বস্তুত,আপন ছায়ার পাশে দাঁড়িয়ে আছি ছায়াপ্রতিম
ভাঙাচোরা আয়নায় দেখে নিচ্ছি শত টুকরো মুখ
মুখের আদল,গালের হনু কিংবা নিতান্তই নিরেট মুখোশ।
ডেস্কটপ কি ল্যাপটপে পরিচিত হাসি
মনিটরে সাজাই,ভাঙ্গি,দেখি
আহা,এ এক অন্যরকম কসমেটিক সার্জারী যেন।
নিজেকে লুকোই খুব,আড়াল করি
মূলত মানুষ খুব প্রচারপ্রবণ
তবু কখনো কখনো মানুষ
মুখোশ খুব ভালোবাসে।
প্রচারের বিপরীতে-মুখোশই সবচেয়ে প্রিয় হয়ে ওঠে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




