somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা ব্যঙ্গ-সাহিত্যের অগ্রদূত আবুল মনসুর আহমদের ১১৭তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার অগ্রপথিক আইনজীবী, সাংবাদিক, রাজনীতিবিদ ও সাহিত্যিক আবুল মনসুর আহমদ। ব্যঙ্গ রচনায় তিনি ছিলেন ঈর্ষণীয় ক্ষমতার অধিকারী।যিনি হাস্য-রসাত্বক, শাণিত বিদ্রুপাত্বক লেখার জন্য বিশেষভাবে পরিচিত। ব্যঙ্গ রচনার মাধ্যমে তিনি সমাজের মুখোশধারী মানুষের অন্তরের রূপ সার্থকভাবে উন্মোচন করেছেন। ব্যঙ্গ রচনাও যে উঁচু স্তরের সাহিত্য হয়ে উঠতে পারে তার বাস্তব প্রমাণ আবুল মনসুর আহমদের ব্যঙ্গাত্মক গল্পগ্রন্থ 'আয়না' ও 'ফুড কনফারেন্স'। এ দু'টি রচনায় তার অসাধারণ ব্যঙ্গ শক্তির পরিচয় ফুটে ওঠে। উপমহাদেশের প্রখ্যাত সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদের ১১৭তম জন্মদিন আজ। ১৮৯৭ সালের আজকের দিনে তিনি ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। প্রখ্যাত রাজনীতিবিদ, আইনজ্ঞ ও সাংবাদিক আবুল মনসুর আহমদের জন্মদিনে শুভেচ্ছা।
বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ বিদ্রূপাত্মক রচনার রচয়িতা আবুল মনসুর আহমদ ১৮৯৭ সালের ৩রা সেপ্টেম্বর ময়মনসিংহে জন্মগ্রহণ করেন। ১৯১৭ সালে তিনি মেট্রিক ও ১৯১৯ সালে ইন্টার মেডিয়েট পরীক্ষায় উত্তির্ন হন। এর পর ১৯২৬ সাল থেকে ১৯২৯ সাল পর্যন্ত তিনি কলকাতার রিপন কলেজে আইন বিষয়ে পড়ালেখা করেন এবং ১৯২৯ থেকে ১৯৩৮ সাল পর্যন্ত তিনি ময়মসনসিংহে আইন পেশায় নিয়োজিত ছিলেন। পরবর্তীতে তিনি সাংবাদিকতাকে বেছে নিলেন পেশা হিসেবে। তিনি ছিলেন আধুনিক ও প্রগতিশীল সাংবাদিকতার এক অগ্রপথিক। তিনি কৃষক ও নবযুগ পত্রিকায় কাজ করেছেন এবং ১৯৪৬-এ অবিভক্ত বাংলার কলকাতা থেকে প্রকাশিত ইত্তেহাদ-এর সম্পাদক ছিলেন। সাংবাদিক পেশায় যুক্ত হয়ে ১৯৪৭ সালে ভারত বিভাগের আগপর্যন্ত তিনি এই পেশার সাথে সম্পৃক্ত ছিলেন। তিনি কলকাতায় একজন পেশাদার সাংবাদিক এবং সক্রিয় রাজনৈতিক কর্মী হিসেবে দেশ বিভাগের পূর্ব পর্যন্ত নিয়োজিত ছিলেন। আবুল মনসুর আহমদ শুধু সাংবাদিক ও রাজনীতিবিদই ছিলেন না, তিনি ছিলেন আমাদের দেশের জনপ্রিয় লেখকদেরও অন্যতম। ব্যঙ্গাত্মক রচনার ক্ষেত্রে তার পারদর্শিতা তাকে বাংলা সাহিত্যের ইতিহাসে একটি স্থায়ী আসন দান করেছে। মুক্তদৃষ্টি ও গভীর সমাজবোধসম্পন্ন এ লেখক তীক্ষল্ফ পর্যবেক্ষণ শক্তির মাধ্যমে তৎকালীন মুসলিম সমাজের গোঁড়ামি, ধর্মান্ধতা ও নানা কুসংস্কার অত্যন্ত নির্মম অথচ বাস্তবসম্মতভাবে চিত্রিত করেছেন। তিনি চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কোথায় সমাজের গোঁড়ামি, কোথায় ধর্মান্ধতা কিংবা তথাকথিত হুজুর কেবলাদের ভণ্ডামি। এসব দিক থেকে তার ব্যঙ্গ রসাত্মক রচনাগুলো মূল্যবান সামাজিক দলিল।
আবুল মনসুর আহমদ তার ব্যঙ্গ রসাত্মক রচনার মাধ্যমে কেবল ধর্মীয় গোঁড়ামি ও ভণ্ডামিরই সমালোচনা করেননি। সমাজের বহুবিধ অনাচার ও অব্যবস্থাপনাকেও শাণিত কশাঘাতে জর্জরিত করেছেন। তার এসব রচনায় সামাজিক ভ্রষ্টাচার, দুর্নীতি, কুসংস্কার, অজ্ঞতা ও কূপমণ্ডু কতাকে সাহসিকতার সাথে তুলে ধরে বিমূঢ় সমাজকে আত্মসচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন। তার শ্লেষাত্মক এসব রচনায় এক দিকে তিনি যেমন সে সময়কার কপট ও স্বার্থানেষী সমাজসেবীদের মুখোশ উন্মোচন করেছেন অন্য দিকে সে সময়কার জনপ্রিয় ও দেশবরেণ্য নেতাদের ভুলত্রুটি দ্বিধাহীন সাহসিকতায় প্রকাশ করতে কুণ্ঠাবোধ করেননি। আবুল মনসুর আহমদ ১৯৫৪ সালে প্রাদেশিক স্বাস্থ্যমন্ত্রী নিযুক্ত হন। ১৯৫৬ সালে কোয়ালিশন মন্ত্রীসভা গঠিত হলে আবুল মনসুর আহমদকে শিক্ষা মন্ত্রীর দায়িত্ব দেয়া হয়। তিনি শেরেবাংলা এ কে ফজলুল হকের যুক্তফ্রন্ট সরকারের প্রাদেশিক শিক্ষামন্ত্রী ছিলেন এবং ১৯৫৭ সালে প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর আওয়ামী লীগ সরকারের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী ছিলেন। রাজনৈতিক কারণে আবুল মনসুর আহমদকে পঞ্চাশ ও ষাটের দশকে আইয়ুব খানের সামরিক শাসনামলে বেশ কয়েকবার কারাবরণ করতে হয়। ১৯৫৮ সালে আইয়ূব খানের সামরিক শাসন জারি হলে তিনি কারারুদ্ধ হন। দেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা ও পূর্ববাংলার স্বার্থরক্ষার ব্যাপারে তিনি আপোসহীন ভূমিকা পালন করেন।
আবুল মনসুর আহমদের পরিচয় শুধু রাজনীতিক ও সাংবাদিক হিসেবেই নয়, বরং সাহিত্যিক হিসেবেই তিনি বেশি সমাদৃত। তাঁর উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে-সত্য-মিথ্যা, জীবন ক্ষুধা, আবে হায়াৎ, আয়না, ফুড কনফারেন্স এবং তাঁর আত্মজীবনীমূলক গ্রন্থ 'আত্ম কথা' ও 'আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর'। তাঁর দীর্ঘ জীবনের বাস্তব অভিজ্ঞতার ফসল এ দুটি গ্রন্থ বাংলা সাহিত্যের এক অমর কীর্তি। এ দু'টি গ্রন্থের একত্রে মিশ্রণ ঘটেছে End of a Betrayal নামক তাঁর লেখা বিশালকার ইংরেজী গ্রন্থে। এছাড়াও তাঁর স্মৃতিকথামূলক গ্রন্থ "শেরে বাংলা হইতে বঙ্গবন্ধু (১৯৭২)" উল্লেখযোগ্য। এসব গ্রন্থের বদৌলতে মুসলিম সাহিত্যে তো বটেই সমগ্র বাংলা সাহিত্যে তার অবস্থান অনেক দৃঢ় হয়ে ওঠে। এ কারণে বাংলা সাহিত্যে অবদানের জন্য তাকে বাংলা একাডেমী পুরস্কার, নাসিরুদ্দিন স্বর্ণপদক এবং ১৯৭৯ সালে স্বাধীনতা দিবস (মরণোত্তর) পদকসহ অসংখ্য পদকে তিনি ভূষিত হন।


উপমহাদেশের এই খ্যাতনামা সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিবিদ আবুল মনসুর আহমদ ১৯৭৯ সালের ১৮ মার্চ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। ব্যঙ্গ সাহিত্যের অগ্রদূতের আজ ১১৭তম জন্মদিন। জন্মদিনে তাঁকে স্মরণ করছি গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় ।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৪ সকাল ১১:৩২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদি আরবে বাংলাদেশের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ১:৫৮


দিন দিন সরকারপ্রধানের ফ্যান হয়ে যাচ্ছি। তাঁর চলাফেরা, সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা দেখে মানুষ বলতে শুরু করেছে, এ যেন আরেক জিয়া। আর “I have a plan” কথাটার অর্থ এত... ...বাকিটুকু পড়ুন

বিশ্ব রাজনীতি, ক্ষমতা ও অর্থনীতির কেন্দ্রে এখন ভারত

লিখেছেন ...নিপুণ কথন..., ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৩:১২


ভারতের পররাষ্ট্রমন্ত্রী Dr S. Jaishankar কথা বলছেন, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওসহ অন্য বিশাল ক্ষমতাধর রাষ্ট্রের মন্ত্রীরা একাগ্রচিত্তে শুনছেন।

হ্যাঁ, অস্বীকার করার উপায় নেই। বর্তমানে বিশ্বে ভারতের অবস্থান এমনই। সামরিক... ...বাকিটুকু পড়ুন

এইচ এস সি রেজাল্ট ২০২৬ -ঢাকা বোর্ড

লিখেছেন হুমায়রা হারুন, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৯

খুব অদ্ভুত ব্যাপার। আমাদের সময়ে চলে এলো নাকি? সেই চার দশক আগের মতন !
যা তথ্য পেলামঃ

In the 2026 HSC examinations, a total of 297,621 candidates appeared... ...বাকিটুকু পড়ুন

নারীর অনমনীয়তা, আমিত্ব ও ফিক্সড মাইন্ডসেটের কাছে অসহায় স্বয়ং ঈশ্বরও

লিখেছেন শেহজাদ আমান, ০১ লা নভেম্বর, ২০২৬ সকাল ১১:৩৪



নারীর অনমনীয়তা, আমিত্ব বা ফিক্সড মাইন্ডসেট খুবই ভয়ংকর এক জিনিস, যেটার মুখোমুখি হয়ে ব্যর্থ হয়েছিল স্বয়ং মার্ভেল কমিকসের গড-লাইক ক্যারেক্টার 'বিয়ন্ডার'ও। বলছি সেই কাহিনি...

মার্ভেল কমিকসের অন্যতম মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার... ...বাকিটুকু পড়ুন

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

×