৎসা শেষে চলে যান। আমাদের... ...বাকিটুকু পড়ুন
এআই বিবেচনায় সামুর সেরা ব্লগারগণ

সামহোয়্যার ইন ব্লগের উল্লেখযোগ্য ২০ ব্লগার
ক্রম ব্লগার যে কারণে উল্লেখযোগ্য
১ রাজীব নূর দীর্ঘ ১৬+ বছর সক্রিয়তা, বিপুল পোস্ট ও মন্তব্য, জীবনঘনিষ্ঠ লেখা
২ চাঁদগাজী/সোনাগাজী রাজনৈতিক ও সামাজিক বিশ্লেষণ,... ...বাকিটুকু পড়ুন
কেন যে এসব লাল বদর/বাঙ্গালী পাকিস্তানি (বুদ্ধিবৃত্তিক ভাবে বিকলাঙ্গ) আমাদের সাথে লাগতে আসে?


১//@দেশ প্রেমিক বাঙালীঃ
তোমাদের মতো জামায়াতি লাল বদরদের/পাকিস্তানি শারমেয়দের/বরাহ শাবকদের.....
এক বছর রাখতে হবে বেলুচিস্তানে। তাহলে তাদের শৈশব থেকে ধোলাই হওয়া মগজ reset হলে হতেও পারে। reset হলে তারা... ...বাকিটুকু পড়ুন
=নীলাম্বরী সেজে আছি=

এই এসো না কাছে এসো,
নীল শাড়ীতে নীলাম্বরী
ঠায় দাঁড়িয়ে অপেক্ষাতে
এসে ভাসাও প্রেমের তরী।
নীল সমুদ্দুর ডেকেছে আজ
তাই দাঁড়িয়ে আছি একা
এসো তুমি হাওয়ায় উড়ে
এসে করো একটু দেখা।
হাঁটতে ইচ্ছে বালিচরে,
তুমি আমার - পাশে হাঁটবে?
মনের... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।