দেশের প্রধান, দলের প্রধান, অফিস-প্রধান, এমনকি পরিবাররে প্রধান যারা, তাদের দায়-দায়িত্ব সেই প্রতিষ্ঠান বা সংগঠনের অন্যান্য সদস্যদের চেয়ে অনেক-অনেকগুণ বেশি। আপনি যদি আপনার পরিবারের কর্তা বা কর্ত্রী হন, তবে আপনার পরিবারের কোনো সদস্য যদি ভালো কাজ করে, তবে সেই সদস্যের পাশাপাশি আপনিও মানুষের কাছে ধন্যবাদ পাবেন। সেটাই সঙ্গত আর স্বাভাবিক। তেমনি আপনার ছোটো ভাই বা বোন যদি অসাবধানতাবশতও কোনও একটি খারাপ কাজ করে বসে, তাহলে তার নৈতিক দায় আপনি এড়িয়ে যেতে পারবেন না। হয়তো সেই খারাপ কাজের বিষয়ে আপনি কিছুই জানেন না, তারপরেও পরিবার-প্রধান হিসেবে আপনার একটা দায় থেকেই যায়।
এই ভূমিকাটা করবার কারণ ১৯৭৫ সালের আগস্ট মাসে দেশের প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান সপরিবারে নিহত হয়েছিলেন সেনাবাহিনির কতিপয় ''বিপথগামী'' সদস্যদের হাতে। আমার প্রশ্ন হচ্ছে সেই সময় সেনাবাহিনীর প্রধান ছিলেন কে? উত্তরটা সবারই জানা। মুক্তিযোদ্ধা মে.জে. শফীউল্লাহ। তখন সেই সেনা-প্রধান কি করেছিলেন? তিনি কোথায় লুকিয়েছিলেন--সেই বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায় না। পরিবার -প্রধানের মতো সেই ঘটনার জন্যে এই শফীউল্লাহ কোনোদিন কোথাও নৈতিক দায় স্বীকার করেছেন বলে জানা যায় না। আরো প্রশ্ন হচ্ছে যখন ৩নভেম্বর জেলহত্যাকান্ডের মতো জঘন্য ঘটনা ঘঠেছে, তখনও এই মুক্তযোদ্ধা সেনা প্রধানের কোনো হদিশ পাওয়া যায় না। আরেক মুক্তিযোদ্ধা এবং দেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুজিব-হত্যার ''বেনিফিশিয়ারি'' হিসেবে মুজিবের দল, বাংলাদেশে আওয়ামী লীগ, অনেক গাল-মন্দ করে। এক হিসেবে তাদের কথা ঠিক। অথচ জিয়াউর রহমানই কিন্তু সেই বীর-পুরুষ শফীউল্লাহকে বিলেতে বাংলাদেশের রাষ্ট্রদূতের মতো পদে নিযুক্ত করেছিলেন। আমার প্রশ্ন - জিয়াউর রহমার যদি বেনিফিশয়ারি হয়ে থাকেন তবে তার তল্পিবাহক শফিউল্লাহকে কি বলা দরকার?
সেই তল্পিবাহক মুক্তযোদ্ধা, যিনি ভীরু সেনাপ্রধান হিসেবে ধিক্কার পাওয়ার যোগ্য, তিনি এখন কিনা শেখ মুজিবের দল করেন!!! এবং তাকে বাংলাদেশে আওয়ামী লীগ গ্রহণও করেছে!!!!!!! তিনি এখন কিনা একজন সম্মানিত সংসদ সদস্য। যারা পঁচাত্তরের নির্মম এবং জঘন্য হত্যাকান্ডের বিচার চান তাদের মুখে কোনোদিন এই সেনাপ্রধানের বিচার দাবী করতে দেখিনি বা শুননি। এর কারণ কি তবে এই যে তিনি আওয়ামী লীগ করেন? আমার ধারণা বঙ্গবন্ধুর আত্মা এতে করে আরও মর্মাহত হয়েছে। যে-সেনাপ্রধান তার নিজের দেশের প্রধানকে নিজের সেনাসদস্যদের হাত থেকে রক্ষা করতে পারে না, তার তো জাতির সামনে হাতজোড় করে ক্ষমা চাওয়া উচিত। এবং সেইসাথে তার উপযুক্ত বিচার হওয়া উচিত। অথচ তার বিচার হয় না। বিচার চাওয়াটাও হয় না। কেননা তিনি এখন সেক্টর-ফোরাম করেন।
মুক্তিযোদ্ধারা দেশের শ্রেষ্ঠ সন্তান --এইটা মাইনা নিতে আমার কোনো সমস্যা নাই। কিন্তু শফীউল্লাহ-র মতো সুবিধাবাদী ব্যক্তি যেমন দেশের কলঙ্ক, তেমনি মুক্তিযোদ্ধাদেরও কলঙ্ক। সে সেনাবাহিনীর বীরদের জন্যেও একটা কালো দাগ।
আমি মনে করি ১৯৭৫ -এর নির্মম ঘটনায় সেনাবাহিনীর একজন রিসালদারের যদি বিচার করা হয়ে থাকে, তবে সেনাবাহিনীর প্রধান হিসেবে জেনারেল শফীউল্লাহ-র বিচারও করতে হবে, করা প্রয়োজন।শুধু তাই নয়, তাকে সেক্টর কমান্ডর ফোরামের মতো সংগঠন থেকেও বহিস্কার করা উচিত।
সেনা-প্রধার হিসেবে ১৯৭৫ সালের বঙ্গবন্ধু হত্যার নৈতিক দায় থেকে জেনারেল শফীউল্লাহ কোনোভাবেই এড়িয়ে যেতে পারে না। আমরা তার বিচার দাবী করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




