শব্দের অর্থ বদলায় ! মীর জাফর এর মত কেতাদুরস্ত নাম হয়ে গেছে বিশ্বাসঘাতক এর অপর নাম । রামায়ণের ধার্মিক প্রজাপালক রাজা বিভীষণ এখন বোঝায় ঘরের শত্রু। রাজাকার শব্দের অর্থ ছিল স্বেচ্ছাসেবক !! আর এখন ঘৃণার প্রতিরূপ ! ভুলোমনা বাংগালি ভুলেই গিয়েছিল কিন্তু হুমায়ন আহমেদের নাটকে টিয়ে পাখির কন্ঠে ধ্বনিত "তুই রাজকার " আজ শুনি বংলাদেশ জুড়ে । কিন্তু সবাই একটু সাবধানে এটা ব্যবহার করবেন প্লিজ ! ফেসবুকে , আড্ডা তে একটু মতের বিরোধ হলেই , মজা করে সবাই বলে দিচ্ছে তুই রাজকার , তুই রাজাকার !! হয়তো নিছক মজা করার জন্যই কিন্তু এভাবেই শুরু হয় শব্দের অর্থের পরিবর্তন । এভাবে মজা করে বলতে থাকলে হয়তো বছর বিশেক পরে অভিধানে দেখবেন "রাজাকার" বাংলায় "শালা" এর মত আদুরে গালিতে পরিণত হবে। ত্রিশ লাখ শহীদের সাথে এই অবিচার টুকু করবেন না প্লিজ !! রাজাকার হয়ে থাক আমাদের চুড়ান্ত ঘৃণার প্রতিরুপ কোন আদুরে গালি নয় ।
আলোচিত ব্লগ
গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল, মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন
মারণঘাতক অটো রিক্সা

মারণঘাতক অটো রিক্সা এই ভিডিউটি দেখুন। এটি রাজধানী ঢাকা সহ সমগ্র দেশের প্রতিদিনের চিত্র। কি পরিমাণ মানুষ হত্যার সাথে জড়িত এই মারণঘাতক নামক অটো রিক্সা তার সঠিক পরিসংখ্যান জানা... ...বাকিটুকু পড়ুন
ভারত কেন মক্কা চুক্তি নিয়ে শ্বাসকষ্টে ভুগছে?

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে চলতি মাসে স্বাক্ষরিত পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি যা মক্কা চুক্তি নামে পরিচিত। সবেমাত্র এতে বাংলাদেশকে যুক্ত করার সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়েছে। যা এখনো... ...বাকিটুকু পড়ুন
ময়নাদ্বীপের মাঝি

(পদ্মানদীর মাঝী উপন্যাসের মূল চরিত্র ও প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত উত্তরকথা)
পদ্মা আর মেঘনার যেখানে বিয়ে হয়েছে, সেখান থেকে আরও গভীরে, বঙ্গোপসাগরের নোনা মোহনায় জেগে থাকা... ...বাকিটুকু পড়ুন
মক্কাহ চুক্তি কি ?

মক্কাহ চুক্তি লেখা হয়েছে আরবি ভাষায়। বাংলাদেশের পত্র পত্রিকা - পূর্ণাঙ্গ “মক্কাহ চুক্তি” বাংলা অনুবাদ করে প্রকাশ করছে না কেনো ? দেশের মানুষ কিভাবে জানবে এই চুক্তিতে কি লেখা... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।