ঢাকার ধামরাই উপজেলার দক্ষিণপাড়া মৌজার তিনটি আবাসন প্রকল্পের দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি উদ্ধারে কোনো অগ্রগতি নেই। গত দেড় মাসেও এসব আবাসন প্রকল্পের বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নেওয়া হয় নি। নানামুখী চাপের কারণে প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা ধীর গতিতে এগুচ্ছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকার জেলা প্রশাসক মো. মহিবুল হক বলেছেন যে উপজেলা প্রশাসন থেকে প্রতিবেদন পেয়ে সংশ্লিষ্ট আবাসন প্রকল্পগুলোর মালিকদের কাগজপত্র সহ তার দপ্তরে উপস্থিত হওয়ার জন্য নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু কোনো সাড়া পাওয়া যায় নি। জেলা প্রশাসক নিশ্চয়ই জানেন যে চোরা না শুনে ধর্মের কাহিনী। এদের এভাবে আসুন, বসুন বলে কোনই কাজ হবে না। এই ভুমিদস্যুগুলোকে কোমড়ে দড়ি বেঁধে ঘাড় ধরে কুকুরের মত টেনে হিঁচড়ে এনে তের শিকের ভেতরে পুরতে হবে। তাছাড়া অন্য ভাষা অর্থাৎ ভদ্রলোকের ভাষা এরা বুঝতে সক্ষম নয়। ধামরাইয়ের উপজেলা পরিষদের চেয়ারম্যান তমিজ উদ্দিন আবাসন প্রকল্পগুলোর দখলে থাকা খাল, অর্পিত ও খাসজমি উদ্ধারের জন্য দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবী জানিয়ে পাশ কাটানোর চেষ্টা করছেন। এ ধরণের গাছাড়া ভাবের কথাবার্তা রাজনৈতিক অঙ্গনের দুষ্ট লোকেরা বলে থাকে হরহামেশা। এদের ভাব হল সাপও না মরুক, লাঠিও না ভাঙ্গুক। এদেরকে বিশ্বাস করে বার বার এদেশের সরল জনসাধারণ প্রতারিতই হচ্ছে। সদ্যবদলি হয়ে যাওয়া ধামরাইয়ের সহকারী কমিশনার (ভুমি) মো. ফরিদুর রহমান বলেন যে জেলা প্রশাসকের নির্দেশে সরেজমিনে তদন্ত করে শুধু আমিন মডেল টাউনের ভিতরেই সাড়ে ১৭ বিঘা ( ৫.৬১ একর) অর্পিত সম্পত্তির অস্তিত্ব পাওয়া যায়। জালিয়াতির মাধ্যমে কাগজপত্র তৈরী করে এসব জমি প্লট আকারে বিক্রী করা হয়েছে এবং হচ্ছে। তা সহকারী কমিশনার এ ধরণের মহৎ কাজের জন্য কত পারসেন্ট তার পকেটে ঢুকিয়েছেন, তা অবশ্য বলেন নি। কারণ কে না জানে যে এই সব ঘুষখোর কর্মকর্তাদের যোগসাজশেই একজনের জমি আরেকজনের নামে তপশিল ভুক্ত হয়ে থাকে। কথায় বলে পাঠা নাচে খুঁটির জোরে। ঐ আমিন মডেল টাউনের ব্যবস্থাপনা পরিচালক মো. রাব্বানি আমিন পাঠাটা নাচছে ধামরাইয়ের ক্ষমতাসীন দলের এক প্রভাবশালী নেতারূপী খুঁটির জোরে বলে উপজেলা চেয়ারম্যান সাংবাদিকদের জানিয়েছেন। ঐ খুঁটিটিকে উপরে ফেলতে হবে। এই খুঁটিগুলো দেশকে ধ্বংসের পথে টেনে নিয়ে যাচ্ছে। এদেরকে এক্ষুণি সমুচিত শিক্ষা না দিলে এ জাতির অস্তিত্ব বিপন্ন হতে বাধ্য।
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।