তোমার অপেক্ষায়
২২ শে নভেম্বর, ২০১৮ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
এই পথ এই শহর
সবকিছু আছে আগের মত
তুমি নেই তাই নির্জীব সব
রঙ হারিয়েছে গাছের পাতারাও যত !
আজও বৃষ্টি পরে মুষলধারে
পথঘাট হয় ভিজে একাকার
তুমি ভিজনা বৃষ্টির জলে
তাই হৃদয়ে হয় হাহাকার !
পথের দু ধারে দোকান যত
এখনও হয় ফুলে ফুলে রঙিন
তোমার ছোঁয়া পায়না যে তাই
ফুলগুলোও লাগে মলিন !
এখনও আসে শুক্রবার
স্নিগ্ধ এক বিকেল নিয়ে
তুমি নেই তাই করে অভিমান
তারপর যায় সেই হারিয়ে !
কে জানে সেই উচু জায়গার
খবরটা এখন কি
সেও বুঝি এখনও পথ চেয়ে আছে
ভাবছে তুমি দিলে কি ফাঁকি !
রাতগুলো এখন আসলেই নীরব
কই গেলো সেই ফিসফিসানি
তারাগুলো খুজে তোমার আওয়াজ
না পেয়ে তোমায় করে কানাকানি !
তুমি নেই তাই প্রাণহীন সব
চলছে সময়
শুধু থেমে গেছে কলরব !
আবার সব উঠবে হেসে
আনন্দ মিছিল হবে কোলাহল
তোমার পদধূলি পরবে যখন
এ শহর হবে আনন্দের মহল !
তোমার অপেক্ষায় গুনছে প্রহর
নীরব নির্জীব আর নিস্তব্ধ শহর !
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৮ রাত ১০:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দীর্ঘদিন ঢাকায় বসবাস করার পর বুঝতে পেরেছিলাম ,বাংলাদেশের রাজনীতিতে ঢাকার গুরুত্ব অপরিসীম। একসময় শোনা যেত, ঢাকার বাতাসে টাকা উড়ে। বাংলাদেশের রাজনীতি, সংস্কৃতি, বিনোদন, গণমাধ্যম সবকিছুতেই ঢাকার প্রভাব সবচেয়ে বেশি।...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আবু সিদ, ১০ ই নভেম্বর, ২০২৬ সকাল ৭:২৯
যে পথ ধরে চলে গেলে তুমি,
সূর্য জাগার আগে –
সেই পথ কাঁদছে এখন
তোমাকে হারাবার ভয়ে!
জানি আমি, জেগে উঠবে সে-পথ আবার
পাখিদের মতো নিত্য ডানা মেলে,
হয়ে... ...বাকিটুকু পড়ুন
এই গাছ, গাছ কিনে গিফট পেয়েছিলাম, এটাকে চিনতাম না, গাছ লম্বাই হচ্ছে দেখে ভাবছিলাম ফেলে দেব নাকি, কী না কি গাছ জানি, বাড়ী থেকে ফিরে ছাদে গিয়ে খুশি হয়ে গেলাম... ...বাকিটুকু পড়ুন

আলপিন ছিলো প্রথম আলোর পত্রিকার সাথে আশা দেশের প্রথম ব্যঙ্গাত্মক ও রম্য ক্রোড়পত্র বা ম্যাগাজিন। ২০০০ সালের পরবর্তী সময়ে এই নতুন ধারার এই ব্যঙ্গাত্মক কার্টুন চিত্র দেশ জুড়ে বেশ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
আরোগ্য, ১০ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:০০
আসুন আজ একটু গল্প করি, আমি যেহেতু ধর্মীয় পোস্ট দেই তাই অনেক ব্লগার আমার পোস্ট এড়িয়ে যায় আর তাই অনেক প্রিয় ব্লগারের মন্তব্য থেকে বঞ্চিত হই। আবার আমিও সেই আগের... ...বাকিটুকু পড়ুন