পাখিরা এসেছে দেখো ভোরবেলা পাখিদের সাজে
ধীরে সুস্থে ঘাসে রেখে পা আর সশব্দ ডানার আন্দাজে
ওরা উড়ে যাচ্ছে,খাবি খাচ্ছে খুব চেনা উদার আকাশে
একই তো আকাশ,ত্রস্ত পা,ভীরু চোখ-একই রকম ত্রাসে
চঞ্চল পাখিরা,নরোম নরোম খুব যেন এখনো উন্মুখ
আদরে বিকেল-সন্ধ্যা হয়,সন্ধ্যা রাত্রি হয় যেন এক বুক
গভীর জলের থেকে ওরা উড়ে যাবে আরেক আকাশে
তবুও ন্যাওটা যেন ওরা উড়ে খুব কাছাকাছি-পাশে পাশে।
আহা এ অভয়ারণ্য!আহা এ নির্ভার পাখিদের দিন!
পাখিরা ফিরিয়ে দিচ্ছে নিরিবিলি সূর্যাস্তের ঋণ।
পাখিদের সাথে যদি থাকা যায় এভাবে রঙিন
প্রতিটি দিবস আর প্রতিটি মুহূর্ত-হানাহানিহীন।
পাখিজন্ম যদি হয়-প্রকৃতির স্বচ্ছতোয়া জলে
আবারো জড়াবো তবে এ শরীর আদিম বল্কলে।
সর্বশেষ এডিট : ২১ শে আগস্ট, ২০০৯ ভোর ৪:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




