somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার লেখার আনন্দ

১২ ই ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কয়েকদিন আগে মনিরা সুলতানা আপুর আমার কাছে চমৎকার একটা কবিতা পাঠের অনুভূতি অমরাবতী সম আনন্দের! লেখাটি পড়েছিলাম । আপুর লেখার মুল বিষয় ছিল কবিতা পড়ার আনন্দ । আমি সহ আমাদের আরও অনেক সহব্লগার সেখানে তাদের মনোভাব প্রকাশ করেছেন ।
সেই পোষ্টে মন্তব্য করতে গিয়ে আর্কিওপটেরিক্স ভাইয়া তো পুরো এক কবিতাই লিখে ফেলেছেন ও পোস্ট করেছেন :|| আমার কাছে কবিতা
মনিরা আপু তার পোস্টের প্রতিমন্তব্যে আমাকে আমার লেখার আনন্দ নিয়ে লিখতে বলেছিলেন । লিখতে অনেক ভালোলাগে, আনন্দ লাগে তবে সেই অনুভূতি নিয়েও যে কিছু লেখা যায় তা তো মাথায়ই আসেনি । কিন্তু আপুর কথার সুত্র ধরে আজকে লিখেই ফেললাম আমার লেখার আনন্দ !:#P

কবিতা সহ গল্প, উপন্যাস, ফিচার যে কোন কিছু পড়াকে আমরা মনের খোরাক হিসেবে নিতে পারি । সাধারন ও সহজ কথায় বলতে পারি ভালো লাগে তাই পড়ি । তবে ভালোলাগা ছাড়াও কখনো আমরা শেখার জন্য জানার জন্যও পড়ি ।

কিন্তু আমরা কেন লিখি ? আমাদের কার কাছে লেখার আনন্দ কেমন, কতটুকু ? এখানে সবার ক্ষেত্রে যে কমন একটা বিষয় থাকবে সেটা হচ্ছে ভালোলাগা । যে কোন কাজ করার সময় যদি সেই বিষয়টি আমাদের ভালোলাগে, আমরা তাকে ভালোবাসি তখন কিন্তু সেই কাজের মান বা ফল অনেক বেশী ভালো হবে । আর যখন সেটা ভালো লাগবেনা তখন কাজটি হবে কোন রকম দায়সারা গোছের ।

কিন্তু লেখালেখি এমন একটি জিনিস সেটাকে আপনার ভালো লাগতেই হবে , ভালো বাসতেই হবে তা না হলে লেখা দায়সারা গোছের তো দূরের কথা লেখা আসবেই না ভেতর থেকে, অন্তত আমার ক্ষেত্রে না । পড়া কিন্তু আমাদের ভালো না লাগলেও কখনো কখনো পড়তে হয়, যেমন স্কুলের পড়ার কথাই যদি বলি কিংবা যখন আমার মতো আবোল তাবোল গোছের কোন লেখিকা তার কোন লেখা নিয়ে এলো তখন কিন্তু আপনি ভালো মানুষ হলে তার মন রক্ষার জন্য হলেও সেটা পড়বেন :P

যাই হোক, এবার আসি আমার লেখার আনন্দ নিয়ে ।

আমি প্রথম কবিতা লিখি আজ থেকে অনেক বছর আগে যখন এক কিশোরীর মনে সবে মাত্র এক কল্পনার রাজকুমারকে নিয়ে স্বপ্ন গুলো বাসা বাঁধতে শুরু করেছিল । তখন দু চারটি লেখা লিখে আর লিখিনি এবং সেই লেখাগুলো কাউকে দেখাইওনি ।
তখনকার সময়ে লেখা আমার কিশোর বেলার ভাবনায় তুমি
তারপর আরও অনেক বছর পর যখন আমার জীবনে কল্পনার সেই রাজকুমার বাস্তবে আসে এবং একবার হারিয়ে ফেলে তাকে আবার ফিরে পাই তখন তাকে আবার ফিরে পাওয়া নিয়ে লেখা আমার প্রথম পাঁচটি লাইন

বহুদিন ধরে বৃষ্টির দেখা না পেয়ে
মনের জমিন যখন ফেটে চৌচির
হঠাৎ কোন বিকেলে
মৃতপ্রায় এ মনকে জীবন ফিরিয়ে দিতে
এক পশলা বৃষ্টি যেন তুমি !

তারপর থেকে এখন পর্যন্ত যত কবিতা লিখেছি, লিখছি এবং লিখবো সব তাকে নিয়ে । আমার যখন যা মনে আসে আমি তাই নিয়েই লিখি তা সে প্রেম, ভালোবাসা, বিরহ যাই হোক সব তাকে নিয়েই । ব্লগে সবাই নিজের লেখা উৎসর্গ করে কিন্তু আমি এখনও কাউকে কোন লেখা উৎসর্গ করিনি এবং করবোও না কারন আমার সব কবিতা সব লেখা আমিযে মনে মনে তাকেই উৎসর্গ করে রেখেছি যে আমাকে ভালোবাসতে শিখিয়েছে, কবিতা লিখতে শিখিয়েছে, লিখতে শিখিয়েছে ।

তাই আমার কাছে কবিতা মানেই সে, আর কবিতা লেখার আনন্দ মানে তাকে ভালোবাসার আনন্দ ।

যখন তাকে নিয়ে কবিতা লিখি তখন আমার মনের মধ্যে এমন অনুভূতি হয় যেন আমি আমার হৃদয় দিয়ে তাকে জড়িয়ে আছি । যখন লেখার সময় এক একটি শব্দ নিয়ে ভাবাভাবি করি তখন মনে হয় যেন আমি তার পাশে বসেই তার সাথে কথা বলছি । আমার যখন মন খারাপ থাকে আমি কবিতা লিখি, তাকে মিস করলে লিখি, তার জন্য মনে প্রেম জাগলে লিখি, আনন্দ অনুভূত হলে লিখি, অভিমান হলে লিখি, রাগ হলে লিখি, তাই সে যেখানেই থাকুক সবসময়ই সে আছে আমার কাছে এমনটি অনুভব হয় আমার মনে শুধুমাত্র এই কবিতার জন্যই। আর লিখতে লিখতে বিষয়টি এখন এমন হয়ে গিয়েছে যে তাকে নিয়ে কোন ভাবনা হলেই তা লিখতে হবে ।

আমার কাছে মনের মতো একটি কবিতা মানে হৃদয়ের সমস্ত আবেগ অনুভূতি দিয়ে মনের মাধুরী মিশিয়ে তাকে ভালোবাসার আনন্দ । তাকে নিয়ে একটি কবিতা মানে আমার ভালোবাসার হৃদয় সমুদ্র থেকে এক ফোঁটা ভালোবাসা ।

আমি ভালোবাসি তাই লিখি, আমার লিখতে ভালোলাগে তাই লিখি । তাকে ভালোবাসি তাই ভালোবাসা ও বিরহের কবিতা লিখি, আর এসব ছাড়াও বাকী যা কিছু লিখি সেগুলোও কিন্তু ভালোলাগা ও ভালোবাসা থেকেই লিখি । সেটি হচ্ছে সামুকে এবং সামুতে আমার সহব্লগারদের প্রতি ভালোবাসা ।
কখনো ভাবিনি আমার নিজের মনের এই অনুভূতি নিয়ে লেখা কবিতা গুলো কেউ পড়বে, কেমন লাগলো জানাবে । মাঝে শুধুমাত্র দু একটি কবিতা ফেসবুকে পোস্ট করেছি । তবে ফেসবুক আমার ভালো লাগেনা এবং চালাইও না ফেসবুক । সবচেয়ে বড় কথা আমি ব্যক্তিগত জীবনে আমার আসে পাশের মানুষের সাথে আমার আবেগ অনুভূতি নিয়ে কথা বলিনা, বলা পছন্দ করিনা । ব্লগে আসা একদম হঠাৎ করে । কখনো ভাবিনি ব্লগে লিখবো আমি । তাকে যেমন প্রথম দেখায় ভালোবেসে ফেলেছিলাম তেমন সামুকেও প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি । এখন এই দুই ভালোবাসা নিয়েই সামুতে আমার পথচলা ।

আর ব্লগে কেউ আমাকে ব্যক্তিগত ভাবে চিনেনা আমার ব্যক্তিজীবনের কেউও কথার ফুলঝুরি কে চিনেনা তাই আমার ব্লগ ভালো লাগে ।আমার বাস্তব একরকম আর লেখা আমার কল্পনা । বাস্তবের চাইতে কল্পনাই বেশী সুন্দর, যাকে নিজের মনের মতো করে সাজিয়ে নেওয়া যায় তাই কল্পনাকেই আমি বেশী ভালোবাসি ।

নিজের লেখার আনন্দ নিয়ে অনেক কথা বলে আপনাদের অনেক সময় নিয়ে নিলাম :P আপনারা চাইলে আপনাদের নিজেদের লেখার আনন্দ আমাদের সাথে শেয়ার করতে পারেন । খুশী হবো আমার সহব্লগারদের লেখার আনন্দ অনুভূতি সম্পর্কে জানতে পারলে ।

লেখার আনন্দ নিয়ে লিখতে গিয়ে আসলেই কি লিখলাম ঠিক বুঝতে পারছিনা কারন আমি বরাবরই অনুভূতি প্রকাশে ব্যর্থ ।
সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০২৩ দুপুর ১২:০১
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পতাকার যুদ্ধ অথবা গামছা ও কালিমা

লিখেছেন তানভীর রাতুল, ১৪ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪০

একটি দেশের পতাকা শুধু কাপড় নয়। এটা একটি চুক্তি—আমরা কে, এই প্রশ্নের সম্মিলিত উত্তর। বাংলাদেশের পতাকার রং লাল-সবুজ। লাল মানে রক্ত, সবুজ মানে মাটি। এই দুটি রঙের পেছনে একটি নির্দিষ্ট... ...বাকিটুকু পড়ুন

কি করে কি করি, কি যে করি !

লিখেছেন মেহবুবা, ১৪ ই জুলাই, ২০২৬ রাত ৯:০৫




আজ বেশ ক'দিন হোল আমার ব্লগবাড়িতে জ্বীন ভূতের কারসাজি চলছে! আধা পৃষ্ঠা জুড়ে কয়েকটি পোষ্ট আসছে, সব আসছে না।নিজ ব্লগবাড়িতে কত কি আয়োজন থাকে ; যেমন মন্তব্য,... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের আন্দোলনরত HSC শিক্ষার্থীদের ধিক জানাই

লিখেছেন অপলক , ১৪ ই জুলাই, ২০২৬ রাত ১১:২০



দেশের কমপক্ষে ৬ টি জেলায় উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা পরীক্ষা বাতিল ও স্থগিতের জন্যে আন্দোলনে নেমেছে। এরা হল লীগ সরকরারের শিক্ষা ব্যবস্থায় বেড়ে ওঠা তরুন তরুনী, যারা পড়ালেখা না... ...বাকিটুকু পড়ুন

পোলাপানগুলো এত আন্দোলন বুঝে!

লিখেছেন শূন্য সারমর্ম, ১৫ ই জুলাই, ২০২৬ রাত ১২:৫৫




পড়াশোনার টেবিল আজকাল অন্যকাজে ব্যবহার হয়, হয়তো ঐখানে বিপ্লবের লাল রং আছে শুধু। লেনিনের রক্ত, গুয়েভারার চুরুট নিয়েও আগ্রহ নেই তাদের, আছে শুধু মহাসড়ক অবরোধ, মিলনকে থাপরাড়োর অদম্য প্রয়াস,... ...বাকিটুকু পড়ুন

ভারত কোন ভাবেই স্বাধীনতার জন্য বাংলাদেশে সৈন্য পাঠায়নি!!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই জুলাই, ২০২৬ সকাল ১১:২৬


ভারত কোন ভাবেই বাংলাদেশ স্বাধীন করার জন্য সৈন্য পাঠায়নি! সৈন্য পাঠিয়েছিল পাকিস্তানকে বিভক্ত করতে ও তৎকালীন পূর্বপাকিস্তানকে লুটপাট করার উদ্দেশ্যে। প্রতিবেশি দূর্বল হলে দাদাগিরি করতে পারবে এটাই ছিল ইন্দ্রিরাগান্ধির ভিষন... ...বাকিটুকু পড়ুন

×