অভিমান পর্ব
১০ ই অক্টোবর, ২০১৮ সকাল ১১:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
ইচ্ছে করে ছুটে যাই
ঐ সমুদ্রের তটে
যেখানে তোমার সকাল দুপুর
আর রাত্রি কাটে !
খাঁচায় বন্দী পাখির মত
ছটফট করে মন
জানাই তোমায় অসহায় মনে
খাঁচা ভেঙ্গে ফেলার ব্যর্থ আমন্ত্রন !
যতই চাই পারিনা দিতে
তোমার দরজায় টোকা
অভিমানের শেকলে বাধা যে মন
সে তো বরাবরই একা !
রাখনি কথা, দিয়েছ ব্যথা
করেছ এ মনকে আহত
তোমারই জন্য ভালোবাসা যত
জন্মেছে মনে অভিমান ঠিক তত !
মনের জমিনে ভালোবাসার ঘর
আজও তোমারই নামে
যেতে পারিনা ছুটে শুধু
মন যে বাধা অভিমানে !
বি ঃ দ্র ঃ পাঠকের কাছে কবিতাটি কেমন লাগবে জানিনা । কিছু কিছু বিষয় ও কিছু কিছু জায়গা আছে যেখানে নিজেকে নিয়ে কিংবা নিজের কোন কিছু নিয়ে কে কি ভাবলো কে কি বললো তা ভাবতে ইচ্ছে হয়না। সেই বিষয় ও জায়গা গুলোকে বেশী ভালোবাসি বলেই হয়তো সেগুলোকে ভালো হোক আর মন্দ হোক, যে যাই বলুক আর কারও কথা না ভেবে শুধুমাত্র নিজের মনের মত করে রাখতে ইচ্ছে করে । আমার ভালোবাসা ও আমার কবিতাও সেইরকম। আর সুন্দর হোক অসুন্দর হোক, ভালো হোক মন্দ হোক একজন মায়ের কাছে যেমন তার সব সন্তানরাই সমান তেমন আমার কাছে আমার প্রতিটি লেখাই সমান ভালোলাগার ভালোবাসার।
কবিতাটি কেন যেন প্রথম পাতায় দিতে ইচ্ছে হলনা । মাঝে মাঝে আমার শামুকের মত চুপচাপ খোলসের ভেতর ঢুকে থাকতে ইচ্ছে করে । এ আমার এক বিচিত্র অভিমান, নিজেরই সাথে।
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১১:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
নাহল তরকারি, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার...
...বাকিটুকু পড়ুন
সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর...
...বাকিটুকু পড়ুন

ভূমিকাসৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ...
...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯...
...বাকিটুকু পড়ুন