আমার অনামিকায় এসে বসেছিল একটি রঙচঙে প্রজাপতি
অথচ পঙ্গপালের মতো ধেয়ে এলো পুলিশের গাড়ি
ওরা বললো,চলে আসুন!
বিনা অনুমতিতে আপনি এখানে অঘ্রাণ দেখতে পারেন না।
বললাম-আমি তো প্রকৃতি দেখছি
ওরা বিস্মিত,এ ওর দিকে তাকাল এবং বললো,প্রকৃতি!
'শুনুন,বাচালতার জায়গা এটা নয়,এখানে নিষিদ্ধ সবই।'
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০০৯ ভোর ৬:৫৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



