somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ডাচ বাংলা ব্যাংকের প্রতারণা

০২ রা আগস্ট, ২০১২ সকাল ১০:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শিক্ষাবৃত্তি দেওয়ার নামে মিথ্যা প্রচারণা করছে ব্যক্তি মালিকানার ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। এমনকি বৃত্তি প্রদানের ক্ষেত্রে অনিয়মের অভিযোগ ওঠেছে। অনুসন্ধানে জানা গেছে, প্রকৃত দরিদ্র ও মেধাবীদের বৃত্তি না দিয়ে ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনার সঙ্গে জড়িতদের এলাকা এবং কাছের ব্যক্তিদের তা দেওয়া হচ্ছে।

অনুসন্ধানে জানা গেছে, সবশেষ চলতি বছর ব্যাংকটি ৮৫৭ জনকে যে শিক্ষাবৃত্তি দিয়েছে তার মধ্যে ৫০০ জনকেই এমন স্বজনপ্রীতি করে দেওয়া হয়েছে। প্রতিষ্টানটির পক্ষে প্রচার চালানো হয়, ১০২ কোটি টাকার শিক্ষাবৃত্তির কথা। নির্দিষ্ট এবং চিহ্নিত দু’একটি দৈনিক ও টিভিতে বিজ্ঞাপন এবং লিফলেট, ব্যানার, বিল বোর্ড, সব জায়গাতেই এমন প্রচার চালাচ্ছে ডাচ বাংলা ব্যাংক। কিন্তু খোজ নিয়ে জানা গেছে, ২০১৬ সালে গিয়ে মোট বৃত্তির পরিমাণ দাড়াবে ১০২ কোটি টাকা। এ পর্যন্ত ডাচ বাংলা ব্যাংকের শিক্ষা বৃত্তি ২৫ কোটি টাকার নিচে।

তথ্য মতে, সারা বছরই জুড়েই ১০২ কোটি টাকার শিক্ষা বৃত্তির কথা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে। মূলত সাধারণ মানুষকে এভাবে ধোকা দিয়ে ব্যাংকিং ব্যবসায় প্রতিযোগিতায় এগিয়ে যেতেই এটি করে ডাচ বাংলা ব্যাংক। প্রচার করা হয়, ১০২ কোটি টাকার শিক্ষা বৃত্তি। কিন্তু সবশেষ এবছর তারা ৮৫৭ জন শিক্ষার্থীকে নতুন করে বৃত্তি দিয়েছে। যাদের প্রত্যেকে পাবেন আড়াই হাজার টাকা। তথ্যমতে, বছরের তারা ১৭ কোটি টাকার নিচে বৃত্তি দিচ্ছে।

ডাচ বাংলা ব্যাংকের একজন উধ্বর্তন কর্মকর্তা বাংলানিউজকে জানান, কৌশল করে এমনটি করা হচ্ছে। আমরাও জানি বিষয়টি নিয়ে সাধারণ মানুষ বুঝতে পারে না। সাধারণ মানুষের ধারণা আমরা প্রতি বছর ১০২ কোটি টাকা শিক্ষা বৃত্তি দিচ্ছি। কিন্তু আসলে তা নয়। মানুষের কাছে ব্যাংকিং ব্যবসায় গ্রহণযোগ্য হতে এবং এভাবে টিকে থাকতে এমনটি করা হচ্ছে। তিনি জানান, ১০২ কোটি টাকা শিক্ষাবৃত্তি দেওয়া হচ্ছে জেনে মানুষের ব্যাংকের প্রতি একটি ভালো ধারণা তৈরি হচ্ছে। বিশেষ করে তরুণদের মাঝে।

জানা গেছে, প্রতিষ্ঠার পর এখন পর্যন্ত ৮ হাজার ছেলে মেয়েকে শিক্ষাবৃত্তি দিয়েছে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড। আর এজন্য করপোরেট সামাজিক দায়বদ্ধতার অংশ থেকে ব্যয় করেছে ২৫ কোটি টাকা। প্রতি শিক্ষাকে তারা শিক্ষা জীবনের পুরো সময় আড়াই হাজার করে টাকা দিয়ে থাকে।

এদিকে ব্যাংকের একটি বিশ্বস্ত সূত্র বলছে, শুধু মিথ্য্ প্রচার নয়। শিক্ষাবৃত্তি কাদের দেওয়া হবে তা নিয়েও অনিয়ম করে কর্তৃপক্ষ। বৃত্তি দেওয়া হবে বলে সারা দেশ থেকে সাধারণ ছেলে মেয়েদের কাছ থেকে আবেদন চাওয়া হয়। কিন্তু বাছাই করা হয় ভিন্ন ভাবে।

সূত্র মতে, মেধাবী ও দরিদ্রদ্যের থেকে পরিচালকদের এলাকা, ব্যাংকের কর্মকর্তাদের আত্বীয় স্বজন এমন শিক্ষার্থীরাই বিবেচিত হচ্ছেন। ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আবেদুর রহমান খান, পরিচালক সায়েম আহমেদ এবং ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ তাদের নিজেদের এলাকার শিক্ষার্থীদের বেছে নেন। অথচ ব্যাপক প্রচারণা চালিয়ে সাধারণ ছেলে মেয়েকে কষ্ট দিচ্ছে ব্যাংক কর্তৃপক্ষ। বলা হচ্ছে, ৯০ শতাংশ গ্রামের ছেলে মেয়ে বৃত্তি পাচ্ছেন।

জানা যায়, ২০১১ সাল থেকে শিক্ষাবৃত্তি নিয়ে এমন প্রতারণা মূলক প্রচারণা চালিয়ে যাচ্ছে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ। ঐ বছরের ১২ ফেব্রুয়ারি থেকে এই মিথ্যা প্রচার শুরু করে তারা।

বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বাংলানিউজকে জানান, ডাচ বাংলা ব্যাংকসহ কয়েকটি ব্যাংক সিএসআর নিয়ে মিথ্যা প্রচারণা চালাচ্ছে। আবার অনেকে যে পরিমাণ প্রকৃত সিএসআর করে তার থেকে বেশি আনুষ্ঠানিক খাতে খরচ করে।এটি বন্ধ করতে আমরা নীতিমালা তৈরি করছি।

এ বিষয়ে ডাচ বাংলা ব্যাংক কর্তৃপক্ষ কোন কথা বলতে রাজি হননি। এর জনসংযোগ কর্মকর্তা মো. বসুনিয়াকে টেলিফোন করলে তিনি বলেন, এটি লেখার বিষয় না।
সূত্র: বাংলা নিউজ ২৪
সর্বশেষ এডিট : ০২ রা আগস্ট, ২০১২ সকাল ১০:২৪
৭টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বৃষ্টি দিনের গল্প!

লিখেছেন রাজীব নুর, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:০৫



টিভি বা পত্রপত্রিকায় আবহাওয়া'র খবর নিয়ে নিউজ হয়-
দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণের পূর্বাভাস... ...বাকিটুকু পড়ুন

ইন দ্যা শ্যাডোস অব ইল্যুশন

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৭ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫৮



রাজধানীর নিঝুম আবাসিক এলাকার তিনতলা ফ্ল্যাটের শোবার ঘরটি তখন ক্রাইম সিন টেপে ঘেরা। ধুলো জমে থাকা এয়ার কন্ডিশনারের শব্দের মাঝে বাতাসে ভেসে বেড়াচ্ছে রক্তের হালকা সোঁদা গন্ধ।

পিবিআই ইনভেস্টিগেশন... ...বাকিটুকু পড়ুন

‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

লিখেছেন জুল ভার্ন, ০৭ ই আগস্ট, ২০২৬ রাত ৮:১০


‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৬’-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

গুমের অপরাধের জন্য সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া ভুক্তভোগীকে... ...বাকিটুকু পড়ুন

মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০৭


মস্তিষ্ক কাজ করার আগেই যখন উত্তর চলে আসে

একসময় কোনো প্রশ্নের উত্তর জানতে হলে মানুষকে ভাবতে হতো। বই খুলতে হতো, লাইব্রেরিতে যেতে হতো, কারও সঙ্গে আলোচনা করতে হতো, ভুল... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×