somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"অত্যন্ত অদ্ভুত"

১২ ই মার্চ, ২০২২ বিকাল ৫:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমরা মহানন্দে, বিদেশি শব্দ ব্যবহার করে সগর্বে বলি, আমি মুক্তমনা এবং চলিত ভাষায় কথা বলি, সহজভাবে ভাবপ্রকাশ করতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

বাস্তবে কি তা?

নিচে তিনটা শব্দ দিলাম, মনোযোগ দিয়ে পড়লে বিষয় আপসে বিশ্লেষিত হবে।

মস্তিষ্ক [ mastiṣka ] বি. 1 মাথার খুলির নীচে যে নরম পদার্থ থাকে, মগ়জ, ঘিলু; 2 (গৌণ অর্থে) বুদ্ধি, বোধশক্তি। [সং. মস্ + তি = মস্তি +মুষ্ক্ + অ]।

মস্যাধার [ masyādhāra ] বি. কালি রাখার পাত্র, দোয়াত [সং. মসি + আধার]।

মহ-কুমা [ maha-kumā ] বি. কয়েকটি থানার সমষ্টি, জেলা যে প্রশাসনিক অংশে বিভক্ত [আ. মহকুমা]।

এখন বলি আমার দুঃখের কথা...

আমার লে‌খা পড়ে অনেকে অনেক জাতের মন্তব্য করে। কেউ বলে বাংলার ধারে পাশে নেই। কেউ বলে অত্যন্ত অদ্ভুত ভাষা। কেউ বলে তৎসম, তদ্ভব এবং অর্ধতৎসম এসব এখন বর্জনীয়।

তৎসম (সংস্কৃত উচ্চারণ: [tɐtsɐmɐ]; অর্থ: "তার সমান") আধুনিক বাংলা, মারাঠি, ওড়িয়া, হিন্দি, গুজরাটি ও সিংহলীর মতো ইন্দো-আর্য ভাষায় এবং মালায়ালম, কন্নড, তেলুগু ও তামিলের মতো দ্রাবিড় ভাষাসমূহে সংস্কৃত ভাষা থেকে ঋণকৃত শব্দসমূহকে বোঝায়।

তদ্ভব ও অর্ধতৎসম শব্দের পার্থক্য
তদ্ভব শব্দের জন্ম হয়েছে বিবর্তনের পথ ধরে, অপরদিকে অর্ধতৎসম শব্দ বিবর্তনের ফসল নয়। সংস্কৃত শব্দ সরাসরি বাংলা ভাষায় ঢুকেছে, কিন্তু উচ্চারণ বিকৃত হয়েছে। তদ্ভব ও সংস্কৃত শব্দের মাঝে এক বা একাধিক বিবর্তনের স্তর পাওয়া যাবে, যেমন: হস্ত > হত্থ > হাথ > হাত।

অবর্জনীয়, অবর্জ্য [ abarjanīẏa, abarjya ] বিণ. বর্জন বা পরিত্যাগ করা যায় না বা করা উচিত নয় এমন, অপরিত্যাজ্য, অপরিহার্য (অবর্জনীয় প্রথা)। [সং. ন + বর্জনীয়, বর্জ্য]।

অপ-শব্দ [ apa-śabda ] বি. 1 অপভ্রংশ; বিকৃত শব্দ; 2 ব্যাকরণদুষ্ট শব্দ; 3 অশ্লীল শব্দ। [সং. অপ (=অপকৃষ্ট) + শব্দ]।

বাংলা সংস্কৃতের সাথে সম্পৃক্ত এবং সংস্কৃত শব্দ অবর্জ্য। যে জানে না তা তার ব্যক্তিগত সমস্যা। শব্দের অর্থ জানার জন্য অভিধান এবং শব্দকোষ আছে। ভাষাকে বুঝার জন্য ব্যাকরণ আছে।

এখন আমার প্রশ্ন হলো, যে ভাষার জন্য জান মান দেওয়া হয়েছিল সে ভাষা কেন এত অবহেলিত হলো?

© Mohammed Abdulhaque
author and publisher
সর্বশেষ এডিট : ১২ ই মার্চ, ২০২২ বিকাল ৫:৫৪
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

গল্পঃ মোহাম্মদপুরে কখনও বিচ্ছেদ হয় না

লিখেছেন রাজসোহান, ২০ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৪





আমার দোকানের নাম নিউ শাপলা কম্পিউটার ও ফটোস্ট্যাট। সাইনবোর্ডের শাপলা ফুলটা এঁকে দিয়েছিলো তাজমহল রোডের এক সাইনম্যান, দেখতে হয়েছিলো কচুরিপানার মতো। চৌদ্দ বছর ধরে ঝুলে আছে। রোদে রঙ উঠে... ...বাকিটুকু পড়ুন

২১শে আগস্ট গ্রেনেড হামলা তার সাথে কিছু রুঢ় সত্য যা বদলে দিয়েছিলো দেশের রাজনীতি।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৩৪





২১শে আগস্ট গ্রেনেড হামলা সম্পর্কে আমরা সবাই মোটামুটি জানি। এই হামলায় কারা জড়িত ছিল সেটাও আজকের দিনে অজানা নয় একমাত্র নিতান্ত দলকানা ছাড়া। তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের সময়... ...বাকিটুকু পড়ুন

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×