
চোখে তন্দ্রা, মনে বিষন্নতা, ঘুম বড়ই স্বার্থপর,
অসীম শূন্যতা ঘিরে বসবাস।
রঙিন অতীত তুমি বড়ই কষ্টের ইতিহাস__
আবেগপ্রবণ মনে বসস্ত এসেছিল
বৈশাখী ঝড়ে তা কেরে নিলো, কল্পনায় কতছবি এঁকেছিনু মনে।
কত দিবা-নিশিতে দেখেছি, ঐ নয়নের আলো
নয়নে-নয়নে পড়েনি পলক, পৃথিক যেন আজ দিশেহারা এক বালক !!
অবেলার শেষ ট্রেনে চলে গেল সে কোন দূরে।
ইট-কাঠ শহরের ব্যস্ততার নগরে
মানুষ গুলোর ভীড়ে, কোথায় যে গেল সে হারিয়ে !!
আজও আকাশ পানে উড়ো চিঠি লিখি রোজ রোজ__;
আবার ফিরে আসবে বলে , এই বোকা বালকের পানে।
ছবিঃ নেট

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

