
দশচক্রে দেশবাসী দোষী সাব্যস্ত হয়েছে।
পরমান্ন পাতে দিয়ে বলা হয়েছে,
অনশন ধর্মঘট প্রত্যাহার না করলে এই অনশন তোমাদের জন্য প্রায়োপবেশন হবে।
অতঃপর এক খাবলা নুন পান্তা মুখে পুরে ঠ্যাং টেনে হাঁটতে শুরু করে মৃত্যুকামীরা বলল,
মর্মঘাতী আর্তনাদে পরিস্থিতি মর্মান্তিক হবে।
তার কপালে গুলি করে শান্তিরক্ষী বলল,
শান্তিভঙ্গ করে পাপিষ্ঠ হয়েছিস, পাপমোচনের জন্য নরকে যা।
স্বত্ব.মো.আ.হা
ছবি নেট থেকে
সর্বশেষ এডিট : ২৪ শে জুলাই, ২০২০ বিকাল ৫:০১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




