somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূতের্রাজা

১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



যাকে আমি ভূতের্রাজা ডাকি সে আমার চাচাতো ভাই এবং বোনাই। আমাদের বাসার পাশে কবরস্থান আছে। কবরস্থান এবং শ্মশানে নাকি ভূত থাকে। শ্মশানের কথা আমি জানি না তবে কবরে যে ভূতের নামগন্ধ নেই তা আমি ভালোভাবে জানি। জানার কারণ, দিন অথবা রাত দুপুরে কবরের আশে পাশে হেঁটেছিলাম। তবে একবার এক ভূতের সাথে আমার দেখা হয়েছিল। তা সেই ছাওয়াল কালে। আমার অভিজ্ঞতার কথা বললে সে হেসে কুটিকুটি হয়েছিল। সেই থেকে আমি তাকে ভূতেরর্রাজা ডাকি। যাক, এখন গল্পের মূলে আসলে ভালো হবে। তো একদিন কী হয়েছিল ছুটির দিন কলম হাতে ব্যস্ত হলে আমার স্ত্রী বিরক্ত হয়ে কুটুমিতা করার জন্য কুটুমবাড়ি গিয়েছিল। কিছু করার না পেয়ে আমি ভূতের গল্প লেখার অপচেষ্টা করছিলাম। আমাকে দৈনিক কয়েক মাইল হাঁটতে হয়। ঘিয়ে ভাজা খাবার আমার জন্য হারাম। আমার রক্তে নাকি বেশি তেল হয়েছে। তেলমাত্রা বেশি হলে রাতে দুঃস্বপ্ন দেখি। তেলের মাত্রা যত বেশি হয় দুঃস্বপ্ন তত ভয়াবহ হয়। হাঁটাহাঁটি করে রাত হলে বোনের ঘরে গিয়েছিলাম। আমাকে সমাদর করার জন্য বোন এবং বোনাই মিলে ঘিভাত এবং কোর্মা পোলাও বানিয়েছিল। খাবার খেয়ে বাসায় ফিরে কিছু করার না পেয়ে আরাম করে বিছনায় বসে ল্যাপটপে লিখছিলাম। গরমের রাত ছিল। জানালা খুলতে চেয়ে ভয়ে খুলিনি। খোদা না খাস্তা যদি ভূত-টূত ঢুকে পড়ে তখন বিষম বিপদ পোহাতে হবে। তো যাক, আমি গল্পের পট নিয়ে ধেয়ানচিন্তা করছিলাম। খুব গরম পড়েছিল। বিথিবাতির আলোয় কামরা আলোকিত ছিল এবং ল্যাপটপের আলোয় লেখা দেখতে পারছিলাম দেখে কামরার বাতি নিবিয়েছিলাম। লেখায় নিবিষ্ট হলে চাচাতো ভাই আমার পাশে বসে বললো, ‘ভাইসাব, কী করছেন?’
‘নতুন গল্প লেখার চেষ্টা করছি। তোর খবর কী?’
‘আমার খবর ভালো। আপনাকে দেখার জন্য এসেছি। কিছু খেয়েছেন?’
‘এই একটু আগে আমরা একসাথে খেয়েছি। তুই কখন আসলে?’
‘এই তো আসলাম। দেখি কী গল্প লিখছেন। গল্পের নাম কী?’
‘ভূতেরর্রাজা। তোকে নায়ক বানিয়ে গল্প লেখার চেষ্টা করছি। তুই তো ভূতের গল্প পছন্দ করিস।’
‘নামটা দেখি। এ্যাঁ! এসব কী লিখেছেন? বানান ভূল করেছেন। রেফ দিয়েছেন কেন? দেখতে খুব বিশ্রি লাগছে। জলদি বদলান।’
‘মায়। বিশ্রী লাগবে কেন?’
‘ভূতের রাজা আলাদা লিখতে হবে। নইলে সমস্যা হবে। রেফ টেফ সরালে ভালো হবে।’
‘বেশি পণ্ডিতি করিস না। আমার মন যেমন চায় তেমন গল্পের নাম লিখব। তুই তো জানিস আমার মাথা গরম হলে হাত বেশি চলে। পড়তে চাইলে কথা না বলে পড় নইলে চলে যা।’
‘ঠিকাছে আমি চলে যাব, তবে যাওয়ার আগে রেফ সরাতে হবে।’
‘আমি সরাব না। আমি যেমন লিখেছি তেমন পড়তে হবে। তোর ভালো না লাগলে তুই পড়িস না। আমার লেখা এমনিতে কেউ পড়ে না।’
এমন সময় মোবাইল বাজে।
‘ভাইসাব কি শুয়ে পড়েছেন?’
‘ভাইসাব ডাকবে পরে। তুই তো আমার বগলে তাইলে ফোন করেছিস কেন?’
‘মায়! আমি তো বাসায়। আপনি কী করছেন জানার জন্য ফোন করেছি।’
‘তাইলে আমার বগলে ওটা কেটা?’

সমাপ্ত

© Mohammed Abdulhaque
author and publisher
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০২২ দুপুর ২:৫১
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চলে গেছো তাতে কি? নতুন একটা পেয়েছি, তোমার চেয়ে করে বেশী চাঁন্দাবাজিইইই....

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:২৭

আমি কবিতা লিখি না কখনও। চেষ্টাও করি না। আমি মূলত কবিতা অপছন্দ করি। কিন্তু....



আমি যখন ক্লাস ৪/৫ এ পড়ি, তখন স্কুলের বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার সময় নিজের লেখা গল্প-কবিতা ও... ...বাকিটুকু পড়ুন

আজব পোশাক

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৬


এক দেশে ছিল একজন রাজা। রাজার হাতিশালে হাতি, ঘোড়াশালে ঘোড়া। সিপাহী-সামন্ত লোকলস্করে রাজপুরী গমগম। রাজার ধন-দৌলতের শেষ নেই। রাজা ছিল সৌখিন আর খামখেয়ালি। খুব জাঁকজমক পোশাক-পরিচ্ছদ পরা তার শখ। নিত্যনতুন... ...বাকিটুকু পড়ুন

নির্বাচনী অঙ্গীকার চাই ফুটপাথ ফেরাও মানুষের কাছে

লিখেছেন ডঃ এম এ আলী, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:৪৬


ভোটের মিছিলে কথা হয় অনেক
পোস্টারে ভরা উন্নয়নের ঢাক
কিন্তু বলো তো ক্ষমতাপ্রার্থী দল
ফুটপাথ কার এ প্রশ্নের কি জবাব?

ঢাকা ছোটে না, ঢাকা পায়ে হেটে ঠেলে চলে
শিশু, নারী, বৃদ্ধ সবাই পড়ে কষ্টের... ...বাকিটুকু পড়ুন

বালুর নিচে সাম্রাজ্য

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৫ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫১


(ডার্ক থ্রিলার | কারুনের আধুনিক রূপক)

ঢাকার রাত কখনো পুরোপুরি ঘুমায় না।
কাঁচের অট্টালিকাগুলো আলো জ্বেলে রাখে—যেন শহর নিজেই নিজের পাপ লুকাতে চায়।

এই আলোর কেন্দ্রেই দাঁড়িয়ে ছিল করিম গ্লোবাল টাওয়ার
আর... ...বাকিটুকু পড়ুন

গণভোটের ব্যালটটি দেখতে কেমন হবে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১২:৫৭



সামনের গণভোট ঘিরে অনেক অপপ্রচার চলছে বলে শোনা যাচ্ছে। অনেকেই জানতে চাঁচ্ছেন, গণভোটের ব্যালটটি দেখতে কি রকম হবে? নির্বাচন কমিশনের ওয়েসবাইট থেকে জানতে পারা গিয়েছে যে, গণভোটের ব্যালটটি উপরের... ...বাকিটুকু পড়ুন

×