সাবেক প্রধানমন্ত্রীর কাছে আর্জি
১১ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ১:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমি বুঝি না আমাদের দেশের রাজনৈতিক দলের মহামান্য নেতাগণ কি করে এখনো আমাদের এত বোকা ভাবেন। উনারা কবে বুঝবেন দেশের নাগরিক এখন তাদের বলা কথা বিশ্বাস করা ছেড়ে নিজেদের চোখ, কান খুলেছে। এখন আমরা যখন ঘরে বসে বিশ্ব ভ্রমন করছি তখনো উনারা নিজেদের জন্ম থেকে শেখা বুলি আওড়াচ্ছেন। তারা কারচুপি, ভোট চুরি এই সব শব্দের বাইরে এখনো কথা বলতে পারছেন না। পুরো দেশ সাক্ষী সাবেক প্রধানমন্ত্রীর ছেলেরা, আর তাদের সঙ্গী সাথীরা কি করে দেশের সম্পদ লুটে খেয়েছে, এর জন্য কত মানুষকে তার ফল এখনো ভোগ করতে হচ্ছে। তার পরও তিনি বলেন সব সাজানো মামলা ছিলো। হায়রে মায়ের মন। আজও মানতে পারছেন না তিনি এমন কুপুত্র গর্ভে ধারণ করেছিলেন। নাকি একেই বলে চোরের মায়ের বড় গলা।
যাই হোক তিনি হয়তো তার ছেলেদের তুলসি পাতা মনে করে শান্তি পান। কিন্তু জনসম্মুখে এই সব কথা কি করে বলেন। কেন উনি এখনো বুঝতে পারছেন না তার দেশের মানুষ আজ কত সচেতন। আমরা আপনাকে অনেক সম্মান করি। আপনাকে আবার প্রধানমন্ত্রী হিসেবে দেখবো সেই আশাও করি। তাই আপনার মুখের এমন কথা আমাদের কষ্ট দেয়। তাই আমরা এর প্রতিবাদ করি।
সর্বশেষ এডিট : ১৪ ই জানুয়ারি, ২০০৯ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মৃতরা ফিরে আসে না।
ফিরে আসে তাদের ফেলে যাওয়া শূন্যতা,
চায়ের কাপের ধোঁয়া,
অধেক বলা কোনো কথা
অথবা হঠাৎ থেমে যাওয়া কোন সুর
যে প্রেম চলে গিয়েছিল,
সে আর কোনোদিন দরজায় কড়া নাড়ে না।
শুধু একদিন আয়নায়... ...বাকিটুকু পড়ুন

সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে। খুলনা...
...বাকিটুকু পড়ুনআমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।
শহরের ভেতরে,...
...বাকিটুকু পড়ুনমন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।
মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন