somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভালোবাসা নিয়ে ৩০ টি বাণী

১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০১। তুমি যদি কাউকে ভালোবাস,তবে তাকে ছেড়ে দাও। যদি সে তোমার কাছে ফিরে আসে,তবে সে তোমারই ছিল।আর যদি ফিরে নাআসে,তবে সে কখনই তোমার ছিল না।- রবীন্দ্রনাথ ঠাকুর।
০২। ভালোবাসা হচ্ছে একধরনের মায়া যেখানে পুরুষ এক নারীকে অন্য নারী থেকে আলাদা করে দেখে আর নারী এক পুরুষকে অন্য পুরুষ থেকে আলাদা করে দেখে।- লুইস ম্যাকেন।
০৩ ভালবাসার ব্যাপারে পুরুষরা চিরকালই শিকার, আর মেয়েরা শিকারী, একজন শিকারী যেমন শিকারের জন্য তার বন্দুককে ভালবাসে, একজন মেয়ে মানুষও তেমনি সৃষ্টির প্রয়োজনে পুরুষকে ভালবাসে। এ ভালবাসা বন্দুকের প্রতি শিকারীর প্রেম ভালবাসার সঙ্গেই একমাত্র তুলনীয়।-জর্জ বার্নাডশ
০৪। ভালবাসা হচ্ছে দুটি হৃদয়ের সমন্বয়, যেখানে একটি ছাড়া অন্যটি অচল। - রেদোয়ান মাসুদ
০৫। ভালবাসিতে শিখ, ভালবাসা দিতে শিখ তাহলে তোমার জীবনে কখনো ভালবাসার অভাব হবেনা।-টমাস ফুলার
০৬। ভালবাসা যা দেয় তার চেয়ে বেশী কেড়ে নেয়।- টেনিসন।
০৭। অন্ধভাবে কাউকে ভালবেসনা তাহলে তার ফল কিন্তু শুভ হবেনা। -কারলাইল
০৮। যাকে সত্যিকার ভালবাসা যায়, সে অতি অপমান, আঘাত করলে, হাজার ব্যথা দিলে ও তাকে ভুলা যায়না।-কাজী নজরুল ইসলাম
০৯। সত্যিকারের ভালোবাসা হল অনেকটা প্রেতআত্মার মতো। এ নিয়ে সবাই কথা বলে,কিন্তু শুধুমাত্র কয়েকজনই এর দেখা পায়। - লা রচেফউকোল্ড
১০। ভালবাসার ব্যাপারে বেশি পাটোওয়ারী বুদ্ধি ভালো নয়। যাকে দিবেন সম্পূর্নভাবেই দিবেন। একেবারেই বাকী আমি কিছুই রাখবোনা প্রতিগ্গা করেই দিবেন। তা না হলে জীবনে বিকৃতি দেখা দিবে। যত ই দিবেন ততৃই পাবেন। কার কাছ থেকে? নিজের কাছ থেকেই। যতই ভালবাসবেন তত ই জীবনে স্বাদ পাবেন। আর পাওয়াটাই বড় কথা।-মোতাহের হোসেন চৌধুরী
১১। যে ভালবাসা দুজনকে দুদিক থেকে আকর্ষন করে মিলিয়ে দেয়, সেটা ভালবাসা নয়, সেটা অন্য কিছু বা মোহ আর কামনা।-কাজী নজরুল ইসলাম
১২। যে ভালবাসার মাঝে না পাওয়ার ভয় থাকে,আর সেই কথা মনে করে দু'জনেই কাদে, সে ভালবাসা হচ্ছে প্রকৃত ভালবাসা।-রেদোয়ান মাসুদ
১৩। পৃথিবীতে ভালবাসার একটি মাত্র ঊপায় আছে, সেটা হল প্রতিদান পাওয়ার আশা না করে শুধু ভালবেসে যাওয়া।-ডেল কার্নেগী
১৪। ভালবাসা যা দেয়, তার চেয়ে বেশি কেড়ে নেয়! -টেনিনসন
১৫। ভালবাসা আচ্ছাদন নয় বরং চোখের জল।–ইমারসন
১৬। ছেলেরা ভালোবাসার অভিনয় করতে করতে যে কখন সত্যি সত্যি ভালোবেসে ফেলে তারা তা নিজেও জানেনা ...
মেয়েরা সত্যিকার ভালোবাসতে বাসতে যে কখন অভিনয় শুরু করে তারা তা নিজেও জানেনা - সমরেশ মজুমদার
১৬। বিশ্বাস করুন,আমি কবি হতে আসিনি,আমি নেতা হতে আসি নি-আমি প্রেম দিতে এসেছিলাম,প্রেম পেতে এসেছিলাম-সে প্রেম পেলামনা বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চির দিনের জন্য বিদায় নিলাম।- কাজী নজরুল ইসলাম।
১৮। যে ভালোবাসা পেলো না, যে কাউকে ভালোবাসতে পারলো না সংসারে তার মতো হতভাগা কেউ নেই- কীটস্।
১৯। যে ভালবাসা যত গোপন, সেই ভালবাসা তত গভীর।- হুমায়ূন আহমেদ
২০। কেউ তোমাকে অনেক ভালোবাসবে, সহজেই অনেক আপন করে নিবে। আর তাতে তুমি আনন্দে ভেসে যেও না। এ আনন্দ তোমার জন্য নাও সইতে পারে। অপেক্ষা করো সময়ের জন্য। সময়ই বলে দিবে এ ভালোবাসা তোমার জন্য দুঃখের না সুখের। -রেদোয়ান মাসুদ
২১। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াতেই বেশি আনন্দ।- জর্জ চ্যাপম্যান
২২। যে গভীরভাবে ভালবাসতে জানে বয়স তার কাছে কোন বাধা নয়। -মেরী বেকার হার্ডি

২৩। ভালোবাসা হচ্ছে একটা আদর্শ ব্যাপার আর বিয়ে হচ্ছে বাস্তব। আদর্শ ও বাস্তবতার দ্বন্দ্ব তাই কখনোনিষ্পত্তি হবে না।– গ্যেটে
২৪। ভালোবাসার জন্য যার পতন হয় সে বিধাতার কাছে আকাশের তারার মত উজ্জ্বল।– জনসন
২৫। সোনায় যেমন একটু পানি মিশিয়ে না নিলে গহনা মজবুত হয় না, সেইরকম ভালবাসার সঙ্গে একটু শ্রদ্ধা, ভক্তি না মিশালে সে ভালবাসাও দীর্ঘস্থায়ী হয় না।- নিমাই ভট্টাচার্য
২৬। ভালবাসা যখন পরিতৃপ্ত হয় তখন এর মাধুর্য কমে যায়।-আব্রাহাম কওলে
২৭। দুটো জিনিস খুবই কষ্টদায়ক।একটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে কিন্তু তা তোমাকে বলে না।। আর অপরটি হচ্ছে, যখন তোমার ভালোবাসার মানুষ তোমাকে ভালোবাসে না এবং সেটা তোমাকে সরাসরি বলে দেয়।– সেক্সপিয়ার
২৮। আমরা কোনো ভাবেই ভালোবাসার ওপর মূল্য নির্ধারণ করতে পারি না, কিন্তু ভালোবাসার জন্য দরকারি সব উপকরণের ওপরমূল্য নির্ধারণ করতেই হবে। - ম্যালানি ক্লার্ক
২৯। কাগজের নৌকা দিয়ে কখনও নদী পাড় হওয়া যায় না, ঠিক তেমনিভাবে অবিশ্বাস আর সন্দেহ নিয়ে কখনও ভালোবাসা হয় না। - রেদোয়ান মাসুদ
৩০। যখন কোন পুরুষ কোন নারীকে ভালবাসে,তখন সে তার জন্য সব কিছু করতে পারে।কেবল তাকে ভালবেসে যেতে পারেনা।- অস্কার ওয়াইল্ড
৩১। কাউকে প্রচন্ডভাবে ভালবাসার মধ্যে এক ধরনের দুর্বলতা আছে। নিজেকে তখন তুচ্ছ এবং সামান্য মনে হয়। এই ব্যাপারটা নিজেকে ছোট করে দেয়।- হুমায়ূন আহমেদ
৩২। যে ভালোবাসা না চাইতে পাওয়া যায়, তার প্রতি কোনো মোহ থাকে না।- হুমায়ূন আহমেদ

সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০১৮ রাত ১:৩৫
৬টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"..

লিখেছেন জুল ভার্ন, ১০ ই আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪৯

"আনফোল্ডিং দ্য ট্রুথঃ দ্য আয়নাঘর ফাইলস"
-একজন গুমের শিকার মানুষের চোখে একটি ভয়াবহ সত্যের দলিল।

“আনফোল্ডিং দ্য ট্রুথ: দ্য আয়নাঘর ফাইলস”- নামটি যতটা আকর্ষণীয়, বইটির ভেতরের সত্য তার চেয়েও বেশি নির্মম, বেদনাদায়ক... ...বাকিটুকু পড়ুন

মানুষের অহংকার ও বুদ্ধিমত্তার ভ্রান্ত ধারণা

লিখেছেন শেরজা তপন, ১০ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫২


উৎসর্গঃ ব্লগার রাজীব নুর( ঈশ্বর বিশ্বাসের কোল ঘেঁষে যাওয়া কোন লেখা এলেই যিনি লেখককে ভীষন সন্দেহের চোখে দেখেন- ভাবেন; কি অদ্ভুত কথা- ইনি দেখি ঈশ্বর বিশ্বাসী!!))
ধর্ম ও বিজ্ঞান: সংঘর্ষ না... ...বাকিটুকু পড়ুন

ঠেলায় নাম বাবাজি

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:১৯


সময়টা সরকারের জন্য মোটেও ভালো যাচ্ছে না। একদিকে গ্যাস আর বিদ্যুতের সংকটে মানুষ প্রতিদিন কষ্টে দিন কাটাচ্ছে, অন্যদিকে সরকারের একের পর এক সিদ্ধান্ত নেটিজেনদের বাধার মুখে পড়ছে। ফলে সরকার নতুন... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনার মত তারেক জিয়াও কি ভারতে ইলিশ পাচার করছে?

লিখেছেন জ্যাক স্মিথ, ১০ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৬



চলছে ইলিশের ভরা মৌসুম কিন্তু বাজারে কোন ইলিশ নেই.... ইলিশ নেই বললে ভুল হবে ইলিশ আছে কিন্তু উহা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। আওয়ামীলীগ আমলের ১৭ টি বছর... ...বাকিটুকু পড়ুন

~~~সংশয়~~~

লিখেছেন জটিল ভাই, ১১ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৩

♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)


(ছবি নেট হতে... ...বাকিটুকু পড়ুন

×