somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

..আকাশ ছড়ায়ে আছে-

১৭ ই জানুয়ারি, ২০০৭ রাত ১২:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পুরোনো চাল ভাতে বাড়ে
------------------
রয়েছি সবুজ মাঠে- ঘাসে-
আকাশ ছড়ায়ে আছে নীল হয়ে আকাশে আকাশে।

ভালো গদ্য লিখতে চাইলে নাকি বেশি করে পদ্য পড়তে হয়, কে বলেছিলেন? মনে নেই। তবে খুব সঠিক কথা। কবিতা পড়লে শব্দ নিয়ে রংবাজিটা খুব ভালোভাবে চোখে পড়ে, মনে গাঁথে। এই ক্ষেত্রে একদম টপ রংবাজ বলে মানি জীবন-দাশ-বাবুরে। প্রায়শই তাই তার রংবাজি-সমগ্র টা হাতে নিয়ে বসি, পাতা উলটে যাই আর বিপন্ন বিস্ময় বোধ করি।

যায় দিন, যায় একাকি...।
------------------------------
গতকাল, রাতে, সিংহপুরী পংখীরাজ যখন মেলবোর্নের রানওয়ে স্পর্শ করলো, ছাদের কোন এক কোনা থেকে একজন সুকণ্ঠী স্বাগতম জানালেন, এবং বললেন, বাইরে আজ 35 ডিগ্রি গরম। স্কুল-বালিকাদের একটা গ্রুপ সম্ভবত ট্যুরে গিয়েছিল, প্রায় সব কজন এক সংগে হৈ হৈ করে হাতে তালি দিয়ে উঠলো। এরা সামারটাকে এত বেশি পছন্দ করে! আর আমি মরি গরমে!! ধুর!

ভালো লাগে রে সবই
---------------
কদিন খুব আজব কাটলো।
জোহানেসবার্গ থেকে দুবাই হয়ে যেবার মেলবোর্ণে প্রথম এসেছিলাম, মাঝপথে প্লেনের জানালা দিয়ে দেখলাম সূর্য ডুবে গেল। মজা হলো, ঠিক তার ছ'ঘন্টা বাদেই সূর্য আবার উঁকি দিলো। আমার জীবনের সবচে দ্্রুততম রাত ছিল সেটা।
বাংলাদেশে আমার গত দুমাসটাকেও জীবনের সবচেয়ে দ্্রুতগামী দু'মাস বলে মনে হয়।
অবরোধে অবরোধে ঢাকা-কুমিল্লায় আসা যাওয়া। একগাদা শারীরিক আর মানসিক প্রেশার। এর ফাঁকে হঠাৎই একদিন নিজের ব্যাচেলর জীবনের পরিসমাপ্তি! সবমিলিয়ে, ডালে-চালে-গোশতে একেবারে যেন নান্না মিয়ার বিরিয়ানি!

সারাদিন তোমায় ভেবে, হলো না আমার কোন কাজ-
--------------------------------------
কদিন মনে হয় এরকমই যাবে।

অনেকগুলো বই নিয়ে এলাম এবার। গতকালই প্লেন আর ট্রানজিট মিলিয়ে পড়ে ফেললাম আব্দুল্লাহ আবু সায়ীদের ' নিউইয়র্কের আড্ডায়'। আমার খুব পছন্দের মানুষ, অনেক পছন্দের লেখক। পড়ি আর চমকাই। নতুন করে বাংলা শব্দের ব্যবহার শিখি, আর ভাবি, অল্প কিছু শব্দ সম্বল করেই আমরা রংবাজি করার চেষ্টা করি, অথচ বাংলা শব্দ নিয়ে কত কিছুই না করা যায়! কিছু লাইন নিজের মনেই বিড়বিড় করি বারবার, শব্দের স্পর্শটা টের পাওয়ার চেষ্টা করি।

শুনবোনা গান, গান শুনবো না
---------------------
মুখে বলি ঠিকই, তবু এখন প্রায় সারাদিনই শুনছি-

আমার মাঝে নেই এখন আমি, স্বপ্নের সিঁড়ি বেয়ে স্বর্গে নামি,
যেন অন্যরকম এক ভালোবাসাতে, ডুবে আছি তুমি কাছে আসাতে,
মন যেন এক উদাসী কবি-
ভালো লাগে রাত, ভালো লাগে চাঁদ, ভালো লাগে রে সবই,
ভালো লাগে ফুল, কিছু কিছু ভুল, ভালো লাগে রে সবই।

যুগ যুগ জিও।

[ ছবির ক্রেডিট: কঙ্কাবতী]
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০০৭ রাত ১০:৪৬
২০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হোয়াইট হাউজে বঙ্গবন্ধু - "I want to survive"

লিখেছেন মাথা পাগলা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২৬




জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষ করে অক্টোবরের ১ তারিখে ওয়াশিংটনের হোয়াইট হাউজে এলেন বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

দেশে তরুন সমাজের মাঝে মাদকের ভয়াবহ বিস্তার : অশনী সংকেত

লিখেছেন ডঃ এম এ আলী, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫১


২০২৬ সালের ২৫ জুন স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য।
তিনি বলেন, বাংলাদেশে প্রায় ৮২ লাখ মানুষ অবৈধ মাদক গ্রহণে আসক্ত/জড়িত, এবং এই সংখ্যা একটি গবেষণার
ভিত্তিতে উল্লেখ করেন। তিনি নতুন synthetic ও semi-synthetic... ...বাকিটুকু পড়ুন

বিএনপির মূল্যায়নে বঙ্গবন্ধু কিংবা আওয়ামিলীগের অবদান শূণ্য। মুক্তিযুদ্ধে সবচেয়ে বেশি অবদান জামাতের॥

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৬



বিএনপি করার পূর্ব শর্ত কি? ইতিহাস বিচারে দেখা যায়, পার্ক মার্কিন প্রেসক্রিপশনে সর্বোচ্চ পর্যায়ের মিথ্যুক হতে হবে। আর সাথে রাজাকার পারিবারিক ব্যাকগ্রাউন্ড হলে তো কথাই নাই,... ...বাকিটুকু পড়ুন

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:২১

গণতন্ত্রের অধিকার : ২৫ কিমি: মধ্যে ?



জাতিসংঘে বিশ্বের সকল দেশের অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান হয়ে গেল ।
সেখানে শাসক, স্বৈর-শাসক ও গনতন্ত্রর বক্ততারা এক হয়েছিলেন । কিন্ত কোন ভালো সিদ্বান্ত
নিতে পেরেছে... ...বাকিটুকু পড়ুন

১৮ বছর ১ সপ্তাহ পার !

লিখেছেন মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯


এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে... ...বাকিটুকু পড়ুন

×