নষ্ট বিবেক, পদদলিত মনুষ্যত্ব আর অন্ধ বাঙ্গালী
০৮ ই আগস্ট, ২০১৪ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালে নিউজে দেখলাম এমভি পিনাক-৬ লঞ্চের এক যাত্রীকে ৪ দিন পর পদ্মার একটি চর থেকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে।
আর বিকালে দেখলাম পুরো ঘটনাটায় সাজানো। এক সাংবাদিক রাসেল সর্দার নামের একজন লোককে টাকার বিনিময়ে এই নাটক করতে বলে এবং পরবর্তীতে পুলিশি জেরার মুখে পড়ে সে সবকিছু স্বীকার করে।
মানুষের মনুষ্যত্ব কোন জায়গায় এসে থেমেছে? ব্যাপারটা তো হাটুরও নিচে চলে গেছে টেনেটুনেও আর লজ্জাস্থান ঢাকা যাচ্ছে না। শুধু চ্যানেলের টি আর পি বাড়াতে মানুষের জীবন নিয়েও এমন নোংরা নাটক করা হচ্ছে। সাংবাদিকতা খুব মহান একটা পেশা। কিন্তু সেটাকে টেনে হিচড়ে আজ পদদলিত করা হচ্ছে। এখন যেমন পুলিশের নাম নিলেই মাথায় আসে 'ঘুষ' শব্দটি তেমনি সাংবাদিক পেশাটার সাথেও কেমন যেন 'হলুদ' শব্দটি জড়িয়ে যায়।
বাংলাদেশের মানুষ যতটা না ধর্মভীরু তার চাইতে বেশি ধর্মান্ধ। আর এজন্যই এদেশের আকাশের চাঁদে মাওলানা সাঈদীর ছবি দেখা যায়, ফেসবুকে সানি লিওনির ইসলাম ধর্মগ্রহণ করার ছবি আসে। তরমুজ, বাঙ্গীর মধ্যে আল্লাহর নাম লেখা ছবি এসে নিচে লেখা থাকে আল্লাহর এই কুদরতের কথা সবাইকে শেয়ার করে জানিয়ে দিন। আবার গরূ ছাগলের গায়ে ফটোশপ করে আল্লাহর নাম বসিয়েও দেয়া হয়। মানুষের মধ্যে যুক্তিবাদীতা অনেক কম। কেন যেন অলৌকিকতাকে বিশ্বাস করাটাকে সবাই ফরয বলে মনে করে অথচ আসল ফরয কাজগুলো করার কোন নাম নেই। আর এরই সুযোগ নেই এসব ছ্যাচ্চোর মানুষেরা।
হে বাঙ্গালী, চোখের ঠুলি খুলতে আর কত দেরী পাঞ্জেরী?
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইতিহাস কেবল বিজয়ীদের খতিয়ান নয়, ইতিহাস মূলত লড়াইয়ের ময়দানে টিকে থাকা কিছু অবিনাশী কণ্ঠস্বরের গল্প। আজ ২৬ জুন। ১৯৯৪ সালের এই দিনে মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগানের এক হাসপাতালে শেষনিঃশ্বাস ত্যাগ করেছিলেন...
...বাকিটুকু পড়ুনদাওয়াত দিয়েছে
সাইফুল ইসলাম সাঈফ
এক পছন্দের মানুষ দাওয়াত দিয়েছে
তার সুন্দর জেলা দেখার জন্য
আমিও বলেছি চলে আসবো হঠাৎ-
একদিন দেখতে, দেখবো ঘুরে ঘুরে
তার পুরো শহর , তার গ্রাম, তার বাড়ি
বিশেষ করে তাকে,... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
ইসিয়াক, ২৬ শে জুন, ২০২৬ দুপুর ২:৪৬

খরস্রোতা নদীও একসময়
ক্ষীণ নালায় পরিণত হয়
কালের পরিক্রমায়,সময়ের চাহিদায় ।
তবু আশা বেঁধে রাখি।
ফিরবে সব আগের মত
চলবে জীবন অবিরত
কোন একদিন।
হারানো মুহুর্তরা কি সত্যিই ফিরে আসে?
শত ব্যস্ততায়- মায়ের মত...
...বাকিটুকু পড়ুনChatGPT কে "বাঙালি মুসলমান বনাম প্রকৃত ইসলাম" এর উপর একটা প্রবন্ধ লিখতে বলেছিলাম, কয়েক সেকেন্ডে যা লিখেছে হুবুহু তুলে দিলাম ! আপত্তি থাকলে চ্যাটজিপ্ট দায়ী !!
বাংলার মুসলমান সমাজকে দেখলে... ...বাকিটুকু পড়ুন

অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট...
...বাকিটুকু পড়ুন