প্রথম যেদিন তোমায় দেখেছিলাম
ছন্দে মোড়ানো শব্দে বাঁধানো আনকোড়া
সেদিন থেকেই আমার স্বপ্নের জন্ম
আমি তোমার সঙ্গে বেঁধে গাঁটছড়া।
আমি তোমায় চেয়েছিলাম আমারই
একান্ত নিজের একান্ত আপন করে
পেয়েছি কিছুটা পাইনি অনেকেটাই
তবু আমি ধন্য তুমি সাথে আছে বলে
এটা কাঁচা হাতের চতুর্দ্দশপদী কি?
এত হিসেব করে লিখতে যাই যদি
কবিতা হবে না ছড়া কখনোই নয়
ব্যাকরণ মেনে লিখতেই লাগে ভয়
ছেড়ে দে মা কেঁদে বাঁচি আর একবার
নিয়ম কানুন মেনে লেখা নয় আর।
সর্বশেষ এডিট : ২৮ শে আগস্ট, ২০০৯ রাত ২:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




