somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাসমিন

২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:২২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ছোটবেলায় কেউ যখন বাবার নাম জিজ্ঞেস করত, উত্তরে পুরো নাম বলতাম। কিন্তু যখন জিজ্ঞেস করত, আম্মুর নাম কি? খুব সিরিয়াস মুখ করে বলতাম,আম্মুর নাম হচ্ছে আম্মু।
এটাই তখন নিয়ম ছিল, বাসা থেকে শিখিয়ে দেয়া হয়েছিল, কখনো আম্মুর নাম বলবে না। আম্মুর নাম বলতে হবে আম্মু।
কাল অনেকদিন পরে সেই কথা মনে পড়ে গেল।

বিকেলে বের হয়েছি, আমি আর আমার হাউসমেট, বাসা থেকে খানিকটা সামনে এগুতেই দেখি পিচ্চি একটা মেয়ে, দুই বা আড়াই হবে বয়েস, দু রাস্তার মাঝখানের আইল্যান্ডে দাঁড়িয়ে ব্যাকুল হয়ে কাঁদছে!
ওখানে কারো দাঁড়িয়ে থাকার কথা না। পাশ দিয়ে 80 কিলোমিটার বেগে গাড়ি ছুটে যাচ্ছে। তারচেয়ে বড় কথা মেয়েটার আশপাশে কেউ নেই, এমনকি যতদূর দেখা যাচ্ছে, অভিভাবক টাইপের কাউকেই দেখছি না।
অগত্যা গাড়ি থামালাম। সন্দেহ হলো, সম্ভবত হারিয়ে গেছে।
কাছে গিয়ে দাঁড়াতেই এই মহা কিউট মেয়েটা কাঁদতে কাঁদতেই চোস্ত অজি উচ্চারণে বললো, আম্মুর কাছে যাব! বুঝলাম যা সন্দেহ করেছি তাই। হারিয়ে গেছে যেমন করেই হোক।
বললাম, আম্মু কোথায়, রাস্তার এক দিকে আঙুল দেখিয়ে দিল। ওখানে কেউ নেই। বাবা কোথায় জিজ্ঞেস করতেই আবারো সেই একই দিকে আঙুল। তারপর জিজ্ঞেস করলাম, বাসা কোথায় তোমাদের? আবারো আঙুল সেই দিকে, আমি মনে মনে বলি, গেছি!
খানিক্ষন অপেক্ষা করব সিদ্ধান্ত নিলাম, কেউ যদি আসে খোঁজে। এর ফাঁকে টুকিটাকি কথা হলো, ততক্ষনে কান্না থেমেছে, নাম জিজ্ঞেস করতেই মাথা ঝাঁকিয়ে বলল, জাসমিন। কঠিন মজা পেলাম। বারবার মায়ের খোঁজ করছিলো দেখে জিজ্ঞেস করলাম তোমার আম্মুর নাম কি?
জাসমিন বেশ আত্মবিশ্বাসের সাথে স্পষ্ট করে উচ্চারণ করলো, মাম্মি! এবারে হেসে ফেললাম।
বাবার নাম জিজ্ঞেস করলে কি উত্তর পাব বুঝে গেছি ততক্ষণে, তবু একটা চান্স নিলাম। উত্তরে 'ড্যাডি' শুনে আর কিছু বললাম না।
কি আর করা, ইমার্জেন্সি নাম্বারে ডায়াল করলাম মোবাইল থেকেই। জিরো জিরো জিরো। কথা বললাম পুলিশের সাথে। ওরা বললো আসছে এখুনি।
খানিকটা পিছিয়ে বাসার সামনে গিয়ে অপেক্ষা করতে লাগলাম। আর ভাবছিলাম, বাংলা সিনেমাই ভাল, ছোট থাকতেই নায়ক নায়িকাকে একটা ফ্যামিলি সং শিখিয়ে দেয়া হয়, হারিয়ে গেলে পরে সেই গান গাইতে গাইতে বাবা-মাকে খুঁজে পায় তারা!
মিনিট পনের বাদে দেখি, রাস্তার অন্যপাশে এক ভদ্রলোক কোলে আরেকটা পিচ্চি নিয়ে বিমর্ষ মুখ করে এদিক ওদিক তাকাচ্ছে, কি মনে হতেই কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, তুমি কি কাউকে খুঁজছো?
ওর বাচ্চাকে খুঁজছে শুনে নিয়ে এলাম সাথে করে।
পিতা-কন্যার মিলন হলো। ব্যাকগ্রাউন্ড হিসেবে মনে মনে আমি কোন একটা বাংলা ছবির গান গেয়ে নিলাম।

ঘটনা হচ্ছে, পিচ্চির মা বের হয়েছে কোন একটা কাজে। বের হতে না হতেই এই পিচ্চি চেয়ারের উপর দাঁড়িয়ে দরজার লক খুলে দৌড়ে বের হয়ে এসেছে রাস্তায়।

খানিক পর পুলিশ মামুরাও এলো। কিছুক্ষণ [গাঢ়]থ্যাংকস[/গাঢ়] আর [গাঢ়]নো ওয়ারিজ মাইট[/গাঢ়] -এর পালা চললো। জাসমিনের বাবাকে কঠিন গলায় বলা হলো, দরজায় যেন ডেডলক লাগানো হয়। তারপর বিদায় নিয়ে যার যার রাস্তায় আমরা।

অনেকক্ষণ ধরে নিজের মনেই বেশ মজা লাগছিলো। মোটামুটি বৈশিষ্ঠহীন একটা দিন কাটিয়ে দিচ্ছিলাম, দিনটা সুন্দর হয়ে গেলো।

[ইটালিক] ছবির পিচ্চিটাই জাসমিন। আমার হাউসমেটের তোলা ছবি, ফোনের ক্যামেরা দিয়ে। [/ইটালিক]
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৬ রাত ১:৩৯
২৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

১৩তম জাতীয় সংসদ নির্বাচনঃ কেন আমি বিএনপিকে ভোট দিবো?

লিখেছেন ভুয়া মফিজ, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ দুপুর ১:২৯



আসছে ১২ই ফেব্রুয়ারি ২০২৬ এ ১৩তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সরকারপক্ষ থেকে বলা হয়েছে, এই নির্বাচন হবে বিতর্কমুক্ত এবং উৎসবমুখর পরিবেশে। আমার অবশ্য এই দুই ব্যপারেই দ্বিমত... ...বাকিটুকু পড়ুন

আওয়ামিলীগ আবার মাথা উঁচু করে দাঁড়াবে

লিখেছেন রাজীব নুর, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:১৫



চাঁদগাজী বলেছিলেন,
"যেসব মানুষের ভাবনায় লজিক ও এনালাইটিক্যাল জ্ঞান না থাকে, তারা চারিপাশের বিশ্বকে সঠিকভাবে বুঝতে পারে না, কোন বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে না। সমাজে তাদের অবদান... ...বাকিটুকু পড়ুন

‘বাঙালি মুসলমানের মন’ - আবারও পড়লাম!

লিখেছেন জাহিদ অনিক, ০৮ ই ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৫:২৩



আহমদ ছফা'র ‘বাঙালি মুসলমানের মন’ বইটা আরাম করে পড়ার মতো না। এটা এমন এক আয়না, যেটা সামনে ধরলে মুখ সুন্দর দেখাবে- এমন আশা নিয়ে গেলে হতাশ হবেন। ছফা এখানে প্রশংসা... ...বাকিটুকু পড়ুন

নারায়ণগঞ্জ ডায়েরি: রাজনৈতিক পটপরিবর্তন ও মানুষের অস্তিত্বের লড়াই

লিখেছেন সৈয়দ কুতুব, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৪৪


২০২৩ সালের নভেম্বর। ঢাকার কোলাহল পেছনে ফেলে আমরা যখন নারায়ণগঞ্জে পা রাখলাম, আমাদের চোখে তখন স্থায়ী ঠিকানার স্বপ্ন। ঢাকায় জমি দখল হয়ে গেছে, ফেনীর জমি জোর করে কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কলেজ ও ভার্সিটির তরুণরা কেন ধর্মের দিকে ঝুঁকছে? করনীয় পথ নকশাটাই বা কী?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৯ ই ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ১১:৩৬


ধর্মের দিকে ঝোঁকার মানচিত্র

অচেনা পথে হাঁটে আজ তরুণের দল
পরিচয়ের কুয়াশায় ঢেকে গেছে কাল
শিক্ষা, কর্ম, সম্পর্ক সবই আজ প্রশ্নবিদ্ধ
কোথায় জীবনের মানে মন দ্বিধাবদ্ধ।

এই দোলাচলে ধর্ম দেয় দৃঢ় পরিচয়
উদ্দেশ্য, শৃঙ্খলা,... ...বাকিটুকু পড়ুন

×