somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

শিমুল মুস্তাফার আবৃত্তি: মকবুল সমুদ্্রে যাবে-

০৮ ই মার্চ, ২০০৭ সকাল ১১:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিমুল মুস্তাফার প্রসঙ্গে কে যেন একবার বলেছিলেন, সম্ভবত লুৎফর রহমান রিটন, নাকি অন্য কেউ ভুলে গেছি, যে, এত ছোট্ট একটা শরীর থেকে এত জোরালো শব্দ কেমন করে বের হয় ভাবতেই অবাক লাগে!
গানের মতই আবৃত্তি বিষয়ক কোন জ্ঞান নাই আমার। শুনে শুনেই যতটুকু বুঝি সেটুকুই, মানে হলো, শোনার জন্যে তৈরি দু'খান কানের কল্যাণে বুঝবার জন্যে তৈরি একটা প্রাণ পেয়ে গেছি আমি, সেটাই ভরসা!
আবৃত্তির জন্যে পাগল আরো অনেক আগে থেকেই। আমি আর আমার পিঠাপিঠি ছোটমামা একসাথে বড় হয়েছি। আমি যখন সেভেন বা এইটে, ঐ সময় ওনার মনে অনুরাগের আবির্ভাব হয়েছিলো- তখন তিনি সারাদিন আবৃত্তি শুনতেন। মাহিদুল ইসলাম আর শমী কায়সারের বিনাশ ও বিন্যাসে শুনতে শুনতে প্রায় মুখস্থ হয়ে গেছিলো- আমার আবৃত্তি-প্রেমও আসলে তখন থেকেই।
পরবর্তিতে কার্জন হলের ছাত্র হবার সুবাদে টি.এস.সি যখন আমার সেকেন্ড হোম, তখন অনেকগুলো আবৃত্তি সংগঠনকে কাছ থেকে দেখেছি, অনেকগুলো প্রোগ্রামে গিয়েছি। ঐ সব আবৃত্তি সংগঠন গুলার প্র্যাকটিসে যাওয়াটা আমার কাছে ভীষন লোভনীয় লাগতো- নিজে যদিও কখনো আবৃত্তি করি নাই কিন্তু পাশে থেকে শুনেও শান্তি লাগতো!
তখুনি টের পেয়েছি যে প্রতিষ্ঠিত অনেক আবৃত্তিকারের চেয়েও আসলে ঐসব ক্ষুদ্্র সংগঠনের অনেক অখ্যাত ছেলে-মেয়ের আবৃত্তি অনেক বেশি বলিষ্ঠ্য।
বিপ্লব মজুমদার এরকমই একজন। এরকম অসাধারণ আবৃত্তি আমি আর কোথাও শুনি নি। তিনি অবশ্য বিখ্যাত ছিলেন তার প্যাঁচ নামক রম্য-আবৃত্তির জন্যে। অন্যজন হলেন জগজ্জীবন জয়। জীবনানন্দের কবিতা যেরকম অসাধারণ, তেমনি কঠিন হলো সেগুলোকে আবৃত্তিতে সুন্দর করে ফুটিয়ে তোলা, এই কাজটা জগজ্জীবন জয়কে খুব ভালোভাবে করতে দেখতাম।
ভালো লাগতো জাহিদ হাসানের আবৃত্তি, মাসুদ সেজান মোটামুটি। নুসরাত লাবণীও অসাধারণ।
ঐসব প্র্যাকটিসগুলোয় বিনা বাধায় থাকতে দিবে, শুধু এই লোভে রোদ বৃষ্টি ঝড় মাথায় করে নিয়ে কতবার যে ওদের নানা প্রোগ্রামের টিকেট বিক্রি করে দিয়েছি তার কোন হিসেব নেই!
একটা প্রোগ্রামের কথা মনে পড়ে, তখন অপারেশান ক্লিন হার্ট চলছিলো বোধহয়। রাতের বেলা আবৃত্তির প্রোগ্রামে আমরা সম্ভবত রাশান কালচারাল সেন্টারে। আহকামউল্লাহ এসে একটা অসাধারণ প্রতিবাদী কবিতা আবৃত্তি করে স্টেজ থেকে নামলেন, তার খানিকক্ষণ পর খবর পেলাম যৌথ বাহিনির হাতে তিনি গ্রেফতার হয়েছেন। ভীষন মন খারাপ নিয়ে হলে ফিরেছিলাম সেদিন।
টি.এস.সি তে মাঝে মাঝেই মুক্ত অনুষ্ঠান হতো আবৃত্তির। ঐ সব অনুষ্ঠানের কল্যাণেই জেনেছি, বিনাশ ও বিন্যাসেই আসলে মাহিদুল ইসলামের শ্রেষ্ঠ আবৃত্তি নয়, তারচেয়েও হাজার গুণ বেশি ভালো আবৃত্তি তাঁর- [link|http://www.somewhereinblog.net/konfusiasblog/post/13740|Avgvi e
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০০৭ দুপুর ১২:০৪
২৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমার মহাজাগতিক ভাবনাকে এআই আমার সেরা পোষ্ট হিসাবে সাব্যস্ত করেছে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৩:১২



মহাজাগতিক ভাবনা

মহাজগতের প্রথমের পূর্ব অবস্থান শূন্য। কারণ প্রথমের পূর্ব অবস্থান শূন্যই হয়ে থাকে।শূন্য অবস্থানে সীমাদাতা না থাকায় তাতে যা হবে তা’ অসীম হবে।সকল অসীম একত্রে মিলে এক হবে।... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদিরের বিরুদ্ধে এ্যাকশান নিয়ে সরকার কি বার্তা দিচ্ছে?

লিখেছেন আফনান আব্দুল্লাহ্, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫

সালমান মুক্তাদির দেখি জঘন্য মানুষ। ওয়াইন, ওম্যান আর ওয়েল্থ – পুরুষ নষ্টের এই তিন ডব্লিউ-ই তার অস্থিমজ্জা ও লিভারে ঢুকেছে



এদিক-ওদিক ব্যাপক আম-লিচু করে বেড়িয়েছে। নিজের স্টুডিওতে আজেবাজে শুটিং করেছে।... ...বাকিটুকু পড়ুন

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০২ রা অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৫

বিনয়: মুমিনের এক অনন্য মহৎ গুণ; কুরআন ও সুন্নাহর আলোকে একটি বিশ্লেষণ

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

ভূমিকা

মানুষের প্রকৃত সৌন্দর্য তার বাহ্যিক চেহারা, ধন-সম্পদ বা সামাজিক মর্যাদায় নিহিত নয়। বরং তাঁর চরিত্র,... ...বাকিটুকু পড়ুন

আমার দিনগুলি আর ফিরবে নারে || সহেলিয়া ও সোনারুর কণ্ঠে নতুন ভার্সন

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ০২ রা অক্টোবর, ২০২৬ রাত ৯:৩০

আমার দিনগুলি আর ফিরবে নারে
যারে হারাইয়াছি মায়ের কোলে
আর কি ফিরা পাবো তারে

মন যে আমার কান্দে সদাই
ফিরা যাইতে সোনার শৈশবে
হায়রে কোথায় আমার ঘুড্ডি নাটাই
খেলার সাথি কই সবে

কে যে আমায় নিত্যি ডাকে
ঘুমের... ...বাকিটুকু পড়ুন

একজন ব্লগার

লিখেছেন হুমায়রা হারুন, ০৩ রা অক্টোবর, ২০২৬ ভোর ৫:০৯

যখন একজন ব্লগার
টরন্টো সময়ঃ সন্ধ্যা ৭ঃ০৩ ২রা অক্টোবর ২০২৬
বাংলাদেশ সময়ঃ ভোর ৫ঃ০৩ ৩রা অক্টোবর, ২০২৬

...বাকিটুকু পড়ুন

×