somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শ্বৈরাচার নীপাত যাক

২৮ শে ফেব্রুয়ারি, ২০১৫ সন্ধ্যা ৬:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বৈরাচার নীপাত যাক
                 #সাইফুল_ইসলাম_মজুমদার

ওরে বীর জনতা!
কতকাল আর থাকবি নীরব,
ভাঙবিনা কি নীরবে অত্যাচারিত হওয়ার সর্বগ্রাসী প্রথা?

অসহায় মানুষের ক্রন্দন ধ্বনি কি তোর কানে বাজে না?
ওহে বীর!
কম্বল মুড়ে শুয়ে থাকা তো তোর সাঝে না!

কতকাল আর সইবি নিরবে, 
বলবি কি আমায়?
ওরে উঠে আয়!
দেখ যত বন্ধন ছিড়ে, রাস্তা আজ অবরুদ্ধ বিপ্লবী মানুষের ভিড়ে।
চেয়ে দেখ কাঁটা ভরা পথ দলে ওই কারা যায়!
ওরে উঠে আয়!

শকুনের থাবায় লুন্ঠিত আজ,
শান্তির গনতন্ত্র!
সত্যের সংগ্রামে ছুটে আয় তোরা,
হৃদয়ের চিরকুটে লিখে নিখে নিয়ে আয়,
মহাবিপ্লবের অমর মন্ত্র!

দেখিস নাকো আর কারো চোখ রাঙানি।
ভয় নেই আজ লাখো কন্ঠ তোর সাথে,
আয় ছুটে আয় আছে যত বাঁধা বিপত্তি সব চুর্নি।
বুকে রাখ বল আজ হবো মোরা হারিকেন,
হবো সাইক্লোন কিংবা ঘুর্নি!

তোরা কি ভূলে গেছিস নূরমোহাম্মদকে?
তোরা দেখিসনি কি করেছিল ওই প্রতিবন্ধী দেলোয়ার??
মুক্তির সৈনিক তারা, সত্যের তলোয়ার!

ওরে মুক্তিকামী জনতা!
থাকবোনা আর মোরা বন্দি,
মোরা আর যাবোনা কোন সংলাপে,
করবোনা আর কোন সন্ধি,
বাধবোনা মোরে আর কোন শর্তের বেড়াজালে,
ওরে আমরা থাকবোনাকো আর স্নায়ু বন্দি!!

ওরে আয় ছুটে আয়!
করিস না আর জীবনের ভয়,
প্রত্যাহ তো ঝরছেই তাজা রক্ত খামোখাই!
ওরে শুনে রাখ স্বৈরাচারী!
এ দেহে যতক্ষন থাকে একপোটা জল,
তোদের রুখবো আমি করবো ধ্বংশ অনর্গল!

তোরা বানিয়েছিস জনতার টাকায়,
দুনিয়ার উপর স্বর্গ!
ওরে শুনে রাখ শয়তানের দল,
মোরা আসছি তেড়ে, ভাঙবো তোদের
ওই সর্নাশা মিত্রবেশী দুর্গ!!

তোরা কি শুনতে পারছিস না ওই চিৎকার?
নাকি তোদেরর মনে বাসা বেধেছে ভয়?
ওরে কান পেতে শোন,
এ চিৎকার মজলুমের, নিপিড়কের নয়!

ওরে কে আছিস তোরা,
আয় ছুটে আয়,
বন্ধ করে দে ওই দুর্গের দরজা,
যেন কোন নিপিড়ক না পালায়!!

জয়ের পথে আজ মোরা ধ্বংসের পথে নয়,
অভিশাপ নয় বর্শা হাতে মোরা চুটেছি,
অনিশ্চয়তা আর ভয়কে মোরা রুখে দিয়েছি!
শুন তবে,আমরাই আজ বন্ধ করবো ওই অসহায় রক্তের ক্ষয়!!

৫ই জানুয়ারি, ২০১৫
সকাল ৯টা
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চেয়ারের আত্মকথা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১২:৩০


চেয়ারের আত্মকথা

চেয়ারটি নাকি একদিন দীর্ঘশ্বাস ফেলে বলেছিল, "মানুষ আমাকে যতটা ভালোবাসে, আমাকে বানানো কাঠটাকেও যদি ততটা ভালোবাসত, তবে পৃথিবীতে এত অহংকার জন্মাত না।"

আমি বিস্মিত হয়ে জিজ্ঞেস করলাম, "কেন?"

চেয়ারটি বলল,... ...বাকিটুকু পড়ুন

সেনাবাহিনী যখন দেশপ্রেম দেখাতে ব্যর্থ ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে জুলাই, ২০২৬ রাত ১:৫০



গণঅধিকার পরিষদ ছেড়ে আসা বিএনপি নেতা রাশেদ খান বলেছেন, ‘ক্যান্টনমেন্টের স্পষ্ট ক্লিয়ারেন্স পাওয়ার পর নাহিদ ইসলাম এক দফার ঘোষণা করেছিলেন।’ জুলাই বিক্ষোভ নিয়ে শুক্রবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া... ...বাকিটুকু পড়ুন

"ধর্ষক ও চরিত্রহীনদের বাঁচাতেই কি ওয়াজের মঞ্চ? সাধারণ মানুষকে আর কত অন্ধ বানিয়ে রাখবেন!"

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২৫ শে জুলাই, ২০২৬ দুপুর ১২:১২


ধর্মের দোহাই দিয়ে ধর্ষক ও ব্যভিচারীদের পাপ ঢাকা এবং সাধারণ ধর্মপ্রাণ মানুষকে অন্ধ বানিয়ে রাখার এই ভণ্ডামি আর কতকাল সহ্য করবেন?
পবিত্র ইসলাম আর সাহাবিদের ত্যাগকে কতখানি নামালে এই ভণ্ড মোল্লা... ...বাকিটুকু পড়ুন

নিঃশব্দ প্রহর

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৩:১৯



খাস খাতার পাতায় কলম চালাচ্ছিলেন ফরিদা বেগম (৪৫)। রাত তখন সাড়ে সাতটা। চশমাটা নাকের ডগায় নামিয়ে পাশে বসা ছোট ছেলে সিয়ামকে (৯) বললেন, "হাতের লেখা এত দ্রুত শেষ করলে হবে?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশিরা কেন বিজেপির পতন চায়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুলাই, ২০২৬ বিকাল ৫:১৯


আজকাল সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুকলে মনে হয় ভারতের ভাগ্য নির্ধারণের গুরুদায়িত্ব বুঝি এদেশের মানুষের ওপর এসে পড়েছে। ভারতে কোথাও একটু আন্দোলন বা উত্তাপ ছড়ালেই এপারে যেন উৎসবের ধুম পড়ে যায়।... ...বাকিটুকু পড়ুন

×