somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাভার ট্রাজেডিঃ এই মৃত্যু ( হত্যার!) দায়ভার কার?

২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


সাভার বাসস্ট্যান্ডের পাশে, রানা প্লাজা নামের বহুতল ভবন ধসে দুর্ঘটনা স্থল থেকে এই পযন্ত ২০০ জনের মৃতদেহ উদ্ধার করেছে উদ্ধারকারীরা। মৃতদের বেশীর ভাগই নারী। তারা আশঙ্কা করছেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পরে। এই ভবন ধসে আহত এক হাজারের বেশি।


স্থানীয়রা জানিয়েছেন এখনও ভবনটিতে বহু শ্রমিক আটকা পড়ে আছেন। আর নিঁখোজদের সন্ধানে বিধ্বস্ত ভবনটির আশপাশে ভীর করছেন স্বজনরা। মরদেহ ও আহতদের বের করে আনা হচ্ছে। ছুটে চলেছে এ্যাম্বুলেন্স হাসপাতালের দিকে। বিদ্ধস্ত ভবনটির পরতে পরতে আহত-নিহত মানুষ। উদ্বেগ, উৎকন্ঠা আর ধ্বংস্তুপের নিচে মানুষের বাঁচার আকুতি। আহত মানুষের কান্না আর স্বজনহারাদের আহাজারিতে ভারি সাভারের জনস্রোত।


নয়তলা ভবনটি ভেঙ্গে পড়ার সাথে সাথেই শুরু হয় উদ্ধার তৎপরতা। ধ্বংস স্তুপের ভেতর থেকে একে একে উদ্ধার করা হয় আহত-নিহতদের দেহ। সকাল গড়িয়ে বিকাল তারপর রাতের অন্ধাকেরও শত মৃত্যুর মিছিল অবিরাম। থেমে নেই উদ্ধার কাজও। ভবন ধ্বসের পর প্রথমে স্থানীয়রা, তারপর দমকল বাহিনী শুরু করে উদ্ধার তৎপরতা। কিছুক্ষণের মধ্যেই যোগ দেয় সেনাবাহিনী, র‌্যাব পুলিশ, আনসার, রেডক্রিসেন্ট সহ অনেকেই।


মঙ্গলবারই পিলারে ফাটল দেখা দেওয়ায় খালি করা হয় ভবনটি। একটা পিলার ফাটলে তেমন কিছু হয় না এমন ঘোষণা দিয়ে বুধবার সকালে পোষাক শ্রমিকদের কাজে যোগদিতে বাধ্য করা হয়েছিলো বলে অভিযোগ। উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেছিলেন রানা প্রাজার দেয়ালর ফাটল অস্বাভাবিক কিছু না। দেয়ালের প্লাস্টার খসে ও আর একটি ফিলারে সামান্য ফাটল দেখা গেছে। এ ঘটনায় কোন ধনের দুর্ঘটনার আশঙ্কা নাই। কিন্তু বুধবার সকাল ৯ টায়, চোখের নিমিষেই, রানা প্লাজা নামের ৯ তলা ভবন পরিনত হলো ধ্বংস স্তুপে।


জানাগেছে নিয়মনীতি উপেক্ষা করে নির্মিত হয়েছে রানা প্লাজা। ঢাকা ও এর আশেপাশের ভবন নির্মাণ করতে হলে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। কিন্তু রানা প্লাজা নির্মাণ করা হয়েছে শুধু সাভার পৌর কর্তৃপক্ষের অনুমতি নিয়ে।


ভবনের মালিকের আইন লঙ্ঘণ ও গার্মেণ্টস ফ্যাক্টরির মালিকদের অবহেলা ও খামখেয়ালীতে প্রাণ দিতে হয়েছে দুই শতাধিক মানুষ। অসাহায় করে দিয়েছে তাদের অসংখ্য পরিজনদের। নিরীহ ও দুঃখী এই মানুষের মৃত্যুর দায়ভার নিবে কে? প্রশ্ন আমাদের মতো কোটি বাঙ্গালীসহ বিশ্ববাসীর
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:০৭
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সোনালি ডানার পাখি

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:৫১


সোনালি ডানার পাখি
-এস এম আজাদ রহমান

স্বপ্নমাখা সেই দিন, ফিরবে কি আর কোনো দিন,
বুকের মাঝে বাজে আজও হারানো সুরের বীণ।

সোনালি ডানার পাখিটি আজ উড়ে গেল দূরে,
তারই স্মৃতি কাঁদায় আমায় নিশীথ... ...বাকিটুকু পড়ুন

আওয়ামীলীগ এখন ফ্রি ফেয়ার নির্বাচন চায়

লিখেছেন ধূসর সন্ধ্যা, ১৪ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:০০



ফ্রি ফেয়ার নির্বাচন যদি ২০১৪ সালে, ২০১৮ কিংবা ২০২৪ সালে হত, তাহলে আজকে আওয়ামীলীগের অবস্থা কি এমন হত? দেশের অবস্থা কি আজকে এই অবস্থা আজকে এমন হত? ...বাকিটুকু পড়ুন

ক্ষমতার পালাবদল, শাসকের পুরোনো রোগ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০৯


জুলাই-আগস্ট মাসে যখন দেশে বিদ্যুতের সমস্যা চলছিল, তখন সংসদে এমপি রুমিন ফারহানা বিদ্যুৎ ও জ্বালানি-মন্ত্রীকে নিয়ে সার্কাজম করেছিলেন। তিনি বলেছিলেন, তাঁর গ্রামের মানুষ বারবার অভিযোগ করছে, টুকু (বিদ্যুৎ) আসে,... ...বাকিটুকু পড়ুন

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

×