somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে

২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



লকডাউন এর সময়ে ফেসবুকে কিছু গ্রুপের দেখা পাই যেখানে এত এত মেম্বার যে একটিভ না থাকলে কেউ চিনেনা তাই ওইসকল গ্রুপে নিজের পরিচিতি করার ও তা ধরে রাখার একমাত্র উপায় হচ্ছে নিয়মিত পোস্ট করা ও অন্যদের পোস্টে মন্তব্য করা :| দেখা গেলো আপনি এক দুই মাস ভীষণ একটিভ তবে যদি আবার কিছুদিন না থাকেন তবে সবাই আপনাকে ভুলে যাবে B:-) এই পরিচিতি বাড়ানোর চক্কর টা এমন কেউ কেউ মন্তব্য করতে গিয়ে দেখেও না যে পোস্টে কি বলা হল । লেখা না পড়েই একটা অপ্রাসঙ্গিক মন্তব্য ।

ব্লগ টা আসলে সেইরকম কিছু নয় । ব্লগে তারাই আসে যাদের লিখতে ভালো লাগে, পড়তে ভালো লাগে ও পড়ার পর মতামত আলোচনা সমালোচনা । এখানে অনেকদিন না থাকলেও আপনার লেখা ও মন্তব্য যাদের ভালো লাগে তারা কিন্তু আপনাকে ভুলবে না । ঠিক আপনার ব্লগে এসে খোঁজ নিবে নতুন কোন লেখা এলো কিনা কিংবা মনে মনে ভাববে আরে সে গেলো কই । তবে একটা দুঃখের বিষয় হচ্ছে ব্যক্তিগত যোগাযোগ না থাকার কারনে হঠাৎ যদি কাউকে অনেকদিন না দেখা যায় তখন মনে মনে তার ভাবনা ভাবা যায় শুধু, খোঁজ টা সাধারণত পাওয়া যায়না । তবে অনেক ব্লগারের সাথেই অনেকের যোগাযোগ আছে । এই বিষয়টি ভালো 8-|

ফেসবুকের ওইসব গ্রুপ হলে এতদিন পর আমার পোস্ট টা হত এমন ধাঁচের যে আমি অমুক, অমুক জায়গা থেকে আমাকে ভুলে যাননি তো =p~
কিন্তু আমার প্রিয় ব্লগ সবসময়ই আমার আপন পরিবেশ এবং এখানে অনেকদিন না লিখলেও বা একটিভ না থাকলেও আমার কাছে অপরিচিত মনে হয়না । লেখালিখি বিষয়টাই এমন । আপনি আপনার লেখা দিয়ে আপনার কথা দিয়ে খুব সহজে পারেন মানুষের মনে জায়গা করে নিতে পারেন ও বসবাস করতে পারেন মানুষের মনে 8-|

আমার ব্লগ জীবনের বয়স ২ বছর ৭ মাস । এর মধ্যে আমি যে কয়জন সহব্লগার পেয়েছি তারা সবাই আমার পছন্দের । তবে আমি কথার ফুলঝুরির যে কি অবস্থা তা বলতে পারছিনা :|
যাক, আজ আসলে অনেকদিন পর কিছু লেখা । মাঝে মাঝেই ব্যস্ততার কারনে ব্লগে অনুপস্থিত থাকা হয় আবার ফিরেও আসা হয় তবে এবার সময়টা একটু বেশী দীর্ঘ । তবে যত দীর্ঘই হোক যতদিন চিরতরে দূরে চলে যাওয়া হবেনা ততদিন ব্লগকেও ভোলা হবেনা আর আমি চিরতরে দূরে চলে যাব, তবু আমারে দেবনা ভুলিতে !:#P
শুভ সকাল সবাইকে 8-|
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২০ সকাল ১১:২৪
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

লিখেছেন চারাগাছ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৮



ফাতেহা-ই-ইয়াজদাহম: দাদীর মুষ্টি চালের গন্ধমাখা একটি হারিয়ে যাওয়া শৈশব

​ক্যালেন্ডারে নামটা দেখেছেন হয়তো— ফাতেহা-ই-ইয়াজদাহম।
​ছোটবেলায় স্কুলে পড়েছেন যারা, তাদের অনেকের কাছেই নামটা পরিচিত। কারণ, এই নামটার সঙ্গে জড়িয়ে আছে... ...বাকিটুকু পড়ুন

প্রজ্ঞার জয়ধ্বনি বিজ্ঞান ও যুক্তির মহাকাব্য

লিখেছেন ডঃ এম এ আলী, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৩৯


ভূমিকা
সকল নবি ও রাসুল প্রতি সালাম ও দুরুদ পর
দাউদের সুরে, মূসার পথে, ঈসার প্রেমের বাণী
মুহাম্মদের মরু পেরিয়ে শুনেছি যুগের ধ্বনি
কৃষ্ণের বাঁশি, বুদ্ধের ধ্যান, সুফির অন্তর সন্ধান
যোগীর তপে, মরমীর গানে খুঁজেছি... ...বাকিটুকু পড়ুন

আওমীলীগকে সম্পর্কে কি আপনার মনে এখন কোনো পজিটিভ চিন্তা উঁকি দেয়?

লিখেছেন নূর আলম হিরণ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি মূলত চারটি বিষয়ের উপর মানুষের কাছে জনপ্রিয়তা পায়।
প্রথমত, মানুষ মনে করে এ দলটি ক্ষমতায় থাকলে স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষা পায়। এটা খুবই সত্য যে ১৯৭১ সালে আমাদের... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন!

লিখেছেন জুল ভার্ন, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩২

মন কথনিকা... হৃদয় নিঃসৃত কথোপকথন
মন কথনিকা- হৃদয়ের একান্ত গোপন কথোপকথন। কিছু কথা থাকে, যা কাউকে বলা যায় না; কিছু অনুভূতি থাকে, যা ভাষায় প্রকাশ করা যায় না। সেগুলো একান্তই নিজের,... ...বাকিটুকু পড়ুন

হারানো বিজ্ঞপ্তি

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৪ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩১



অত্যন্ত দুঃখ ও ভারাক্রান্ত হৃদয়ে জানানো যাচ্ছে যে, গত প্রায় দুই বছর যাবৎ বিবেক, বুদ্ধি, জ্ঞান, বিচার ও বিবেচনা - এই পাঁচজনকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। একসময় তাঁরা... ...বাকিটুকু পড়ুন

×