
সুতোয় বাঁধিনি তারে বেধেছিনু পরাণে,
অসীম শূন্যতা দিয়ে গেল সে কোন দূরে।
আজও স্মৃতির পাতায় রয়ে গেল সে,
কল্পনার রেল পথে চলেছি কত
বহু পথ ঘুরেছি সন্যাসীর মত।
কত রাত্রি ক্ষয়ে গেল বয়ে গেল নেমে এল অন্ধকার__;
আজও এ হৃদয়, না অশান্ত না প্রশান্ত
না সবুজ না হলুদ পাতাটির মত করে।
হয়তবা আমি মিশে যাবো একদিন
পৃথিবীর পথে স্বাদে কিংবা বিস্বাদে।
সর্বশেষ এডিট : ০৩ রা ডিসেম্বর, ২০১৭ দুপুর ১:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



